Tag: সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও  ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে ঊহমধমবঘড়ি প্রকল্পটি বাস্তবান করছে।তারই ধারাবাহিকতায় মানবাধিকার আইনজীবি ফোরাম (এইচআরএলএফ) সদস্য সিনিয়র আইনজীবি এ্যাড: মো: তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে ৭ মে  বৃহস্পতিবার  ২ টায় সাতক্ষীরা আইনজীবি ভবণের তৃতীয় তালায় সদস্যদের সাথে  ত্রৈমাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায়  আইনজীবি ফোরামের সদস্যদের দ্বারা পরিচালিত মামলার ফলোআপ  ও মামলা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, মানবাধিকার পরিস্থিতিসহ সাতক্ষীরা সম্প্রতিঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিষয় নিয়ে আলোচনা হয়, সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন, অপহরন, খুন-ধর্ষন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় ও নারীশিশু আদালতের মামলারজট কমানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়। উক্ত সভায় মানবাধিকার আইনজীবি  ফোরামের সদস্যসহ স্বদেশ সংস্থার নাগরিকতা প্রোগ্রামের প্রোগ্রাম মো: আজাহারুল ইসলাম ও  প্যারালিগ্যাল  মো: শরিফুল ইসলাাম উপস্থিত ছিলেন