Tag: মামলা

  • চট্টগ্রাম চেম্বার পরিচালকের বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনারকে ধর্ষণের অভিযোগে মামলা

    মো: কামাল উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও শিল্পগ্রুপ প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ফ্যাশন ডিজাইনারকে ধর্ষণের অভিযোগে ঢাকার উত্তরখান থানায় মামলা দায়ের হয়েছে। গত রোববার (৩০ আগস্ট) রাতে ঘটনার শিকার নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। সৈয়দ মোহাম্মদ তানভীর প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এর বড় ছেলে।

    সূত্রে জানা যায়, ঘটনার শিকার নারী চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। ঢাকায় একটি আবাসন প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরিও করেছেন। এছাড়া ফ্যাশন ডিজাইনার হিসেবেও তার পরিচিতি আছে।

    ওসি হেলাল এই বিষয়ে দৈনিক সাতনদীকে বলেন, ‘চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার ধর্ষণ করেছেন বলে একজন নারী অভিযোগ করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করেছেন তিনি। আমরা মামলা গ্রহণ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের বিষয়টি চলমান রেখেছি।’

    থানা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একবছর আগে ঢাকায় বসবাসরত ওই নারীর সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ১ নভেম্বর তারা পরস্পরের সঙ্গে দেখা করেন। এদিন ঢাকার উত্তরখান থানা এলাকার একটি রিসোর্টে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তানভীর। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতিতে বারবার মিলিত হতে থাকেন, এ সময়ে আরও কয়েকবার শারীরিক সম্পর্ক তৈরি করেন তানভীর।

    ধীরে ধীরে তানভীরের আচরণ পরিবর্তন হতে থাকায় গত ২৫ আগস্ট ওই নারী চট্টগ্রামে যান। সেখানে গিয়ে বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছে। এরপর ২৭ আগস্ট ওই নারী নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেনে তানভীরের বাসায় যান। কিন্তু সেখানে তানভীরের পরিবারের সদস্যদের কাছে দুর্ব্যবহারের শিকার হন। শনিবার (২৯ আগস্ট) তিনি আবারও ওই বাসায় গিয়ে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হন। এসময় তিনি বাসার সামনে রাস্তায় নিজের শরীরে ব্লেড দিয়ে জখম করতে শুরু করেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংশ্লিষ্ট জোনের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৭ আগস্ট ওই নারী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেনে তানভীরের বাসায় যান এবং তাদের সম্পর্কের কথা তানভীরের পরিবারের সদস্যদের বলেন। পরে ২৯ আগস্ট তিনি আবারও তানভীরের বাসার সামনে গিয়ে রাস্তায় নিজের শরীরে ব্লেড দিয়ে জখম করতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ওই নারী মামলা করতে চাইলে, ঘটনা শুনে তাকে ঘটনাস্থল ঢাকার উত্তরখান থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়। ঘটনার শিকার নারী এবং অভিযুক্ত সৈয়দ মোহাম্মদ তানভীরের মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

  • তালায় লুৎফর নিকারী হত্যার পরে ছেলে ও গ্রামবাসীর বিরুদ্ধে ডাকাতি মামলা

    তালা অফিস থেকে নজরুল ইসলাম: আলোচিত লুৎফর নিকারী হত্যাকা-টি ভিন্নখাতে নিতে হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়েছে আসামীর বড় ভাই গোলজার সরদার। সাতক্ষীরা আমলী আদালত-৩ এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামী করা হয়েছে হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের। মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তালা থানার ওসিকে নির্দেশনা দিয়েছেন বিচারক হাসান মুবারক মুনীম।

    ডাকাতি মামলার বাদী তালার বারুইহাটি গ্রামের সরদার গোলজার মামলায় উল্লেখ করেন, গত ১৭ আগষ্ট রাত ১১টার দিকে জেয়ালা নলতা গ্রামের সেলিম নিকারী, রুহুল আমীন নিকারী, আবু মুছা নিকারী, রফিকুল নিকারী, শহীদুল নিকারী, জিয়া নিকারী, আব্দুল হাই নিকারীসহ অজ্ঞাতনামা পাঁচজন ভাই আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমানের নলতা বিলে ১২০ বিঘার চিংড়ি ঘের জাল, বেড়জাল, টানা জাল নিয়ে মাছ লুট করতে আসে। তারা রনি বিশ্বাস ও শিমুল মোড়লকে ঘেরের বাসায় আটক করে ফেলে মাছ ধরতে শুরু করে। পার্শ্ববর্তী ঘের থেকে পাহারাদাররা জানতে পারলে সশস্ত্র আসামীরা তাদের দিকে ছুঁটে গেলে তারা ভয়ে চলে যায়। পরে আসামীরা পাঁচ মণ মাছ, দুটি টর্চ লাইট, নগদ ১৬ হাজার টাকা, দুটি মোবাইল সেট নিয়ে চলে যায়। সেলিম নিকারী ডাকাতি করতে যেয়ে ঘেরে ধরা পড়েছে এমন খবরে বাবা লুৎফর নিকারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আসামীরা লুৎফর নিকারীকে নির্যাতন করে হত্যার অভিযোগে সরদার মশিয়ার রহমান, রনি বিশ্বাস ও শেখ তুহীনের বিরুদ্ধে ১৮ আগষ্ট তালা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সরদার মশিয়ার জেল হাজতে রয়েছে।

