Tag: মাস্ক বিতরণ

  • শ্যামনগরের হরিনগর বাজারে মাস্ক বিতরণ

    জি,এম নজরুল ইসলাম: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে কেন্দ্রীয় ছাত্রনেতা ফারুক হোসেন আশিক এর পক্ষ থেকে আশরাফুল ইসলামের নেতৃত্বে মাক্স বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। অত্র এলাকার গরীব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স বিতরণ করা হয়।

    মাক্স বিতরনের সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, সহ সভাপতি আসাদুর রহমান, পলাশ, জাহিদ হালিম, মারুফ, হাবিবুর প্রমুখ। উল্লেখ্য এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ ছাএলীগ।

  • খুলনা সোসাইটির পক্ষ থেকে মাস্ক বিতরণ

    করোনাভাইরাসে সুরক্ষা সামগ্রী হিসেবে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ৭ হাজার মাস্ক বিতরণ করেছেন খুলনা সোসাইটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নগরীর বয়রাস্থ সাহিত্য ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে সদস্যরা খুলনার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে মাস্কগুলো তুলে দেন।

    খুলনা সোসাইটির মাস্ক বিতরণ কমিটির চেয়ারম্যান সারিকা জামান রুনা’র সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান ইয়াফেজ ইসতিহাদ দীপের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস প্রোপার্টিজ’র প্রধান নির্বাহী আজগার বিশ্বাস তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মো: আব্দুস সালাম শিমুল।

    এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির উপদেষ্টা মো: আবু তৈয়ব মুন্সী, আজিজুল হাসান দুলু, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান শিকদার রাজু, মহাসচিব ফারহানা চৌধুরী কনিকা, ওয়াহিদ জামান, জি এম শহিদুল ইসলাম, ইঞ্জি. সাব্বির হোসেন, শেখ সাদিকুর রশিদ অভি, কাজী আইনুল মুন, প্রফেসর তাসরিনা বেগম, এস এম বদরুল আলম রয়েল, আব্দুল জলিল সাগর, মো. জয়নাল ফরাজী, গোপাল কর্মকার, মো: মাসুদ রানা, ইঞ্জি: আরিফুল ইসলাম, বেগ রফিকুল ইসলাম, সাজিনা ইসলাম, মো: তারেক হাসান, ডা. কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি