আব্দুল্লাহ আল মাহফুজ: বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য সৌখিন মাছ শিকারি। দেশের বিভিন্ন প্রান্তে তারা মাছ শিকারের প্রতিযোগিতায় লিপ্ত হয়। এবার সাতনদী আপনাদের উপস্থাপন যশোর জেলার মনিরামপুর থানার হাতিয়ার দিঘীর সৌখিন মাছ শিকারীদের প্রতিযোগিতা।
Videos
-
মহামারী করোনা ভাইরাস নিয়ে একান্ত সাক্ষাৎকারে ফিরোজ আহমেদ স্বপন (ভিডিও)
এক সময়ের তুখোড় ছাত্রনেতা, সাতক্ষীরা জেলার কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন বহুল প্রচলিত দৈনিক সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে মহামারী করোনা বিষয়ে সর্বমহলের কর্মকান্ডের চিত্র তুলে ধরেছেন।
-
ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি নিয়ে একান্ত সাক্ষাৎকারে ফিরোজ আহমেদ স্বপন (ভিডিও)
এক সময়ের তুখোড় ছাত্রনেতা, সাতক্ষীরা জেলার কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন বহুল প্রচলিত দৈনিক সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে ঘূর্ণিঝড় আম্ফানে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন।
-
সাতনদী’র সাথে একান্তে চেয়ারম্যান বাছেত আল হারুন (ভিডিও)
কুল্যা ইউনিয়ন পরিষদের সদস্যদের ৮ দফার অভিযোগের বিষয়ে সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে মোঃ বাছেত আল হারুন চৌধুরী।
-
ধান-চাল সংগ্রহ নিয়ে জেলা খাদ্য কর্মকর্তার ভিডিও চিত্র
চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ নিয়ে সাতনদী’র মুখোমুখি জেলা খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
-
আমপানে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মানে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ ঐক্যবদ্ধ (ভিডিও)
হাবিবুর রহমান, আশাশুনি থেকে ফিরে:
দ্বিধাবিভক্ত আশাশুনি আওয়ামী লীগ ঐক্যব্ধ প্রয়াস খোলপেটুয়া নদীর ভেঙ্গে যাওয়া বেড়ি বাঁধ স্বেচ্ছা শ্রমে পূননির্মান সম্ভব হয়েছে।
সরজমিনে জানা যায়, আশাশুনি সদর ইউনিয়নে খোলপেটুয়া নদীর ৯টি পয়েন্টে ভাঙ্গন ধরে শক্তিশালী আমপানের আঘাতে। এর মধ্যে ৭টি জায়গায় ভাঙ্গন স্বেচ্ছা শ্রমে হাজার হাজার মানুষ বেঁধে ফেলে। এই কঠিন কাজ সম্পাদনের ক্ষেত্রে রাত দি মাঠে থেকে কাজ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সিনিয়র সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পদক ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম. সেলিম রেজা মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি সম সেলিম রেজা। প্রাকৃতিক এ দূর্যোগে কাধে কাধ মিলিয়ে দ্বিধাবিভক্ত এসব নেতাদের কাজ করতে দেখা গেছে।এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু বলেছেন, কোন মতবিরোধ এখন দেখার বিষয় নয়। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বাঁধ নির্মান করে জনগনকে বাঁচাতে হবে।
এ বিএম মোস্তাকিম বলেছেন, ৯টি পয়েন্টে বাঁধ ভাঙলেও হাজার হাজার মানুষকে প্রতিদিন কাজে লাগিয়ে ৭টি পয়েন্টের ভাঙ্গন কবলিত বাঁধ নির্মান করা হয়েছে। দুটি পয়েন্টের বাঁধ স্বেচ্ছা শ্রমে বাঁধা সম্ভব নয়। এগুলি বাঁধার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। সেনাবাহিনীর মাধ্যমে আমরা টেকসই বাঁধ চাই। এটি জনগনের দাবি। আশাশুনি সদর ইউপির চেয়ারম্যান স,ম, সেলিম রেজা মিলন বলেন, হাজার হাজার মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মানের জন্য। সেক্ষেত্রে আমরা সফলও হয়েছি। দুটি স্থানে বাধ নির্মানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।
কৃষকলীগের সভাপতি স.ম. সেলিম রেজা বলেন, দূর্নীতিবাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জন্য বাঁধ ভেঙেছে। এর বিচার হওয়ার দরকার।
উল্লেখ্য, ইতোমধ্যে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ নির্মানে সেনা বাহিনী কাজ শরু করেছে।
-
অনাদরে-অবহেলায় শহীদ আব্দুর রাজ্জাকের কবর (ভিডিও প্রতিবেদন)
আহাদুর রহমান:
মহান স্বাধীনতা যুদ্ধে বিক্সা চালক আব্দুর রাজ্জাককে চাপড়া লজের দু’তলা থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়। রাজ্জাকের নামের আগে যুক্ত হয় শহীদ শব্দ। অনেক পরে হলেও শহীদ রাজ্জাকের কবরটি সংরক্ষণ করা হয়। প্রতিবছর স্বাধীনতা দিবসে মাল্যদানসহ আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় শহীদ রাজ্জাকের কবরের পার্শ্বে দাড়িয়ে। অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক, সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধারা।
সেই শহীদ আব্দুর রাজ্জাকের কবরটি আমপান ঝড়ে পড়া গাছের ডাল-পাতায় ভরা। পৌর কর্তৃপক্ষ এখানে পড়া দু’টি মূল্যবান সেগুন গাছ কেটে অন্যত্র সরিয়ে নিলেও কবরে পড়া অন্যান্য গাছ ও ডাল-পাতা সরায়নি।
-
সাতক্ষীরার করোনা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার (ভিডিও)
সাতক্ষীরা জেলা পুলিশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের কার্যক্রম নিয়ে সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
-
সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহাদাৎ হোসেন (ভিডিও)
সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহাদাৎ হোসেন আপনাদের জানাবেন করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে-
-
সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (ভিডিও)
ঘূর্ণিঝড় আমপান ও করোনা পরিস্থিতি নিয়ে সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।