Tag: মৃত্যু

  • সাতক্ষীরায় করোনায় কলেজ উপাধ্যক্ষ ও উপসর্গে বৃদ্ধের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইসরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান ও উপসর্গ নিয়ে সুভাষ চন্দ্র দাস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ও বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

    উপাধ্যক্ষ আব্দুল মান্নান (৪৫) সাতক্ষীরা সুন্দরবন সাইন্স এন্ড বিজনেজ কলেজের উপাধ্যক্ষ ও সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দীনের ছেলে। বৃদ্ধ সুভাষ চন্দ দাস (৬৫) তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে।

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন আব্দুল মান্নান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ৯ জুলাই তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া জ¦র ও শ^াসকষ্ট নিয়ে সুভাষ চন্দ্র দাস বুধার বিকেলে আইসিইউতে ভর্তি হন। বুধবার রাতে তিনিও মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

  • করোনায় কেসিসি স্বাস্থ্যকর্মীর মৃত্যু

    খুলনা প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মী ইয়াছিন আরাফাত মাসুম রোববার (১২ জুলাই) ভোর ৪টায় মহানগরের করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান। মাসুম মহানগরের আইজারমোড় এলাকার শামসুল বারী লালুর ছেলে।

    খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, মাসুম করোনায় আক্রান্ত হওয়ার পর শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • করোনায় খুলনায় একদিনে ৬ জনের মৃত্যু

    খুলনা প্রতিনিধি: লকডাউন; এরপরও খুলনায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। খুলনায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে একদিনেই ৬ জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    করোনা ওয়ার্ডেও ফোকাল পারসন ডা. মো. মিজানুর রহমান জানান, একদিনে খুলনায় সর্বোচ্চ করোনা উপসর্গ নিযয়ে ছয়জন মারা যান, এদের মধ্যে রয়েছে খালিশপুরের জরিনা বেগম (৬০), রুফসার মো. আলী(৬০), যশোর অভয়নগরের রুমা বেগম (৩৫), নড়াইল কালিয়ার কার্তিক (৪০), খুলনা সদরের জামশেদ আলম (৬০) এবং সোনাডাঙ্গার নাসিম আহমেদ (৬০)। এ নিয়ে খুলনায় মোট ৫৫ জন রোগী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন।

    খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনায়, প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুসংখ্যা। এখনই আমরা সচেতন না হলে আরো ভয়াবহ রূপ নেবে।

    ডা. মো. মিজানুর বলেন, তারা করোনা আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তাদের নমুনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, খুলনায় বর্তমানে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করছে। এখন সংক্রমণ রোধে কঠোর লকডাউন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। খুলনাকে করোনার ছোবল থেকে বাঁচাতে ২১ দিনের কঠোর লকডাউন করার জন্য করোনা প্রতিরোধ কমিটির কাছে সুপারিশ করা হবে। কঠোরভাবে লকডাউন না করা হলে প্রতিদিনই করোনা শনাক্তের রেকর্ড হবে। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে খুলনায় ৫২ জনের মৃত্যু হলো।

  • দেবহাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন সন্তানের জননীর মৃত্যু

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন সন্তানের জননী খাদিজা খাতুন (৩৫) মৃত্যুবরন করেছেন। নিহত খাদিজা উপজেলার মোহাম্মাদালীপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।

    জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খাদিজা তার বসত ঘরের ভিতরে সুইচ বোর্ডে ফ্যানের জ্যাক লাগাতে যেয়ে ছকেটের ভিতরে আঙ্গুল চলে গেলে এই দূর্ঘটনা ঘটে। পরে ঘরের ভিতরে থাকা তার স্বামী ও পরিবারের লোকজন তাকে দ্রুত সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান আছে। তবে তার এ অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বৈদ্যুতিক শর্ট সার্কিটে খাদিজা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।