Tag: স্ট্রীট লাইট স্থাপন

  • আশাশুনি হাসপাতালে স্ট্রীট লাইট স্থাপন

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। রবিবার সকালে লাইট দুটো স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

    এ সময় মেডিকেল অফিসার ডাঃ শাহানুর ইসলাম মিল্কি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সুজন হোসেন, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • আশাশুনির কুল্যায় সোলার স্ট্রীট লাইট স্থাপন

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বিভিন্ন স্থানে সোলার স্ট্রীট স্থাপন করা হয়েছে। অন্ধকার রাতে নিরবচ্ছিন্ন আলো সরবরাহের জন্য বৃহস্পতিবার সকালে কুল্যার মোড়ে সোলার লাইট স্থাপনের মাধ্যমে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী এ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।

    টিআর কাবিখার অর্থায়নে ও কুল্যা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ইউনিয়নের মোট ৭টি গুরুত্বপূর্ণ স্থানে এ সোলার লাইট স্থাপনকালে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।