Tag: লকডাউন

  • কলারোয়ার চন্দনপুরে গ্রামীণ ব্যাংক লকডাউন ঘোষণা

    কামরুল হাসান: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের কার্যালয় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে সেবাগ্রহীতা ও সেবাদানকারীদের দূরে রাখতে লকডাউন ঘোষণা করা হয়েছে।

    কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বুধবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গয়ড়া হিজলদী রোডে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারসহ পরিবারের সকলে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

    তিনি আরো জানান, ব্যাংকের ম্যানেজারের অবস্হা ভালো না হওয়ায় গত রাতে এম্বুলেন্স যোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ম্যানেজার অমিতোষ সরকার (৪০)। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে। তাঁর স্ত্রী শাপলা সরকার (৩৫) ও দুই ছেলে ঐশয্য সরকার (১২) এবং সৌন্দর্য্য সরকার (৭) করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নেয়ার একপর্যায়ে অবস্থা সবারই অবনতি ঘটলে স্ত্রী ও দুই পুত্র উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে যশোরের উদ্দেশ্যে নিয়ে গেছে। সকালে গ্রাম পুলিশকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই গ্রামীণ ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি পুরো ব্যাংকটি লকডাউন করে দেন বলে জানান।

  • খুলনার তিন পয়েন্ট লকডাউন

    খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জুন থেকে এসব স্থানে লকডাউন কার্যকর হবে।

    সোমবার (২২ জুন) দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

    কয়েকদিন আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকা ভিত্তিক লগ ডাউন করতে খুলনার ১৪ টি পয়েন্ট ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে সুপারিশ করে চিঠি দিয়েছিলেন সিভিল সার্জন।
    জেলা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, জোন ভিত্তিক ভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি থেকে উত্তরণের পরিকল্পনা করে রেড জোনের তালিকা করা হয়। প্রশাসন পরিস্থিতি বিবেচনায় যেকোনো স্থান যেকোনো সময় লকডাউন করতে পারবে।

  • তালায় লকডাউন থাকা পরিবারগুলো খাদ্য সংকটে : মানবিক বিপর্যয়ের আশংকা

    নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর তালা উপজেলায় ১৪জন ব্যক্তি পজেটিভ হিসেবে সনাক্ত হয়েছেন। প্রশাসন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সহ আশপাপশের শতাধিক বাড়ি তৎক্ষনাত লকডাউন করা হয়। বাড়িগুলো লকডাউন করা বিষয়ে প্রশাসন’র পক্ষ থেকে আগাম অবহিত না করায় পরিবারগুলো খাদ্য, ওষুদ বা প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহে রাখতে পারেনি। এদের মধ্যে আবার অনেক পরিবার এতোটাই দরিদ্র যে, তাদের পক্ষ্যে ২ সপ্তাহ’র খাদ্য বা প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহে রাখা সম্ভবনা। লকডাউনে থাকা কোনও কোনও পরিবার দিনের পর দিন বাইরের সহযোগীতা না পেয়ে এখন খাদ্য, পানীয়, ওষুদ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকটে পড়েছে। এরমধ্যে হতদরিদ্র পরিবারগুলো অর্ধাহারে দিনাতিপাত করছে। আর কোনও কোনও পরিবার শিশু খাদ্য নিয়ে রয়েছে চরম বিপাকে।

    করোনা ভাইরাসের কারনে লকডাউনে থাকা পরিবারগুলো সমাজ থেকে সম্পূর্ন পৃথক হয়ে হাট বাজারে বা অন্য কোনও কাজ-কর্মে যেতে পারছেনা। অথচ, এইসব পরিবারের মানুষগুলোর জন্য সরকারি ভাবে এখনও কোনও সহযোগীতা দেয়া হয়নি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিকে কিছু ফল ও খাদ্য দিলেও তা যৎসামান্য। এ কারনে লকডাউনে থাকা প্রায় সকল পরিবার খাদ্য, অর্থ, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য’র সংকটে ভুগছে। এভাবে আর কিছুদিন গেলে পরিবারগুলোর মাঝে মানবিক বিপর্যয় নেমে আসবে বলে- ভুক্তভোগীরা আশংকা করছে।

