Tag: স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    মো: শাহিনুর রহমান শাহিন:যশোরের মনিরামপুর উপজেলার বেলতলা এলাকার হাজরাকাটি গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রেক্সোনা, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।
    ভুক্তভোগীর অভিযোগ, গত ৮ এপ্রিল বিকেলে তিনি বাবার বাড়িতে অবস্থানকালে পূর্বের বিরোধের জেরে অভিযুক্ত মাদকসম্রাট মো: আনিসুর রহমান ও তার স্ত্রী ফাতেমা খাতুন,  গৃহবধূ রেক্সোনা  খাতুনের  ওপর অতর্কিত হামলা চালায়।
    এসময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে তার ঘরে থাকা স্বর্ণের চেইন, হাতের রুলি কানের দুলসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ দেড় লক্ষ টাকা ঘরের দরজা ভেঙে আলমারির ভিতর থেকে বাহির করে  নিয়ে আনিসুর ও স্ত্রী ফাতেমা খাতুন বাড়ি থেকে উধাও   বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    পরে স্থানীয়রা আহত অবস্থায় রেক্সোনাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
    এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
    এ বিষয়ে মনিরামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।