Tag: সংবাদ সম্মেলন

  • সাতক্ষীরায় জলদস্যুতায় সংশ্লিষ্ঠতার অভিযোগে গ্রেফতার-৪

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের অভিযানে জলদস্যুতায় সংশ্লিষ্ঠ থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে সুন্দরবনের দস্যুতা, অপহরন, মুক্তিপণ, চাঁদা আদায় ও অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের সাথে এ কথা বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

    গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার নজরুল ইসলামের ছেলে মামুনুর রহমান ওরফে খোকা বাবু, দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মহিউদ্দীন গাজীর ছেলে আলাউদ্দীন গাজী, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আব্দুল হাকিম গাজীর ছেলে তৈয়েবুর রহমান কামরান ও একই এলাকার মৃত শওকত আলীর ছেলে রহমান এন্টার প্রাইজের মালিক সাইদুর রহমান সাইদ।

    তিনি তার লিখিত বক্তব্যে এ সময় বলেন, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরার সময় গত ২০ জুন ২০২০তারিখে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের এশার আলী গাজী ও প¦াশের্^খালী গ্রামের আজিবর রহমানসহ ৮/৯ জন জেলেকে মুক্তিপণের দাবীতে অপহরন করে কতিপয় জলদস্যু। এরপর তাদেরকে সীমান্তবর্তী দেশ ভারতে নিয়ে যায় তারা। অপহরনকারী জলদস্যুরা পরে বিকাশ একাউন্টের মাধ্যমে তাদের দাবীকৃত মুক্তিপন নিয়ে উক্ত জেলেদেরকে ছেড়ে দেয়। পুলিশের কাছে এ সংক্রান্ত অভিযোগ আসার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উক্ত জলদস্যুদের গ্রেফতারে অভিযানে নামে। এ সময় জলদস্যুতায় সংশ্লিষ্ঠ থাকার অভিযোগে উক্ত চার জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এ ঘটনায় পলাতক রয়েছে বাংদেশী নাগরিক প্রদিপ, পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার মিঠুনদাস এবং ভারতের বসিরহাট ত্রিমোহিনী এলাকার আক্তার আলম গাজী, পান্না, বাপ্পী ও ঘোজাডাঙ্গা এলাকার হাসান এন্টার প্রাইজের মালিক নুনু।

    তিনি জানান, উক্ত ব্যক্তিরা জলদস্যুদের সাথে সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে জেলেদের অপহরন করে জোরপূর্বক আটকে রেখে মুক্তিপন আদায়, মারপিটসহ নানাভাবে তাদেরকে নির্যাতন চালায়। আর অবৈধভাবে অর্জিত তাদের এই অর্থ ভারতে পাচারেরও অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনসহ উক্ত ১০ জনের নামে জেলা গোয়েন্দা শাখার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৮।

    তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর মধ্যে সাইদুর রহমান সাইদ, অপহৃত এশার আলী ও এ মামলার স্বাক্ষী সৈয়দ হারিজ হোসেন তুহিন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন। দ্রুত সময়ের মধ্যে সকল আসামীদের আইনের আওতায় আনা হবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

  • আশাশুনিতে নিয়ম বহির্ভূত ইজারা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে নিয়ম বহির্ভূতভাবে জলমহাল ইজারা প্রদান বন্ধ করে যোগ্য মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আশাশুনি সদরের দয়ারঘাট মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি বাসুদেব মন্ডলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সদস্য আশাশুনি সদরের অজিত বিশ্বাসের পুত্র উজ্জল বিশ্বাস।