    তালার খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, তাঁর ইউনিয়নের দুজন ব্যক্তি করোনা পজেটিভ হলে প্রশাসন তাদের বাড়ি সহ পাশ^বর্তী আরো ২০টি বাড়ি লকডাউন করে। ঘটনার প্রায় ২ সপ্তাহ হতে গেলেও প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর মাঝে এখনও কোনও খাদ্য সহায়তা দেয়া হয়নি। তিনি জানান, লকডাউনে ঘরবন্ধী থাকা পরিবারগুলো কোনও সহায়তা না পেয়ে খাদ্য সংকটে ভুগছে।

    মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, তাঁর ইউনিয়নের ১জন করোনা পজেটিভ হলে ৮/১০টি বাড়ি লকডাউন করা হয়। কিন্তু কোনও খাদ্য সহায়তা না পেয়ে তারা অর্ধাহারে অনাহারে রয়েছে।

    তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, তার ইউনিয়নের ১জন স্থায়ী এবং আর ১জন অস্থায়ী বাসিন্দা করোনা পজেটিভ হলে প্রশাসন ১০/১২টি বাড়ি লকডাউন করেন। এই সকল পরিবারগুলো কোনও সহযোগীতা না পেয়ে সংকটে পড়েছে। এদের মধ্যে তালা সদরের করোনা পজেটিভ লুৎফর রহমান মোড়ল’র পরিবার সুপেয় পানি সংকটে রয়েছে।

    উপজেলার আটুলিয়া গ্রামের রিপন মোড়ল জানান, গত ১৪জুন তার করোনা পজেটিভ রিপোর্ট আসলে সে দিনই তার বাড়িসহ আশপাশের ৭টি বাড়ি লকডাউন করা হয়। কিন্তু, আজ পর্যন্ত উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে রিপনসহ লক-ডাউনকৃত বাড়িগুলোর কোন খোঁজ-খবর নেয়া হয়নি। লকডাউনে থাকা এখানকার দরিদ্র পরিবারগুলো এখন চরম খাদ্য সংকটে পড়েছে। ক্ষুব্ধ পরিবারগুলো লকডাউন ভেঙ্গে রিপনের উপর হামলা করতে পারে বলে সে আশংকা করেছে। এছাড়া, ১৬ তারিখে তার পুনরায় স্যাম্পল কালেকশন করার কথা থাকলেও ডাক্তাররা তা করেনি। এমনকি তার প্রয়োজনীয় ওষুদ হাসপাতাল থেকে দেয়া হয়নি বলেও রিপন মোড়ল অভিযোগ করেছেন।

    তালার শালিখা কলেজের প্রভাষক ও সাংবাদিক এস. আর. আওয়াল জানান, গত ৮জুন হরিহরনগর গ্রামের শিক্ষক সিরাজুল ইসলাম’র করোনা পজেটিভ রিপোর্ট আসার পর ৯জুন তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসন এদিন তার বাড়ি সহ পাশের বাড়িগুলো লকডাউন করে। এঘটনার পর থেকে সিরাজুলের পরিবার একঘরে হয়ে পড়ে। দুধ বিক্রেতারা তার বাড়িতে দুধ বিক্রি বন্ধ করে দিলে শিক্ষক সিরাজুল ইসলামের শিশু সন্তান খাদ্য সংকটে পড়ে। অথচ, আজ পর্যন্ত প্রশাসন বা জনপ্রতিনিধিরা সিরাজুল ইসলামের সহ পাশের বাড়ির লকডাউনে থাকা পরিবারগুলোর খোজ নেয়নি।

    এ বিষয়ে, জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টি নেতা ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলায় করোনা পজেটিভ ব্যক্তিদের বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে সব কিছু পৌঁছে দেয়া হচ্ছে। অথচ তালা উপজেলায় এর সম্পূর্ন ব্যতিক্রম! লকডাউন থাকা পরিবারগুলো কিভাবে তাদের সংসার চালাচ্ছে সে বিষয়ে প্রশাসন খোজ না রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

    এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার জানান, তালা উপজেলা ১৮ জুন (বিকাল) পর্যন্ত ১৪জন ব্যক্তি করোনা পজেটিভ। এদের মধ্যে সঞ্জয় সরকার ও শিশু রিয়াদ ইতোমধ্যে সুস্থ্যতা অর্জন করেছেন। অন্য ১২জন ব্যক্তি বাড়ি ও হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সহ সংলগ্ন ৭০/৮০টি বাড়ি লকডাউনে রয়েছে এবং আক্রান্ত ব্যক্তিদের শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সেবা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

  • তালায় আরও এক গৃহবধূ করোনা আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন

    বিশেষ প্রতিনিধি/তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে এক জন গৃহবধূ করেনা(কোভিড-১৯)ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে । এই নিয়ে উপজেলায় মোট ৪জন(১জন সুস্থ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    জানাযায়,তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আল-আমীন শেখের স্ত্রী আসমা বেগম(২৩) সর্দি,কাশি,জ্বর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গেলে। ডা:অনিমেষ কুমার তার করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৮ জুন (সোমাবার)গৃহবধূর রিপোট পজেটিভ আসে।

    তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজিব সরদার জানান, গৃহবধূ আসমার করোনা ভাইরাস পজেটিভ আসায়। স্থানীয় পাটকেলঘাটা থানা প্রশাসনকে লতডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে ।

    খলিষখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর হোসেন জানান,সোমাবার কাটাখালী গ্রামের গৃহবধূ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তথ্য নিশ্চিত করেছেন। আমার ইউনিয়নে মোট ২ জন(গৃহবধূ)করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সকলকে আতঙ্কিত না হয়ে, সচেতন হবার আহব্বান করছি ।

    পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান,খলিষখালী ইউনিয়নে দ্বিতীয় বারের মত করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় থানার কুইক রেসপন্স টিম আশাপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে ।

  • গৃহবধূর করোনা পজেটিভ হওয়ায় তালার খলিষখালীতে ১০ বাড়ি লকডাউন

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালার খলিষখালী ইউনিয়নের বাগমার গ্রামে সুমী বেগম (২৬)নামে এক গৃহবধূ করোনা পজেটিভ আশেপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। রবিবার (৭জুন) তালা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাজিব সরদার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, আক্রান্ত ঐ গৃহবধু বাগমার গ্রামের আলমগীর সানার স্ত্রী ও এক সন্তানের জননী। এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারনে ঢাকা থেকে পরিবহন যোগে বাড়িতে আসেন। অত:পর বৃহস্পতিবার তালা উপজেলার স্বাস্থ্য কর্মীরা তার বাড়িতে গিয়ে নমুন সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। রবিবার সকালে তার রেজাল্ট পজেটিভ হলে তার বাড়ি লকডাউন কওে পুলিশ।

    পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,আক্রান্ত ঐগৃহবধুর বাড়ি সহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। তিনি আরও জানান, তার সকল ধরনের সহয়তায় পুলিশ সবসবময় তাদের পাশে আছে। পরিশেষে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

  • সাতক্ষীরা সহ দেশের ৫০ জেলা ও ৪০০ উপজেলা পুরোপুরি লকডাউন !

    করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

    সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন বা পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। ইয়েলো জোন বা আংশিক লকডাউন দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর গ্রিন জোন বা লকডাউন নয় দেখানো হচ্ছে একটি জেলা এবং ৭৫টি উপজেলাকে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ১০টি সহযোগী সংস্থা ও টিমের সমন্বিত প্রচেষ্টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে তুলে ধরা সর্বশেষ আপডেট করা তালিকায় ঢাকা বিভাগের গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইলকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে । এই বিভাগে শুধু ঢাকা ও ফরিদপুরকে আংশিক লকডাউন বলা হচ্ছে।

    বরিশাল বিভাগের মধ্যে বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। বরিশাল বিভাগের ভোলা ও ঝালকাঠিকে আংশিক লকডাউন বলা হয়েছে।

    চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে । এই বিভাগের বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটিকে আংশিক লকডাউন  বলা হয়েছে।

    খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগের বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরাকে আংশিক লকডাউন বলা হচ্ছে । খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন বা বা লকডাউন নয় এমন হিসেবে ঝিনাইদহকে চিহ্নিত করা হয়েছে।

    রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও রাজশাহীকে মধ্যে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে । এই বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জকে আংশিক লকডাউন বলা হচ্ছে।

    রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।

    সিলেট বিভাগের বিভাগের সবগুলো জেলা অর্থাৎ- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

    ময়মনসিংহ বিভাগেরও সব কয়টি জেলাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এ জেলাগুলো হলো- জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢাকা মহানগরীর ৩৮টি এলাকাকে ইয়েলো জোন বা আংশিক লকডাউন হিসেবে দেখানো হচ্ছে। গ্রিন জোন বা লকডাউন নয় হিসেবে দেখানো হচ্ছে ১১টি এলাকাকে। এখন পর্যন্ত রেড জোন বা পুরোপুরি লকডাউন হিসেবে ঢাকার কোনো এলাকাকে দেখানো হচ্ছে না।

    ঢাকার ইয়েলো জোন বা আংশিক লকডাউন হিসেবে চিহ্নিত ৩৮টি এলাকা হলো- আদাবর, থানা, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, ওয়ারী, কদমতলী, কলাবাগান, কাফরুল, কামরাঙ্গীরচর, কোতয়ালী, খিলক্ষেত, গুলশান, গেন্ডারিয়া, চকবাজার, ডেমরা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, দারুসসালাম, ধানমন্ডি, নিউমার্কেট, পল্টন মডেল, পল্লবী, বংশাল, বাড্ডা, বিমানবন্দর, ভাটারা, মিরপুর মডেল, মুগদা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা মডেল, লালবাগ, শাহআলী, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, সবুজবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানা এলাকা।

    গ্রিন জোন বা লকডাউন নয় বলে চিহ্নিত ১১টি এলাকা হলো- উত্তরখান থানা, ক্যান্টনমেন্ট থানা, খিলগাঁও, তুরাগ, বনানী, ভাষানটেক, মতিঝিল, রামপুরা, রূপনগর, শাহবাগ ও শ্যামপুর থানা এলাকা।

    স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, গতকাল শনিবার পর্যন্ত দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৬ জন। সূত্র: আমাদের সময়

  • ঢাকায় জোনভিত্তিক লকডাউন শুরু

    ঢাকার দুই সিটি করপোরেশনে আজ রবিবার থেকে জোনভিত্তিক লকডাউন শুরু হচ্ছে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। লকডাউন পরিস্থিতি সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। এতে সরকারের কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের কে কোন দায়িত্ব পালন করবেন, তা পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে।

    গতকাল শনিবার করোনা সম্পর্কিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে উল্লিখিত চার শহরে প্রাথমিকভাবে আংশিক লকডাউনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ঢাকার ওয়ারী ও রাজাবাজার এলাকাকে প্রাথমিকভাবে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বেশি সংক্রমণের এলাকায়ও লকডাউনে যাওয়া হবে। ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা অনুযায়ী যেখানে এক লাখ মানুষের মধ্যে ৩০ জন করোনা শনাক্ত রোগী থাকবে সেটিকেই রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে। ওয়ারী এলাকার পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বিকেলে জানান, তাঁরা মৌখিকভাবে রেড জোন সম্পর্কিত নির্দেশনা পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান গতকাল রাতে বলেন, ‘রবিবার (আজ) থেকে পরীক্ষামূলক কয়েকটি এলাকায় লকডাউন শুরু হচ্ছে। এর মাধ্যমে জোনভিত্তিক লকডাউন কতটা কার্যকর করা যায় এবং ফল কেমন আসে তা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

    সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রেড জোনে দিনের বেলা কোনো পরিবহন চলতে পারবে না। তবে রাতের বেলা মালবাহী পরিবহন চলতে পারবে। শপিং মল বন্ধ থাকবে। হোম ডেলিভারিতে যাতে মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পায় সে ব্যবস্থা করা হবে। ইয়েলো জোনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলতে পারবে। রিকশায় চলতে হবে একজন করে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে। রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে ভিড় না জমিয়ে খাবার কিনে বাসায় নিয়ে যাওয়া যাবে। গ্রিন জোনে বড় ধরনের নিষেধাজ্ঞা থাকবে না। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।

    জোনভিত্তিক লকডাউন সফল করতে জনসম্পৃক্ততার বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সরকারের গত প্রায় আড়াই মাসের অভিজ্ঞতার আলোকে বোঝা যাচ্ছে, মানুষকে সম্পৃক্ত করতে না পারলে কোনো উদ্যোগই সফল হবে না। লকডাউনে যাওয়া এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা সর্বোচ্চ পর্যায়ে রাখার চেষ্টা করা হবে, যাতে কড়াকড়ির কারণে মানুষ বিরক্ত বোধ না করে। জনসচেতনতা সৃষ্টির জন্য ফেসবুকে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মসজিদের মাইক, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিন প্রচারের সময়েও সচেতনতামূলক প্রচার চালাতে হবে। এর বাইরে স্থানীয় সমিতি ও ক্লাবগুলোর মাধ্যমেও উদ্যোগ নেওয়া হবে। মানুষকে সচেতন করতে এটুআই ও আইসিটি বিভাগের উদ্যোগে ‘পুশ অ্যালার্ম’ চালু করা যায় কি না, সেই চিন্তা করা হচ্ছে। যদি কোনো মোবাইল ফোন ব্যবহারকারী কভিড-১৯ প্রবণ এলাকায় ঢোকেন, সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল ফোনে একটি অ্যালার্ম বেজে উঠবে। তখন তিনি বুঝতে পারবেন এই এলাকায় চলাচল তাঁর জন্য নিরাপদ নয়। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে নির্ধারিত অ্যাপ ইনস্টল থাকতে হবে।

    রেড জোনে বস্তি এলাকা থাকলে সেখানে অন্তত দুই সপ্তাহের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে নিয়ে তা নিশ্চিত করবে। লকডাউন এলাকার পরিস্থিতি পাঁচ দিন পর পর পুনর্মূল্যায়ন করা হবে। এতে নেতৃত্ব দেবেন স্থানীয় প্রশাসনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আর কেন্দ্রীয়ভাবে তো আলাদা থাকবেই। রেড জোনে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করতে ভৌগোলিক বাস্তবতা অনুসরণ করে সড়ক, গলি, গলিমুখ বন্ধ করে দেওয়া হবে। এই কাজে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতাদের যুক্ত করার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এভাবে সামগ্রিক উদ্যোগ না থাকলে লকডাউনের উদ্যোগ ব্যর্থ হতে পারে বলেও উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচিত হয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোতে মেয়ররা স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

    রেড ও ইয়েলো জোনের রোগীদের জন্য আলাদা ডক্টর পুল গঠন করা হচ্ছে, যাতে এসব এলাকার বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীরা টেলিফোনে ডাক্তারদের কাছ থেকে সর্বোচ্চ সুবিধায় পরামর্শ পেতে পারে। লকডাউন এলাকায় কেউ মারা গেলে লাশ সৎকারের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে। আর রোগী পরিবহনের ক্ষেত্রে লকডাউন এলাকায় অ্যাম্বুল্যান্স প্রবেশ করতে পুলিশের অনুমতি নিতে হবে।

