Tag: স্বাস্থ্য উপকরণ বিতরণ

  • পাইকগাছায় সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কর্মরত সাংবাদিকদেও মাঝে পিপিই ও মাস্ক সহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ দিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম। মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনাতনে সুরক্ষা সামগ্রী বিতরণে সভাপতিত্ব করেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক। এ সময়ে জেলা আ’লীগের সাবেক কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম এর পক্ষে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পিপিই, মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলেদেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও জেলা পরিষদ সদস্য জহুরুল হক বাচ্চু।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, জিয়াউদ্দীন নায়েব সহ সকল সাংবাদিকবৃন্দ।

    এছাড়াও পৌরকৃষক লীগের আহ্বায়ক মৃতুঞ্জয় সরদার, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুদ পারভেজ রাজু, পল্লব বিশ্বাস, মোঃ আবিদ, হাফিজুর ইসলাম,ইয়াসিন আরাফাত, সোহানুর রহমান, হিমন মন্ডল, আরিফ আহম্মেদ জয়, অভিসানা, তানভির, সাগর, রিংকন, সুমন, সাকিব, সবুজ সরকার, মিলন,সুমন,রানা,টুটুল, আরাফাত, আজীম,পিন্টু,জুয়েল রানা প্রমূখ উপস্থিত ছিলেন

  • কুলিয়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ বিতরণ

    কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের যৌথ উদ্যোগে করোনা মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) বিকাল ৪টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কুলিয়া ইউপির বহেরা ও খাসখামার গ্রামের ৬৭টি পরিবারের মাঝে উক্ত উপকরণ বিতরণ করা হয়।

    এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নাক ও মুখ ঢাকার মাস্ক ৫০পিচ, ১২৫গ্রাম গোসল করা সাবান ১০পিচ, ২০০গ্রাম প্যাকেটের কাপড় কাচা গুড়া সাবান ৫প্যাকেট, ২০০গ্রাম প্যাকেটের ব্লিচিং পাউডার ২ প্যাকেট, স্যানিটারী প্যাড ১০ প্যাকেট, প্লাস্টিকের মগ ১৫০০ মিলি দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার ফুলি সরকার, প্রোগাম অফিসার পলভক্ত মন্ডল, সুশীলনের প্রজেক্ট অফিসার রাসেল আহমেদ, কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা ফাতেমা খাতুন, মনিটারিং অফিসার মামুন হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চন্দ্রা মল্লিক ও সাধারন সম্পাদক হোসেন আলী প্রমূখ।