    লিখিত তিনি বলেন, আমরা আশাশুনি ইউনিয়নের বাসিন্দা আমাদের বসবাসকৃত অবস্থান সংলগ্ন হাঁসখালী জলমহাল, হাড়িয়া নদী জলমহাল, শলুয়া নদী জলমহাল ও বলাবাড়িয়া জলমহাল অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে শাখা-৭ এর জারিকৃত প্রজ্ঞাপনের নীতিমালা-৫ (১) ধারা মতে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত জলমহালগুলি আমাদের অনুকুলে ইজারা দেয়ার কথা। কিন্তু নীতিমালা ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে ১৪২৬ থেকে ১৪২৮ সময়ে খোলপেটুয়া নদীর অপর পাড়ে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে ইজারা প্রদান করা হয়। ফলে নীতিমালা বিরোধী ও জেলে সম্প্রদায়ের অধিকারকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনের ৪(ঢ) ধারা মতে উক্ত বামনডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি সহ ৩টি সমিতি নিয়ম লঙ্ঘন করে এসেছে।

    নীতিমালা অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে জলমহালগুলি দয়ারঘাট মৎস্যজীবি সমিতির নিকটবর্তী হওয়ায় বামনডাঙ্গা সমিতি ইজারাকৃত জলমহাল ও শ্রীউলা ইউনিয়নের ৩টি জলমহাল ইজারা বাতিলকরতঃ দয়ারঘাট মৎস্যজীবি সমবায় সমিতি এবং শ্রীউলা ইউনিয়নের ৩টি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদান করতঃ তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আকুল আবেদন জানানো হয়।

  • সাতক্ষীরায় কন্যাকে উত্যক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নিজ কন্যা সন্তানকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হাতে প্রহৃত হয়েছে মা। এ ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    লিখিত বক্তব্যে গতকাল সাতক্ষীরার নগরঘাটা গ্রামের আব্দুল মাজেদের ছেলে তৌহিদুর রহমান বলেন, তার কন্য নগরঘাটা বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সম্প্রতি বিদেশ থেকে আসা একই এলাকার রুহুল কুদ্দুস দফাদারের পুত্র আবু সুফিয়ানের কু-নজর পড়ে আমার কন্যা সুমাইয়া খাতুনের উপর। আবু সুফিয়ান প্রায়ই আমার কন্যার স্কুলে যাওয়া- আসার পথে উত্যক্ত করা সহ নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে গত ২৩ জুন মঙ্গলবার তৌহিদুর রহমানের কন্যা পাশ্ববর্তী টিউবওয়েলে পানি আনতে গেলে  আবু সুফিয়ান কন্যার হাত ধরে টানাটানি করে।

    বিষয়টি আমার কন্যা বাড়িতে এসে তার মাতাকে জানালে তারা মা-মেয়ে আবু সুফিয়ানের বাড়িতে যেয়ে বিষয়টি জানান। কিন্তু  সুফিয়ানের পরিবার এ অভিযোগে উল্টো আমার স্ত্রী এবং কন্যাকে গালিগালাজ করে। পরের দিন বুধবার সকালে আমার কন্যা দোকানে যাওয়ার পথে আবু সুফিয়ান আমার কন্যাকে জাপটে ধরে বলে“তুই নালিশ করেছি, তোকে মেরে ফেলবো”। সে সময় আমার স্ত্রী তার হাত থেকে কন্যাকে উদ্ধার করে গেলে সুফিয়ান ও তার ভাই মাগফুর আমার স্ত্রী ও কন্যাকে মারপিট করে গুরুতর আহত করে। এ বিষয়ে আমার স্ত্রী পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করে।

    এতে উল্লেখিত আবু সুফিয়ান ও তার ভাই মাগফুর রহমান নিজেদের অপরাধ ঢাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইন্টারনেটে এডিটিংএর মাধ্যমে আমার কন্যাকে জড়িয়ে নানা আপত্তিকর পোস্ট দিচ্ছে। এছাড়া প্রকাশ্যে বলে বেড়াচ্ছে ওই কন্যাকে কিভাবে বিবাহ প্রদান করে আমরা দেখবো। এ ঘটনায় আমার কন্যা চরম আংতকিত হয়ে পড়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। লোকলজ্জার ভয়ে সে কোন ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে বলে আমি মনে করছি।

