Tag: সংঘর্ষ

  • নোয়াখালীতে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও পূর্ব শক্রতার জেরে ধাওয়া পাল্টা ধাওয়া, সংষর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। ইউনিয়ন আওলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ গ্রুপ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

    সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের আমানউল্লাপুর বাজার সংলগ্ন পালোয়ান বাড়ির সামনে এ সংষর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। আহত এবং গুলিবিদ্ধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদের অনুসারী।

    গুলিবিদ্ধরা হলেন- আমান উল্যাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে পারভেজ (২৭), ৪নং ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের সফি উল্যাহর ছেলে মিজানুর রহমান পলাশ (২৬), ৮নং ওয়ার্ডের জয়নারায়ণপুর গ্রামের আবু ছায়েদের ছেলে হৃদয় (২২), ৮নং ওয়ার্ডের পশ্চিম জয়নারায়ণপুর গ্রামের নওশাদ ভূঞা’র ছেলে মো. নিশাত (২৫)।

    বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গুলিবিদ্ধ ৪ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির গ্রুপের কর্মী।

    স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনের অনুসারীরা ১৫-২০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে খোকনের বাড়ি যাওয়ার পথে সভাপতি আরিফুর রহমান মাহমুদের অনুসারীরা পেছনের কয়েকটি মোটরসাইকেলকে বাধা দেওয়ার চেষ্টা করে।

    এক পর্যায়ে সাধারণ সম্পাদকের অনুসারীরা মোটরসাইকেলের বহর থেকে আরিফুর রহমান মাহমুদে অনুসারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ৪ জন গুলিবিদ্ধ এবং সবমিলিয়ে অন্তত ৯ জন আহত হয়। এ সময় আরিফুর রহমান মাহমুদের অনুসারীরা পাল্টা ধাওয়া করলে সাধারণ সম্পাদকের অনুসারীরা ২টি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। সূত্র: বিডি-প্রতিদিন

  • শ্যামনগরে কলেজ ও হাইস্কুলের সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

    নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর সরকারি মহসীন কলেজ ও নকিপুর সরকারি এইচসি পাইলট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের সাতজন আহত হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে সরকারি এ প্রতিষ্ঠান দুটির মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে শ্যামনগর সরকারি মহসীন কলেজের প্রভাষক আছাদুজ্জামান, নকিপুর সরকারি এইচসি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, কলেজ কর্মচারী গোলাম হোসেন ও আবুল কালামকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    সরকারি মহসীন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক জানান, ৪৮ বছর ধরে কলেজের দখলে থাকা জায়গায় ভাড়াটে লোকদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এসময় কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে পৌঁছে স্থাপনা নির্মাণে বাঁধা দিলে বিদ্যালয় নিযুক্ত ভাড়াটে শ্রমিকরা তাদের উপর হামলা চালায়।

    তিনি আরও জানান, শিক্ষকদের উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই পাশর্^বর্তী ছাত্রাবাসগুলো থেকে বেশকিছু ছাত্র ঘটনাস্থলে পৌছুঁলে শ্রমিকরা পালিয়ে যায়। এসময় শ্রমিকের ছোঁড়া ইটের আঘাতে নকিপুর সরকারি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাথায় আঘাত প্রাপ্ত হন।

    তবে, নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাদের নির্মিত সীমানা প্রাচীর কলেজের শিক্ষক ও কর্মচারীসহ ছাত্ররা গুড়িয়ে দেয়। এসময় বাধা দিতে গেলে সহকারী অধ্যাপক কিশেরী মোহন ও আছাদুজ্জামানের নেৃতত্বে ৪০-৫০ জন তার উপর হামলা করে। একপর্যায়ে হামলাকারীদের লোহার রডের আঘাতে তার মাথা ফেটে যায়।

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় নকিপুর পাইলট বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।

    শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী বলেন, সদ্য জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠান দুটির মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। বিষয়টি নিয়ে সংঘর্ষে না জড়িয়ে সহনশীলতা প্রদর্শনের দরকার ছিল।