    লকডাউন করা এলাকায় কৃষিসহ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণের কারখানা থাকলে অর্ধেক জনবল নিয়ে পরিচালনা করতে পারবে। সে ক্ষেত্রে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। সিটি করপোরেশনগুলোতে জোনিং সিস্টেম বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে। এর নেতৃত্বে থাকবেন মেয়ররা, সদস্যসচিব থাকবেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। সংসদ সদস্যরা থাকবেন উপদেষ্টা। এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় প্রশাসনসহ অন্যদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হবে। আর স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে গঠিত হবে স্পট ব্যবস্থাপনা কমিটি। সূত্র: কালেরকন্ঠ

  • কাল থেকে রাজধানীতে নতুন নিয়মে লকডাউন

    ন্যাশনাল ডেস্ক: দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখন নতুন পদ্ধতিতে শতভাগ লকডাউনে যাচ্ছে সরকার। কাল রবিবার রাজধানী ঢাকায় এই লকডাউন শুরু হওয়ার কথা। আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশের অন্যান্য স্থানে লকডাউন কার্যকর হবে এলাকাভিত্তিক। স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রাজধানীর যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে, সেসব এলাকা আজ-কালকের মধ্যেই লকডাউন করা হবে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর সূত্র জানায়, প্রথম দফায় সরকার রাজধানী ঢাকাকে উচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঢাকার যে যে এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে এবং বেশি রোগী আক্রান্ত সেসব এলাকা চিহ্নিত করার কাজ প্রায় শেষ করা হয়েছে। এখন বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে ওই এলাকাগুলো লকডাউন করে দেওয়া হবে। এরপর গাজীপুর ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় সবচেয়ে বেশি রোগী রয়েছে সেসব এলাকা একই পদ্ধতিতে লকডাউন করা হবে।
    এবারের লকডাউনে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হবে। লকডাউন করা ‘রেড জোন’ এর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকেই ঘর থেকে বের হতে দেওয়া হবে না।

    স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ কমিটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ঢাকাসহ সারা দেশের বড় বড় শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত প্রায় সব এলাকায় প্রতিদিন শনাক্ত হওয়া আক্রান্তদের মোবাইল নম্বর চিহ্নিত করে ওইসব এলাকার ম্যাপ তৈরি করছেন। রাজধানীতে এ কাজ প্রায় শেষ। দেশের অন্যান্য এলাকায় এখনো চিহ্নিত করার কাজ চলছে।

    স্বাস্থ্য ও সেবা বিভাগের একজন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, মোবাইল নম্বরের মাধ্যমে রোগী চিহ্নিত করার পর যেসব এলাকায় সবচেয়ে বেশি রোগী দেখা যাচ্ছে সে এলাকাকে ‘রেড জোন’ বলে ঘোষণা দিয়ে ওই এলাকা নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরি লকডাউন করে দেওয়া হবে। একই পদ্ধতিতে ইয়েলো ও গ্রিন জোন চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনে ইয়েলো জোনকেও লকডাউনের আওতায় নিয়ে আসা হবে। তবে এ ক্ষেত্রে ইয়েলো জোনে কেউ খুব জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে চাইলে সেই সুযোগ দেওয়া হবে। স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করছি, আগামীকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকর করার ঘোষণা আসবে। যেসব এলাকায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং রেড জোন হিসেবে চিহ্নিত হবে সেসব এলাকাকে লকডাউন করা হবে। তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে একই প্রক্রিয়ায় সারা দেশে এই লকডাউন কার্যকর করা হবে। তিনি বলেন, সারা দেশের চিত্রটা তৈরি করতে আরও দুই-তিন দিন সময় লাগবে। তাই বৃহস্পতিবার নাগাদ সারা দেশের ঘোষণা আসবে। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এরপর সরকার ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে। এই ছুটির সময় পরবর্তীতে দফায় দফায় বাড়িয়ে ৩০ মে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৬৬ দিনের এই ছুটির মূল উদ্দেশ্যই ছিল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো। কিন্তু সরকার সাধারণ ছুুটি দিলেও লকডাউন ঘোষণা না করায় কার্যত ওই ছুটির সময়ে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা যায়নি। এমনকি ছুটিকালীন সময়ে গার্মেন্ট কারখানার শ্রমিকদের ঢাকায় ডেকে নিয়ে আসেন মালিকপক্ষ।