     আমরা অসহায় গরিব মানুষ হওয়ায় কোন আইনী সহযোগিতা পাচ্ছি না। আমাদের টাকা বা এবং খুটির কোন জোর না থাকায় উল্লেখিত সুফিয়ান ও তার পরিবার সামাজিকভাবে আমাদের হেয় করে মানুষের কাছে বিতর্কিত করে তোলার চেষ্টা করে যাচ্ছে। আমার কন্যাকে যাতে পাত্রস্থ করতে না পারি সে কারণে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিচ্ছে  আবু সুফিয়ান ও তার ভাই মাগফুর রহমান। তৌহিদুর রহমান কন্যার পিতা হিসেবে  মিথ্যা অপপ্রচারের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

  • মানব পাচার মামলার বিচার ও আইনী সহায়তা কার্যক্রম শক্তিশালী করণের দাবীতে তালায় সংবাদ সম্মেলন

    তালা প্রতিনিধি: বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার তালা ডাকবাংলোয় মানব পাচার সংক্রান্ত মামলার বিচার ও আইনী সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের আহবানের দাবীতে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় উপজেলা সিটিসি, চাইল্ড টাস্ক ফোর্স, শিশু প্রতিনিধি ও বেসরকারী সংগঠন ইনসিডিন বাংলাদেশের পরিচালনাধীন কনসোডিয়াম পিসিটিএসসিএন এর যৌথ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান সাকিব।

    সংবাদ সন্মেলনে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কোভিড-১৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে পাচার সংক্রান্ত মামলার বিচার ও আইনী সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানানো হয়। এছাড়া বাংলাদেশের মানব পাচার প্রতিরোধ ও দমন নিশ্চিত করতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর আইনের বিধিমালা বাস্তবায়ন, ২০১৭ সালের নির্দেশনা অনুযায়ী “মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ ত্বরান্বিত করা, “মানব পাচার প্রতিরোধ তহবিল” ও “জাতীয় মানব পাচার দমন সংস্থা” পূর্ণাঙ্গভাবে কার্যকর করা এবং “মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০২৮-২০২২” এর নির্দেশনা অনুযায়ী মানব পাচার প্রতিরোধ, সচেতনতা ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পাশাপশি জেলা, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মানব পাচার কমিটি (সিটিসি) গুলোকে পাচার প্রতিরোধে সচল ও শক্তিশালী করার আহবান জানানো হয়।

    সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, উপজেলা পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সদস্য সচিব এবং তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, পিসিটিএসসিএন এর সাতক্ষীরার লিয়াজো অফিসার মোঃ রুহুল আমিন, শিশু প্রতিনিধি মরিয়ম জাহান সাবাহ এবং আশিকুজ্জামান বাপ্পীসহ রির্পোটাসক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন,সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেনসহ তালা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রত্রিকার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

  • বোয়ালখালীতে নাছির হত্যার বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

    মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপে গত ১৫ই মে ২০২০ইং তারিখে রাত ১১ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ডাকাত, মাহালম বাহিনী কর্তৃক মুক্তিযোদ্ধা আলী মদন ও তার পরিবার পরিজনের উপর স্বশস্ত্র হামলা হয়। হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা আলী মদনের বড় ছেলে নাছির নিহত হওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে মুক্তিযোদ্ধা আলী মদনের বাম পা ঝাঁঝরা হয়ে যায়। এছাড়া মুক্তিযোদ্ধা আলী মদনের ছোট ছেলে লোকমানকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা।

