Tag: রাস্তার বেহাল দশা

  • ফিংড়ীর জোড়দিয়া রাস্তার বেহাল দশা, সংস্কার প্রয়োজন

    শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখ পাড়ার রাস্তার বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই। রাস্তার যত্রতত্র ভাঙনের ফলে একদিকে যান চলাচল বিঘœ হচ্ছে অন্যদিকে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    জানা যায়, বিগত কয়েক বছর ধরে এ রাস্তায় যেখানে সেখানে ভাঙন দেখা দেয়। এ রাস্তায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি কয়েক বছর ধরে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হয় প্রয়োজনীয় কাজে। জোড়দিয়া বেলতলা থেকে মশিউরের বাড়ী র্পযন্ত। রাস্তার বেহাল দশার কারনে যানবাহন সহ স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা চলাচল করতে ব্যাপক কষ্ট পাচ্ছে। এছাড়া রাস্তার যত্রতত্র ভাঙন আর কাদা-মাটির কারণে এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়। ফলে এলাকাবাসীর পথ চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

    রবিবার সকালে স্থানীয় লোকজন এ প্রতিনিধিকে দেখে বলেন, সাংবাদিকরা এ ব্যাপারে কিছু লিখলে জনগনের উপকৃত হবে। নির্বাচন আসলে নেতারা অনেক কথা বলে, তারপর আর কারো খোজ পাওয়া যায় না, সামনে ইউনিয়ন পরিষদের র্নিবাচন তাই কেউ কি এগিয়ে আসবেন রাস্তা সংস্কার করতে, লোকজনের চলাচলের ব্যাবস্থা করতে ?

    রাস্তার এই বেহাল দশা থেকে পরিত্রান পেতে দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক উর্দ্ধোতন কতৃপক্ষের কাছে এমন দাবি এলাকাবাসীর।

  • মুন্সীগঞ্জ ইউনিয়নের ওয়াপদা রাস্তাগুলোর বেহাল দশা

    জি,এম,নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ (শ্যামনগর)প্রতিনিধি:

    শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মধ্যেবর্তী নদীর আশেপাশের রাস্তাগুলোর বেহাল দশা। হরিনগর বাজার সংলগ্ন দক্ষিণ কদমতলা ফরেষ্ট অফিস সংযোগের রাস্তাটির মধ্যেবর্তী ওয়াপদাটি সংষ্কারের অভাবে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ছে।

    এলাকার জনগণের তথ্য মতে, বিগত আট-দশ বছরের মধ্যে রাস্তাটিতে কাজ বলতে গেলে অর্ধেক কিলোমিটারের মত ইটের সোলিং, যেটা বর্তমানে দুর্ঘটনার কারণ। এ বিষয়ে ওয়ার্ড মেম্বার সুপেয় পানি বহনকারী ইঞ্জিন ভ্যান ও মালবাহী ভারী যানবাহন কেই দায়ী করছেন। আর ওয়াপদার কাজ যেটুকু হয়েছে সেটা জনগণের একাগ্রতার নিরিখে সেচ্ছাশ্রম, তাও সেটা দুর্যোগ পরিস্থিতি কে সামাল দেওয়ার উদ্দেশ্য কে কেন্দ্র করে।

    ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু রহমানের এর তথ্য অনুযায়ী, কাজ করার মত যথেষ্ট বাজেট তিনি পাচ্ছেন না এমনটি অভিমত পোষণ করেন। কিন্তু জনগণের অভিমত, সরকারের উপকুলীয় অঞ্চলের প্রতি নজরদারি আদি থেকে বিরাজমান, তাহলে উপকুলীয় এলাকার উন্নয়ন কেন সম্ভব নয়? এই রাস্তা দিয়ে চলাচল শতশত পথচারীর। আর এই পথচারীদের চলাচলের অন্যতম মাধ্যম হল মটরযান, কেউ বা বাইসাইকেলে, কেউ বা পায়ে হেঁটে। কিন্তু সিংহভাগ জনগণ মটরযানে চলাচল করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হল, তারা প্রতি প্রত্যেকেই অভিযোগ প্রদান করেন অসুস্থ রাস্তার পরিস্থিতি কে নিয়েই। রাস্তাটির ইটের চিএগুলো যেন ঠিক ৮০/৯০ বছরের বৃদ্ধ মানুষের দাঁত এর সাদৃশ্য। একদিকে নদী ভাঙনের চিএ অন্য দিকে জনগণের প্রতিনিধিদের অসুস্থ মন মানসিকতার দেখভাল ব্যবস্থা।

    একই মেম্বর একই চেয়ারম্যান সময়টা দশ বছেরর মত, উন্নয়ন কেন সম্ভব নয় প্রশ্ন এলাকাবাসীর ? এমতাবস্থায় সংশিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

  • তালা খেশরা পুলিশ ক্যাম্পে যাতায়তের রাস্তাটির বেহাল দশা

    আকবর হোসেন,তালা: সাতক্ষীরা তালা উপজেলার খেশরা পুলিশ ক্যাম্পের যাতায়তের রাস্তার বেহাল দশা, প্রায় দুই যুগ পার হতে চললেও সংস্কার করা হয়নি রাস্তাটি, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সরকারী দায়িত্ব পালন করছেন ক্যাম্পের পুলিশর সদস্যরা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, খেশরা পুলিশ ক্যাম্প হতে উত্তরে বালিয়া বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি অত্যান্ত খারাপ, বহুদিন আগে ইটের সলিং করা, যার ইট ভেঙ্গে গেছে, ইট সমান হয়ে এমন তেলা হয়েছে, মটর সাইকেলে যাওয়ায় সময় প্রতিনিয়ত দূর্ঘটনায় পড়তে হয় এবং দক্ষিনে খেশরা রাস্তা পর্যন্ত রাস্তাটি কদমাক্ত ভরা, সবমিলিয়ে এক কিলোমিটার রাস্তাটি অত্যান্ত নাজুক, দুই যুগ পার হলেও রাস্তাটি ভাংগা চোরা অবস্হায় পড়ে আছে, চেয়ারম্যান সহ বিভিন্ন মহলে বহুবার দেন দরবার করলেও আজ পর্যন্ত রাস্তাটি আলোর মুখ দেখেনি, খেশরা ক্যাম্পের পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত ঐ রাস্তা দিয়ে চলাচল করে, তাহাছাড়া তালা উপজেলার মধ্যে খেশরা ইউনিয়নের আয়তন বড়, দিনের বেলায় চলাচল করতে অত্যান্ত কষ্ট, সেই রাস্তা দিয়ে রাত্রের বেলা প্রতিনিয়ত চোর,ডাকাত ধরাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের জীবনের ঝুকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করতে হচ্ছে।

    খেশরা ক্যাম্পের ইনচার্জ ইসমাইল হোসেন সহ সকল পুলিশ সদস্যরা আক্ষেপ করে এ প্রতিনিধিকে বলেন, ভাই আমরা সরকারী দায়িত্ব পালন করার জন্য, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করি, আমাদের কষ্টটা কেউ দেখেনা, এখন বর্ষাকাল ইটের ভাংগা সলিং দিয়ে চলাচল করতে বিভিন্ন সময় দূর্ঘটনায় পড়তে হয়, সেইজন্য অতিদ্রুত রাস্তাটি মেরামত করার জন্য জোরদাবী জানাচ্ছি, এছাড়া এলাকাবাসিও রাস্তাটি অতিদ্রুত কার্পেটিং করার দাবী জানিয়েছেন।

    এ বিষয়ে খেশরা ইউনিয়মের সাবেক চেয়ারম্যান শিক্ষক এসএম লিয়াকত হোসেন বলেন,রাস্তাটি খারাপ হওয়ায়, পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করছে,অতিদ্রুত মেরামত করার জন্য উদ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

    এ বিষয়ে খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু বলেন, রাস্তাটি অতিদ্রুত মেরামত করা প্রয়োজন, সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।