    জেয়ালা নলতা গ্রামের নিহত লুৎফর নিকারীর ভাই ইন্নাত নিকারী জানান, আমার ভাইকে হত্যা করে এখন আবার ডাকাতি মামলা দিয়েছে। এই সন্ত্রাসীদের তা-বে তালার মানুষ আজ অতিষ্ট। সাধারণ গ্রামবাসীর নামেও মামলা দিচ্ছে। যাদের নামে ডাকাতি মামলা দিয়েছে এদের মধ্যে কেউ হত্যা মামলার বাদী আবার কেউ আমাদের গ্রামবাসী। হত্যার প্রতিবাদ করায় নিজেরা বাঁচতে এই মিথ্যে মামলা করেছে। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করছি।

    এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি গত ২৩ আগষ্ট আদালতে একটি ডাকাতি মামলা দিয়েছে। তবে মামলার কোন কাগজপত্র বা আদেশ আজও (২৭ আগষ্ট) থানায় আসেনি। যার কারণে বিস্তারিত বলতে পারছি না।

  • ১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করায় শ্যামনগরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা

    আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে অবজ্ঞা করে ঐ দিনে পবিত্র মসজিদের অভ্যান্তরে বিএনপির দলীয় ছবি সম্বলিত ব্যানার টানিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং নাশকতার উদ্দেশ্যে খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার নামে জন্মদিন পালন করায় শ্যামনগর থানায় বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৬ আগষ্ট) শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন বাদী হয়ে ২৮/৩১/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃংখলার অবনতিতে ঘটানো সহ উক্ত অপরাধ সংঘটনের সহযোগিতা করার অপরাধে শ্যামনগর থানায় মামলা করেন। শ্যামনগর থানার মামলা নং২৩।

    মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান কবির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাাদক আমির আলী, কাশিমাড়ী বিএনপি নেতা আব্দুর রশিদ ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান বাবলু, শ্যামনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলুু, সাতক্ষীরা জেলা যুব দলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছা সেবক দলের নেতা এম নুরুজ্জামান, কাশিমাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গফ্ফার মিঠু, স্বেচ্ছাসেবকদলের নেতা এসএম আবু বক্কার, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, আনিসুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম উপজেলা ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল কাইয়ুম সহ অজ্ঞতনামা ১৫/ ১৬ জন।

    এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃঙ্খলা অবনতির ঘটনায় শ্যামনগর থানায় মামলা রেকর্ড হয়েছে, মামলা নাম্বার ২৩।

  • দেবহাটায় বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে থানায় মামলা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন যশোর জেলার মনিরামপুর থানার কামালপুর গ্রামের কানিজ ফাতেমা লাবন্য (২৪)। মামলার আসামীরা হলেন, উপজেলার দেবহাটা গ্রামের হামিদ সরদারের ছেলে কামরুল ইসলাম (২৬) ও উপজেলার চালতেতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলতাফ হোসেন (৪২)।

    মামলার এজাহার মতে জানা গেছে, কামরুল বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীনীর সাথে তার ফুফার বাড়িতে আসা যাওয়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বাদীনীকে বিয়ের আশ^াস দিয়ে তার আগের স্বামীকে তালাক দেওয়ায়। এছাড়া কামরুল তাকে দেবহাটার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যায়। সর্বশেষ ১২/০৬-২০২০ ইং তারিখে বাদীনীর ফুফা মোক্তার হোসেন চান্দু স্বপরিবারে সুশীলগাতী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে কামরুল বাদীনীর সাথে দৈহিক মেলামেশা করে এবং খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করার আশ^াস দেয়। পরে কিছুদিন পরে মোবাইল ফোনে কামরুল বাদীনীকে তাদের বাড়িতে বিয়ে করার জন্য আসতে বললে বাদীনী গত ২৬-০৬-২০২০ ইং তারিখে কামরুলের বাড়িতে গেলে ২নং বিবাদী আলতাফ বাদীনীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বের করে দেয়।

    এ ঘটনা উল্লেখ করে ০৩ জুলাই ২০২০ ইং তারিখে ৯(১)৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় দেবহাটা থানায় দায়েরকৃত মামলা নং ০১।

    দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে মেডিকেলের জন্য সাতক্ষীরা প্রেরন করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।