    চরণদ্বীপ ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী মাহালম বাহিনীর আত্যাচারে পুরো বোয়ালখালী তথা চরণদ্বীপবাসী অতিষ্ঠ। মুক্তিযোদ্ধার পরিবারের উপর বিভিন্নসময় ভিন্নভাবে হামলা করে। মাহালম বাহিনীর প্রধান সন্ত্রাসী মাহালমসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও মাহালমকে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আজ ৩রা জুন ২০২০ইং তারিখ বেলা ১২ টার সময় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বোয়ালখালী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: হারুন মিয়া লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান যে, মাহালম বাহিনীর নেতৃত্বে ১৫/০৫/২০২০ইং রাত ১১টায় পূর্ব পরিকল্পনা মোতাবেক আলী মদনের পূর্ব চরণদ্বীপস্থ সন্ত্রাসী মাহালম, ক্রসফয়ারে নিহত ছইল্লা, মো: জসিম, হাছি মিয়া, মো: তৌহিদ, নাছির উদ্দিন, মো: নাছের ৬-৭জন অস্ত্রধারী নিয়ে বসতঘরটি ঘিরে এলোপাথারী গুলি করতে থাকে। এক পর্যায়ে ঘরের সামনের দরজার সম্মুখে দাড়িয়ে থাকা সন্ত্রাসীদের গুলিতে মুক্তিযোদ্ধার ছেলে মো: নাছির নিহত হন। নাছির গুলি বিদ্ধ হওয়ার পর সন্ত্রাসীদের দিকে এগিয়ে গেলে মুক্তিযোদ্ধা আলী মদনকেও গুলি করে। গুলিতে আলী মদনের বাম পা ঝাজরা হয়ে যায়। ঐ গুলিবিদ্ধ হওয়ার পর মদন আলী এখনও পঙ্গুত্ব বরণের মত জীবন যাপন করছে। সন্ত্রাসীরা ঐ সময় জোরপূর্বক ঘরে ঢুকে টানা হেচড়া করে আলী মদনের ছোট ছেলে মো: লোকমানকে ঘরের বাহিরে নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন মদনের ছেলে লোকমান। গোলগুলির শব্দ শুনে এলাকার জনগণ চারদিক থেকে এগিয়ে আসলে মাহালম বাহিনীর স্বসস্ত্র ক্যাডারগণ গুলি করতে করতে পালিয়ে যায়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নিহত মুক্তিযোদ্ধা সন্তান নাছির উদ্দিনের পরিবার ও এলাকাবাসির সহযোগিতায় চায়। পুলিশ ঘটনাস্থল হতে বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় সুনির্দিষ্ট হত্যা ও হামলার মামলা দায়ের হয়। এই ঘটনায় সর্বস্থরের এলাকারা নিরিহ জনগণ আতঙ্কে দিনযাপন করছে লিখিত বক্তব্যে জানান।

    হামলায় আহত হওয়া মুক্তিযোদ্ধা আলী মদন ও তার ছোট ছেলে মো: লোকমান মৃত্যু সাথে পাঞ্জা লড়ে দিন অতিবাহীত করছেন। সংবাদ সম্মেলনে আরও জানান, সন্ত্রাসী মাহালম তার বাহিনী নিয়ে এলাকায় স্বসস্ত্রে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে। মুক্তিযোদ্ধা আলী মদনের পরিবার পুন:রায় হামলার আশঙ্কা করে ভয়ভীতির মধ্যে দিনযাপন করে আসছেন।

    সংবাদ সম্মেলনে আরও জানান যে, এই মাহালম বাহিনীর বিগত ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারী রাত ১০টার সময় বোয়ালখালী থানার শ্রীপুর গ্রামের আরেক মুক্তিযোদ্ধা শওকতের বাড়িতে ব্যাপক গোলাগুলির মাধ্যমে সন্ত্রাসী তান্ডব চালায়। ঐসময় ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা শওকতকে না পেয়ে তার বাড়িঘর ভাংচুর করে। ঐ সময় ঐ ঘটনার প্রেক্ষিতে মাহালম বাহিনীর শাস্তির দাবিতে বোয়ালখালীর বীরমুক্তিযোদ্ধাগণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। তবে অপ্রিয় হলেও সত্য যে, রহস্যজনকভাবে মাহালম বাহিনীর বিরুদ্ধে প্রশাসন নিরব ভুমিকা পালন করে।

