Tag: রুপার গহনা আটক

  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ২০ কেজি রুপার গহনা আটক

     সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ০৪ জুলাই ২০২০ তারিখ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় রুপার গহনা আটক করে।

    সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইসাহাক মোল্লা এর নেতৃত্বে¡¡ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনিরার ঘাট নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান করে। কিছুক্ষণ পরে অপ্সাত ১ ব্যক্তি ভারত হতে বাংলাদেশের দিকে আগমনের প্রাক্কালে ফাঁদ পেতে থাকা টহল দলের মাঝামাঝি আসলে টহলদল কর্তৃক উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে সে ব্যাগ ফেলে সোনাই নদীতে লাফ দিয়ে ভারতের দিকে চলে যায়। পরবর্তীতে টহল দল উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১২,৮০,০০০/- (বার লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ২০ কেজি ওজনের ভারতীয় রুপার গহনা আটক করে। আটককৃত ভারতীয় রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য। প্রেসবিজ্ঞপ্তি