Tag: সেমিনার ও প্রেস ব্রিফিং

  • তালায় কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং

    তালা প্রতিনিধি: “দক্ষ হয়ে বিদেশ গেলে,অর্থ সম্মান দুই-মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সেমিনারে. সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। সাতক্ষীরা জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায়. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম,তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন প্রমুখ।

    অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

  • শ্যামনগরে কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং

    আমজাদ হোসেন মিঠু,শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খলকরণার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

    এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল কে এম মিজানুর রহমান, জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসার মোস্তফা জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ওসি নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

    এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদেশ গমনের সুবিধা বিষয়ে আলোচনা করা হয়।