    মাহালমকে আইনের আওতায় এনে শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় এই বাহিনী পুনরায় আলী মদনের পরিবারের উপর এই বর্বরোচিত হামলা চালিয়ে ছেলে নাছিরকে হত্যা করে। এই মাহালম বাহিনীর বিরুদ্ধে বিগত ৭বছর যাবৎ চরণদ্বীপ, খরণদ্বীপ ইউনিয়নসহ আশপশের এলাকার নিরীহ নির্যাতিত মানুষেরা বোয়ালখালী থানায় অসংখ্য অভিযোগ দায়ের করেন। অভিযোগ সমূহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাহালম তার প্রভাব বিস্তার করতে থাকে। মাহালমের মাদক ব্যবসা অস্ত্রভাড়া দেওয়া এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্ত্বলনের অভিযোগ থাকলেও প্রশাসন কোননা কোন কারণে নিরব ভূমিকা পালন করে।

    তিনি বলেন, চরণদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুল আলম ও মাহালমের মধ্যে এলাকার আধিপত্ত্ব বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ মতবিরোধ চলে আসছে। উভয়ে সন্ত্রাসী কর্ম কান্ডের সাথে জড়িত। তাদের দু’জনেরই সন্ত্রাসী বাহিনী রয়েছে। এলাকার মানুষেরা দু’বাহিনীর চাঁপের মুখে হিমশিম খাচ্ছে। তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না। মুক্তিযোদ্ধা মদনের পরিবারের উপর হামলা এবং হামলায় গুলিতে নাছির নিহত হওয়া ঘটনা পূর্বের আধিপত্ত্বের বর্হিপ্রকাশ। মাহালম বাহিনীর প্রধান মাহালমকে গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা না করলে আরও অসংখ্য নাছিরের প্রাণ হারানোর সম্ভাবনা রয়েছে।

    সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাগণ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাব প্রধান, ডিআইজিসহ প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।
    মাহালম বাহিনীর প্রধান মাহালমসহ সন্ত্রাসীদেরকে পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলে বোয়ালখালী সচেতন নাগরিকদেরকে নিয়ে মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানরা নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। অবিলম্বে মাহালমকে আটকপূর্বক বিচারের ফাঁসি দেওয়ার দাবি জানান।

    সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়–য়া, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ।

  • কলারোয়ায় মেধাবী ছাত্র তুষার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

    প্রেস বিজ্ঞপ্তি: আমার ছেলের খুনিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। স্বাক্ষীরা ও নিরপত্তাহীনতায়। আমি আমার ছেলের খুনিদের অতিদ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এ দাবি জানান, কলারোয়া উপজেলার পাইক পাড়া গ্রামের নিহত কলেজ ছাত্র তুষারের পিতা বজলুর রহমান শেখ।
    সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আমার ছোট ছেলে মো: তুষার হোসেন জনি (২১) ঢাকা পলিটেকনিক ইনিসটিটিউটের ২য় বর্ষের ছাত্র। করোনা ভাইরাসের কারনে কলেজ ছুটি থাকায় গত ১৮ মার্চ সে বাড়িতে আসে। পার্শ্ববর্তী আদম ব্যবসায়ী মো: কামরুজ্জামানের মেয়ে সায়মা জামান ময়না খাতুনের সাথে তুষারের প্রেমের সম্পর্ক ছিলো। গত ২২ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে আমার ছেলে তুষার কামরুজ্জামানের মেয়ে ময়নার সাথে মোবাইলে কথা বলছিলো। বিষয়টি ময়নার পিতা কামরুজ্জামান জানতে পারে। এসময় কামরুজ্জামান তার মেয়ে ময়নাকে দিয়ে মোবাইলে আমার ছেলে তুষারকে তাদের বাড়িতে ডেকে নেয়।

