Tag: সবজি বিতরণ

  • সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের পক্ষ থেকে সবজি ও কাচা তরকারি বিতরণ

    করোনা পরিস্থিতিতে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সবজি ও কাচা তরকারি বিতরণ করা হয়। সোমবার দুপুরে দক্ষিণ কাটিয়া এলাকায় ১৬০ পরিবারের মাঝে এসব সবজি বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কায়ছারুজ্জামান হিমেল, সহ সভাপতি ইকবাল হোসেন রনি,সহ সভাপতি নাহিদুর রহমান রিমন,যুগ্ন সাধারণ সম্পাদক আলিম আল রাজি রাজ, সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম মিলন,পৌর সদস্য সচিব রুমি, সদর উপজেলার সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, ময়না, দীপ্ত, তামিম, আকিব, মিলন, এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক, মুকুল, রিনকু, মনজু, সাগর প্রমুখ।

    সংগঠনটি থেকে বলা হয় দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে থেকে জেলা ছাত্র সমাজ অগ্রণী ভুমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি

  • ধুলিহরে অর্ধশতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে শাক সবজি বিতরণ

    দ্যুতিদীপন বিশ্বাস:  সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে  বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়েছে। LRDO  ও সেঞ্চুরি একাডেমির সার্বিক তত্ত্বাবধানে রবিবার (৩ই মে) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের ৮নং ধুলিহর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের বয়ারবাতান, তেতুলডাঙ্গা,কাশীনাথ পুর, রুদ্রপুর, আছানডাঙ্গা  গ্রামের অর্ধশতাধিক দরিদ্র, কর্মহীন, অসহায়  পরিবারের  মাঝে এসব শাক সবজি বিতরণ করা হয়।
    শাক সবজি বিতরণ কালে উপস্থিত ছিলেন,  ৬ নং ওয়ার্ডের ত্রান কমিটির সদস্য ডাঃ দিনদীপ্তি বিশ্বাস, ৫নং ওয়র্ডের বিশিষ্ট সমাজ সেবক  এবং সুনামধন্য ব্যবসায়ী জি,এম আলামিন গাজী বাবু  প্রমুখ।
    উল্লেখ্য ৭ই এপ্রিল থেকে শুরু করে অদ্যাবধি সেঞ্চুরি একাডেমির তত্বাবধানে  সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ছয়শতাধিক পরিবারে এসব শাক সবজি বিতরণ করা হয়।  এই  কার্যক্রম আগামীতও অব্যহত থাকবে।