    তারপর আবার তাদের ফেরতও পাঠান। এ নিয়ে তীব্র সমালোচনা হয় বিভিন্ন মহলে। এরপর ঈদের সময় রাজধানী থেকে লোকজন গ্রামে ছুটে যায় কোনো রকম নিয়ম না মেনেই। আবার ছুটি শেষ হলে গ্রাম থেকে দল বেঁধে মানুষজন ঢাকায় চলে আসেন। এসব যাত্রায় কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হয়নি। ফলত করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

    এদিকে গত কয়েক দিনের পরীক্ষায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারকে দুশ্চিন্তায় ফেলে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব গত ১ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী, ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। সভায় উপস্থিত প্রায় প্রত্যেকেই নতুন করে লকডাউনের পক্ষে মত দেন। এই সভার পর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সারা দেশকে তিনটি জোনে ভাগ করে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেগুলোতে এলাকাভিত্তিক লকডাউন করা হবে। সূত্র: বিডিপ্রতিদিন

  • খুলনা মহানগরীর গোলদাড় পাড়ার ৪৭/১ নম্বর বাড়ি লকডাউন

    খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোলদার পাড়ার ৪৭/১ নম্বর বাড়িতে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়েছে।

    খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন গোলদার পাড়ার ৪৭/১ নম্বর বাড়িটি অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন।

    উক্ত বাড়িটিতে জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

    এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

  • গার্মেন্টস কর্মী নিলুফার কারনে আশাশুনিতে ৯ বাড়ি লকডাউন

    মাসুদুর রহমান মাসুদ: ঢাকা থেকে পালিয়ে আসা গার্মেন্টস কর্মী নিলুফার কারনে আশাশুনিতে ৯ বাড়ি লকডাউন করা হয়েছে। আশাশুনিতে পৌছে আত্মগোপনে থাকার জন্য সে যে সকল বাড়ীতে অবস্থান নেয়ার চেষ্টা করেছিল মূলত: সেই বাড়ি ও তার রপার্শ্ববর্তী বাড়িগুলোই লকডাউন করে দিয়েছে প্রশাসন। এক নিলুফার নির্বুদ্ধিতার কারনেই ভুগতে হচ্ছে এ সকল পরিবারগুলোকে।

    প্রকাশ থাকে যে, গর্মেন্টসকর্মী নিলুফা ঢাকায় করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে এসে পিত্রালয় বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে অবস্থান নেয়। লোক জানাজানির পর সেখান থেকে সে কুল্যা ইউনিয়নের আগরদাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতে পালিয়ে বেড়াতে থাকে। পুলিশের নিরলস পরিশ্রমে অবশেষে গভীর রাতে তাকে কুল্যার মহাজনপুর গ্রামের একটি ঘেরের বাসা থেকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঐদিন রাতেই ৪টি বাড়ি লকডাউন করা হয়েছিল। পরদিন তার অবস্থান নেওয়া আরও ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

    বাড়িগুলোর মধ্যে রয়েছে তার পিতা বেউলার জামাল মোড়ল, পার্শ্ববর্তী পরিবার ইয়াছিন আলি ও লিটনের বাড়ি এবং আত্মীয় আগরদাড়ি গ্রামের একরাম, শহিদুল, আঃ সালাম, আঃ কুদ্দুছ, আনিছুর রহমান ও মহাজনপুর গ্রামের আক্তাাংল এর বাড়ি ।

    লকডাউনকৃত বাড়িতে গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ২৪ ঘন্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে। পুলিশী টহলও থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হঢয়ছে। তাদের সার্বক্ষণিক খোজখবর রাখার জন্য প্রয়োজনীয় খাবার এর ব্যবস্থা করার জন্য ইউপি চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা চেক করা হবে ও করোনা টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করা হবে। উপজেলা প্রশাসন হতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।