    তার আগে তুষার শায়েস্তা করতে রিয়াজ উদ্দীন আহম্মেদ’র ছেলে আসামী কামরুজ্জামান, ওহিদুজ্জামান পিন্টু, শহিদুজ্জামান রিন্টু, রহিম বকস দফাদারের ছেলে মো: আব্দুল জলিল, জলিলের ছেলে সোহাগ হোসেন, মৃত মতলেব দফাদারের ছেলে রিয়াজ উদ্দীন দফাদার, আব্দুল মান্নান দালালের ছেলে টাইফুন গোলাপ গাইনের ছেলে শাহিন, ওজিয়ার দালালের ছেলে কবির, কামরুজ্জামানের স্ত্রী আসমা খাতুনসহ ৫/৬ জন বাড়ির পাশে অবস্থান নেয়।

    আমার ছেলে জনি তাদের বাড়ির পাশে যাওয়ার সাথে সাথেই তারা সংঘবদ্ধ হয়ে রড, রামদা, ছুরি, হকিষ্টিক ও কাঁচের বোতল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। সে দৌড়ায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পার্শ্ববর্তী মৃত আবুল হোসেন শেখের বাড়ির উঠানে পড়ে যায়। আসামীরা মারপিট করে মৃত ভেবে ফেলে যাওয়ার পর তাকে উদ্ধার করে আমার মামাত ভাই বিল্লাল ফকির গ্রাম যুগীখালী এর বাড়িতে রেখে আসে। পরে জানতে পেরে আমি আমার ছেলে জনিকে প্রথমে কলারোয়া ও সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।

    আসামী কামরুজ্জামান সর্বজন স্বীকৃত এক জন আদম দালাল, খুনি ও নারী লোভী। ইতি পূর্বে কামরুজ্জামান,পিন্টু, রিন্টু,তার ছোট বোন সাজিদা খাতুন কে খুন করে। জলিল ও রিয়াজ উদ্দীন সাজিদা খাতুনকে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। এই খুনী কামরুজ্জামানের স্ত্রী থাকা সত্বেও স্ত্রীর আপন বোনকে অবৈধ প্রেমে জড়িয়ে গর্ভবতী করে চাপে পড়ে তাকে বিয়ে করে। পরে তাদের একটি কণ্যা সন্তানও আছে। আসামী পিন্টুর স্ত্রী থাকা সত্বেও যুগীখালী গ্রামের আমজেদ দালালের মেয়েকে পরকীয়া করে বিয়ে করে। এছাড়া সোহাগ, টাইফুন, শহিন, করিম গ্রামে সিআইডি সেজে টাকা আদায় করে দীর্ঘদিন হাজত খেটে বর্তমানে জামিনে আছে। উল্লেখিত আসামীরা সবাই দুর্দান্ত প্রকৃতির হওয়ায় তাদের তান্ডবে এলাকার মানুষ অতিষ্ঠ।
    উক্ত আসামীরা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে তিনে হুমকি দিচ্ছে। স্বাক্ষীদেরকেও খুন জখম করার হুমকি দিচ্ছে। তারা এলাকায় এসে ঘোষনা করেছে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে তাদের কিছু হবেনা। আমরা অপরাধীদের বিরুদ্ধে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবস্থান জানি। তাঁর প্রতি আমাদের অবিচল বিশ্বাস রয়েছে। তিনি এই ধরনের খুনিদের প্রশ্রয় দেবেন না।

    এখনো পর্যন্ত আমামীরা গ্রেপ্তার না হওয়ায় বর্তমানে আমি ও আমার পরিবরসহ স্বাক্ষীরা নিরপত্তাহীনতায় আছি। আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

  • হান্নানের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন

    প্রেস বিজ্ঞপ্তি: দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া আব্দুল হান্নানের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান (শাহিন)।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া বঙ্গবন্ধুর কন্যার উদার রাজনীতির বর্হিপ্রকাশ। কিন্তু খালেদা জিয়ার মুক্তির পরেই একটি অপশক্তি আর্ন্তজাতিক অপরাধ আদালতে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি তুলে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর।

