Tag: লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও সাফল্যের গল্প

  • লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও সাফল্যের গল্প

    লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও সাফল্যের গল্প

    নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফুটবল দলের সবচেয়ে পরিচিত দুই তারকা যেন দুই ভাই। নিকো উইলিয়ামস ১২ই জুলাই ২৪ বছরে পা  দিয়েছেন, আর লামিন ইয়ামাল ১৩ই জুলাই পূর্ণ করেন ১৯ বছর। তাদের বয়স কম হলেও, রোববার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার  পক্ষে স্পেনের ১-০ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে এই দুই ফুটবলারের ঝুলিতে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত দুটি  রোপা যুক্ত হয়েছে: ২০২৬ বিশ্বকাপ ও ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। মাঠের বাইরে তারা ঘনিষ্ঠ বন্ধু এবং টিকটকে তাদের মজার  রিওগ্রাফি করতে দেখা যায়।

    তারা অবিচ্ছেদ্য এবং সাম্প্রতিক দশকগুলোয় অভিবাসনের মাধ্যমে বদলে যাওয়া একটি দেশেরও প্রতীক। “তারা স্পেনের গর্ব, তারা নতুন স্পেনের ইতিবাচক প্রতীক,” ২০২৪ সালে স্প্যানিশ জাতীয় দল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর বিবিসি নিউজ মুনদোকে বলেছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির নেতৃত্ব ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোইসেস রুইস। “তারা দুই তরুণ স্প্যানিয়ার্ড, যাদের পারিবারিক ইতিহাস কষ্ট ও সংগ্রামে ভরা। তারা প্রতিকূলতার সন্তান, বিনয় ও প্রতিভার দুটি উদাহরণ,” বলেন রুইস। কিন্তু এই খেলোয়াড়দের গল্প কী এবং তারা কীভাবে সুপারস্টার হয়ে উঠলেন?