Tag: সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

    নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (সেকশন-২, মিরপুর, ঢাকা) জারি করা এক স্মারকে জানানো হয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ,সৃজনশীলতা বৃদ্ধি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং- এই চারটি বিভাগে অংশগ্রহণের সুযোগ থাকবে। ক্রীড়া বিভাগে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে। সাংস্কৃতিক বিভাগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গান, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্কসহ মোট ১১টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এছাড়া বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান নিয়ে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। সময়সূচি অনুযায়ী, বিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন করে ১৯ মে’র মধ্যে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারীদের তালিকা পাঠাতে হবে। ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা ১৯-২০ মে, উপজেলা পর্যায় ২২-২৩ মে, জেলা পর্যায় ৬-৭ জুন এবং বিভাগীয় পর্যায় ৮-৯ জুন অনুষ্ঠিত হবে। নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং ছেলে-মেয়ে পৃথক গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

    প্রতিযোগিতার সব ধাপ প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ অনুসরণ করে আয়োজন করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৮৫ সাল থেকে চালু থাকা এ পদক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সৃজনশীল অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।এর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

  • আশাশুনির বুড়িয়া প্রাইমারী স্কুল ভবন নির্মানে প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের দুর্ভোগ কাটছেনা

    আশাশুনির বুড়িয়া প্রাইমারী স্কুল ভবন নির্মানে প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের দুর্ভোগ কাটছেনা

    আব্দুর রশিদ: আশাশুনির বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে প্রতিবন্ধকতায় কাজ শেষ হচ্ছেনা। ফলে ক্লাশ পরিচালনায় ভোগান্তি লেগেই আছে।
    উপজেলার বড়দল ইউনিয়নের ১০২ নং বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত। স্থানীয় রাজেন্দ্র মন্ডল, নিরোধ মন্ডল ও সুখেন্দু মন্ডল ১৯৭২ সালে ৫০ শতক ও ২০০১ সালে ৯ শতক মোট ৫৯ শতক জমি স্কুলে দান করেন। বুড়িয়া মৌজায় ০২ নং খতিয়ানে ৩৫ ও ৩৪ দাগে ২.০৬ একর জমির মধ্যে তাদের দানকৃত ৫৯ শতক জমিসহ পাউবোর একোয়ারভুক্ত ২৫ শতক জমিতেই স্কুল পরিচালিত হয়ে আসছে। ৩৫ দাগে ২৪ শতক ও ৩৪ দাগে ১০ শতক জমি স্কুলের নামে রেকর্ড হয়েছে। পুরাতন ভবন ব্যবহার অনুপযোগি হওয়ার পর সর্বশেষ একটি টিনসেড ভবনে স্কুল চলছে। একটি অফিস কক্ষ ও ৩টি অপেক্ষাকৃত ছোট কক্ষে ক্লাস বসছে। কষ্টকর পরিবেশে ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। সরকারি ভাবে স্কুলের নতুন ভবন নির্মান কাজ শুরু হলেও কয়েকজনের প্রতিবন্ধকতায় নির্মান কাজ বন্ধ ও বিলম্বিত হচ্ছে। প্রতিবন্ধকতা শুরু হলেও শিক্ষকদের শিক্ষাদানের পরিবেশ নষ্ট করে আদালতে হাটতে বাধ্য করা হয় ২০০১ সাল থেকে। জমিদাতাদের শরীকের একজন কমুদিনী মন্ডল ২০০১ সালে দেওয়ানী আদালতে দেং ১৪/০১ নং মামলা করেন। এসএ ৫০ দাগে স্কুলের জমির মধ্যে ২১ শতক জমি দাবী করেন তিনি। স্কুল কর্তৃপক্ষের অজ্ঞাতে একতরফা ভাবে নিজেদের পক্ষে রায় পান তিনি। স্কুল কর্তৃপক্ষ স্কুলের নামে রেকর্ডভুক্ত সমুদয় জমির খাজনাদি পরিশোধ করে চলতি ১৪৩২ সন পর্যন্ত চেকদাখিলা কেটে ভোগ দখলে আছেন।
    প্রধান শিক্ষক এস এম মুরশিদ আলম জানান, তিনি গত ২৬ জুন আদালত কর্তৃক দেং ৫৪/২০০৬ মামলার স্টাটাস্কো নোটিশ প্রাপ্ত হন। নোটিশ পেয়ে গত ২৬/৬/২৫ তাং উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ভাবে ২৯ জুন বিষয়টি অবহিত করেন। শিক্ষা অফিস লিখিত ভাবে ১ জুলাই উপজেলা ইঞ্জিয়ারকে লিখিত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানান। ফলে নির্মান কাজ বন্ধ হয়ে যায়। একের পর এক মামলা ও প্রতিবন্ধকতার পিছনে ছুটতে ছুটতে প্রধান শিক্ষক যেমন নাজেহাল হচ্ছেন, তেমনি ক্লাশ পরিচালনায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।