Tag: মাসিক সভা

  • দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারনে বন্ধ থাকার পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।

    সভায় অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব কুমার মন্ডল, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন।

    সভায় শুরুতে দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ¦ আব্দুল গনির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদের জায়গায় দোকানঘর নির্মান, অডিটোরিয়াম স্থাপনের জায়গার গাছ বিক্রি, উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার সংষ্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আরডিও বিশ্বজিৎ ঘোষ, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, আব্দুল বাসেত আল-হারুন চৌধুরী, ইঞ্জিঃ আবম মোসাদ্দেক, আবু হেনা সাকিল, স ম সেলিম রেজা মিলন, প্রভাষক মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল্যা, পল্লী বিদ্যুতের ডিজিএম নুপেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

    সভায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ফিরিয়ে আনতে ও ভাঙ্গনকবলিত বেড়ীবাঁধ দ্রুত মেরামতের জন্য জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • আশাশুনি উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জুম এ্যাপসের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: আ,ফ, ম রুহুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, দিপংকর কুমার সরকার ও আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, কৃষি অফিসার রাজিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

    সভায় প্রধান উপদেষ্টা ডা. আফম রুহুল হক এমপি দ্রুততার সাথে বেড়ীবাঁধ নির্মাণ এবং প্লাবিত মানুষের জন্য সরকারী সহায়তা প্রদানের ব্যাপারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সরকারী সহায়তা বৃদ্ধি এবং বাঁধ নির্মাণে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বস্থ করেন।

    সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পানি উন্নয়ন বোর্ডের ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ নির্মাণের সর্বশেষ অবস্থা, প্লাবিত মানুষের দুব্যবস্থা লাঘবে গ্রহীত কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সদর দেবাশীষ চৌধুরী’র সঞ্চালনায় সদর উপজেলা পরিষদের এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বিভাগ ওয়ারী প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে দলা হয়। এ ছাড়াও সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাসহ পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, শিবপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), আলিপুর ইউপি চেয়ারম্যান আবুর রউফ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।