Tag: সবজি বীজ বিতরণ

  • আশাশুনিতে বিনামূল্যে সবজি বীজ বিতরণ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিষদের সহায়তায় বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আছাদুল ইসলাম, এসএপিপিও আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে লাল শাক, ডাটা শাক, করলাসহ বিভিন্ন জাতের সবজীর উন্নত মানের বীজ প্রদান করা হয়।

    উল্লেখ্য উপজেলার ১হাজার ২শ’ ১৫ জন কৃষককে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচিত করা হয় এবং বাকী  ২শ’ ৮৫ জনকে জনপ্রতিনিধি ও কর্মকর্তবৃন্দের মাধ্যমে বীজ প্রদান করা হয়।

  • তালায় কৃষকদের মাঝে সেনাবাহিনীর সবজি বীজ বিতরণ

    বিশেষ প্রতিবেদক,তালা: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা নামক মহামারী ভাইরাসে আকাড় ধারণ করার সাতীরার তালা উপজেলার কৃষি উৎপাদন অব্যাহত রাখতে দু’টি স্থানে কৃষকদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বীজ বিতরণ করেছেন। বুধবার (৬ মে) সকালে তালা উপজেলা ত্রিশমাইল ও পাটকেলঘাটায় সেনাসদস্যদের পৃথক দু’টি টিম উক্ত বীজ বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েরশ, পুইশাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়।

    উপজেলার পাটকেলঘাটা এলাকায় বীজ বিতরণ ক্যাপ্টেন সাকিব ও ত্রিশমাইলে ক্যাপ্টেন জিসান জানান, করোনা ভাইরাসের কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার বিষয়ে কৃষক ভাইদের প্রতি আহবান জানিয়ে দুটি স্থানে আমরা বিভিন্ন প্রকারের সবজি চাষের জন্য বীজ বিতরণ করেছি । এই বীজ জেলা সহ সকল উপজেলায় বিতরণ করা হবে ।