    গত ২ মে সাতক্ষীরার কামারবাসা গ্রামের সাকার সরদারের পুত্র আব্দুল হান্নান নিজের ফেসবুক আইডিতে সাঈদীর মুক্তির বিষয়ে উস্কানীমূলক বিবৃতি দেয়। যা যুদ্ধাপরাধীর মুক্তির জন্য জনমত গড়ার চেষ্টা করেছে। বিষয়টি অবগত হওয়ার পর সাতক্ষীরা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। এঘটনায় আমরা ওই ব্যক্তিকে ২৪ ঘন্টার তার বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া। কিন্তু নির্ধারিত সময়ে বক্তব্য প্রত্যাহার না করায় আমি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মোতাবেক ২৫(২)/৩১(২) ধারায় মামলা দায়ের করি।

    আমরা মনে করি ৩০লাখ শহীদের রক্তের প্রতি আমাদের তরুণ প্রজন্মের যে ঋণ, সেই দায় থেকে ঐতিহাসিক মুজিব বর্ষে স্বাধীণতার এই সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে এসে এমন ধৃষ্টতামূলক বিবৃতি জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অবিলম্বে নেতৃবৃন্দ ওই আব্দুল হান্নানের গ্রেফতারের দাবি জানান।

    এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক উপ-সম্পাদক জামান শাহেদ, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আশিকুর রহমান, ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সুমন হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আসিফ শাহবাজ খান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান (শোভন), সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল্লাহ আল নোমান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান, সাবেক সভাপতি মহিদুল ইসলাম প্রমুখ।

  • খানপুরের হাসা ও মইদুল বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের সন্ত্রাসী হাসা ও মইদুল বাহিনীর তান্ডবের হাত থেকে রক্ষা ও তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এক ভুক্তভোগি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান খানপুর গ্রামের মরহুম শাহ সুফি আলহাজ্ব মো. এলাহী বখ্শ্ খানপুরী (র) এর ছেলে মো. মহিবুল্লাহ।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, খানপুর মৌজায় এস.এ ৬১৬, সাবেক ৩০০১ ও ৩০০২ বর্তমান আর,এস-২৫৮ খতিয়ানের ৫৪৯২ দাগের ৯৩ শতক জমি আমার পিতা মরহুম শাহ সুফি আলহাজ্ব মো. এলাহী বখ্শ্ খানপুরী (র)’র নামে ও তার বর্তমান ওয়ারেশদের নামে যথাযথ রেকর্ড পত্রাদি ও হালসন নাগাদ খাজনা রশিদও আছে। ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৭৭ বছর ধরে উক্ত সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি। কিন্তু গত ২৬ এপ্রিল সকালে খানপুর গ্রামের মৃত হেকমত আলীর ছেলে শহিদুল ইসলাম (হাসা), মইদুল ইসলাম (মইদুল), আজিজুল ইসলাম ও নবাব আলী, হাসার ছেলে জাহাঙ্গীর হোসেন, একই গ্রামের বাহাদুর গাজীর ছেলে আলম, ঝিটকি গ্রামের সুলতানের ছেলে আব্দুল জলিল, আব্দুল জলিলের ছেলে বাপ্পী, রইচপুর গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে আব্দুল হামিদ, ইন্দিরা গ্রামের মৃত হেকমত আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে মো. সামছুজ্জামান ও মো. আরিফুল ইসলাম দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের অনুপস্থিতিতে জমিতে অনধিকার প্রবেশ করে ধান কেটে নিয়ে যায়।

    পরবর্তীতে আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়ার চেষ্টা করলে তারা আমাদেরকে খুন জখম করতে উদ্যত হয়। এ ঘটনায় আমি নিজে বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে (নং-৪৮/২০) এস আই শিমুল ধান উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করেন।

    মহিবুল্লাহ অভিযোগ করে বলেন, উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকার লোকজনের জমি জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজীর অভিযোগে জি,আর আদালতে মামল (নং-৬৮/১৯) চলমান রয়েছে। উল্লেখিত আসামীরা ফের আমাদের জমি দখল করার পায়তারা চালাচ্ছে। তারা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। একই সাথে আমার ও পরিবারের সদস্য এবং বার্গদারদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি নিরাপত্তহীনতায় ভূগছেন।

    তিনি এলাকার চিহিৃত সন্ত্রাসী হাসা ও মইদুল বাহিনীর সদস্যদেরসহ উল্লেখিত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

    সংবাদ নম্মেলনে উপস্থিত ছিলেন, হোসায়েন আহমদ, আব্দুল্যাহিল গালিব. মোহসিন আল মুনজুর, নাজিম উদ্দিন, শফিক খালিদ ও বাকি বিল্লাহ প্রমুখ।

  • মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার শ্যামনগরে মিথ্যো মামলায় এক শারিরীক প্রতিবন্ধীকে জেল খাটানোর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুর রশিদ সানার ছেলে মোঃ আব্দুস সালাম।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুল কুদ্দুস সানার ছেলে মোঃ রবিউল ইসলামের সাথে জমি-জমা নিয়ে আমাদের বিরোধ রয়েছে। উক্ত বিষয়ে আদালতে দেং ৪০/২০ নং একটি মামলাও চলমান রয়েছে। কিন্তু রবিউল ইসলাম অর্থশালী হওয়ায় মামলার রায়ের অপেক্ষা না করে পুলিশকে ব্যবহার আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি ও হয়রানি করার ষড়যন্ত্র শুরু করে। এতেও তার স্বার্থ রক্ষা না হওয়ায় শ্যামনগর থানা পুলিশকে ম্যানেজ করে আমাদের কয়েকটি পরিবারের ১২ জনের বিরুদ্ধে একটি মিথ্যে মারপিটের মামলা দায়ের করে। এই মামলার ৩নং অসামী মাসুম সানা আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন। এজাহারে তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অথচ মাসুম সানা নিজে একজন শারিরীক প্রতিবন্ধী। এছাড়া মামলায় গত ৩০ এপ্রিল যে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ওই সময় রবিউল গংদের সাথে আমাদের কারও কোন দেখা হয়নি এবং ওই দিন ওই সময়ে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। যা এলাকাবাসী অবগত আছেন।

    তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে রবিউল গংরা শ্যামনগর থানার দুইজন পুলিশ সদস্যকে নিয়ে যায় ঘটনাস্থলে। তারা সরেজমিনে দেখে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এক জায়গায় বসে উভয়ের মধ্যকার বিরোধ মিমাংসা করা হবে বলে আশ^স্ত করেন। অথচ ৩ এপ্রিল রাত ১টার দিকে হঠাৎ পুলিশ এসে প্রতিবন্ধী মাসুম সানাকে আটক করে নিয়ে যায়। পরে জানতে পারি রবিউল গংরা মিথ্যে মারপিটের নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

    আব্দুস সালাম অভিযোগ করে বলেন, মহামারি করোনার প্রভাব পড়েছে সাতক্ষীরাতেও। এ ভয়াবহ পরিস্থিতিতে আমরা দ্বীন মজুর শ্রেণির হওয়ায় আতঙ্কগ্রস্থ হয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছিলাম। আর এ সুযোগে ওই কুচক্রী রবিউল মিথ্যে মামলা করে আমাদেরকে দিশেহারা করে তুলেছে। একজন আটক হলেও বাকী আসামীরা পালিয়ে বেড়াচ্ছে। ফলে মিথ্যে মামলার দায় মাথায় নিয়ে খোলা আকাশের নিচে সবাই মানবেতর জীবন-যাপন করছি। আমাদের পলাতক থাকার সুযোগ কাজে লাগিয়ে রবিউল গংরা ৪ মে সোমবার সকাল ৯টার দিকে লোকজন দিয়ে আমাদের সম্পত্তির ঘেরাবেড়া ভাংচুর করে দখলের চেষ্টা চালায় এবং পরিবারের মহিলাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদর্শণ করে।

    তিনি এই মহামারী পরিস্থিতিতে নাটক সাজিয়ে মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পাওয়ার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।