Tag: মোবাইল কোর্টে জরিমানা

  • আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে জরিমানা করা হয়েছে। শনিবার  এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশানর (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে শাহিন সুলতানা আশাশুনি সদর ও বুধহাটা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে এক ওষুধ ব্যবসায়ী ও এক মটর সাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে ৪ জনকে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলা ও জরিামানা আদায় করা হয়েছে। বুধবার বুধহাটা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কররে। এ সময় স্বাস্থবিধি না মানায় দঃবিঃ ১৮৬০ এর ২৬৯ ধারায় পুরোহিতপুর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র শহিদুল্লাহ সরদার, বেউলা গ্রামের কাামল সরদারের পুত্র আলাউদ্দিন, আশাশুনি গ্রামের বেলায়েত হোসেনের পুত্র সাব্বির ও হামকুড়া গ্রামের বিশ^নাথ মন্ডলের পুত্র অরুন কুমার মন্ডলের নামে ৪ টি মামলা ও জরিমানা করা হয়।

  • সাতক্ষীরায় মাস্কবিহীন ঘারাঘুরির অপরাধে তিনজনকে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারিতে করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় মাস্কবিহীন উপজেলা ভূমি অফিসে অযথা ঘোরাঘুরি করার অপরাধে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষনিকভাবে জরিমানাসহ সর্তক করলেন সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

    বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে সদর ভূমি অফিসের মধ্যে তিনজন ব্যক্তি জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন ঘোরা-ঘুরি করছিল। সরকারি নির্দেশনা অমান্য করায় মাস্কবিহীন উপজেলা ভূমি অফিসে অযথা ঘোরাঘুরি করার অপরাধে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সদরের কুখরালী এলাকার জামশেদ এর ছেলে রুহুল কুদ্দুস, সদরের মাগুরা গ্রামের মেছের আলীর ছেলে কবির ও শহরের পলাশপোল এলাকার হাসান গাজীর ছেলে নজরুল ইসলামকে দন্ডবিধির ১৮৬০ আইনে প্রত্যেককে ২০০ শত টাকা করে জরিমানা করা হয়।

    এসময় ঐ তিন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সতর্ক করা হয়। সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।