Tag: সহায়ক উপকরণ বিতরণ

  • আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমতা প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৪ জন প্রতিবন্ধীকে এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে ও সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন-অর-রশিদের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি এপিসি ম্যানেজার মেথিলা মেন্ডিস, সমতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরদার প্রমুখ।

  • সাতক্ষীরায় প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমতা প্রজেক্টের আওতায় সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিনা হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় জেলার ২৮ জন প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

    এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র জেলা কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরদার।