Tag: মতবিনিময়

  • পাইকগাছা আইনজীবী সমিতির নের্তৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা আইনজীবী সমিতির নের্তৃবৃন্দেও সাথে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ইউএনও মহোদয় কে সংবর্ধনা প্রদান করেন। মঙ্গলবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতির মিলনাতনে আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুস সাত্তার এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

    বিশেষ অতিথি ছিলেন, সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, সিনিয়র সহকারী জজ গাজী মোঃ সালাহ্ উদ্দীন, সহকারী কমিশার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম।

    আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর-এর পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাড. জি,এ সবুর, মোঃ মহীউদ্দীন, শেখ লোককমান হোসেন, কিশোরী মোহন মন্ডল, সমীর কুমার বিশ্বাস, পংকজ কুমার ধর, চিত্তরঞ্জন সরকার, প্রধীশ হালদার, সুকল্যান কুমার সানা, অরুন কুমার মন্ডল, মোঃ মোজাফ্ফর হাসান, অজিত কুমার মন্ডল,মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, এস এম এ বি সিদ্দিকি, মোঃ আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশীদ, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।

    এ সময় করোনা কালীন পরিস্থিতিতে আদলত কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে সে সম্পর্কে বিশেষ অতিথি ও সিনিয়র আইনজীবীগণ বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া, পরামর্শ পেশ করেন।

  • তালায় সাস পরিচালকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    আকবর হোসেন: সাতক্ষীরার তালায় রাতের আধারে স্কুলের জমি সহ নিরিহ ব্যাক্তির জমি দখলের বিষয়ে সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    সাসএর হলরুমে শনিবার(০৮জুলাই)সকালে তালায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপস্থিত ছিলেন সাস এর পরিচালক মোঃ ইমান আলী, উপদেষ্টা ও তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য ও তালা রির্পোটাস ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, রির্পোটাসক্লাবের সেক্রেটারী জুলফিকার রায়হান, তালা সদর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, রির্পোটার্স ক্লাবের মাহিনুর রহমান,সাস এর সহকারী পরিচালক এসএম গোলাম ফারুক, প্রকল্প সমন্বয়কারী মোঃ শাহ আলম,প্রগ্রাম সমন্বয়কারী সাধন কুমার দাশ প্রমুখ।

    মতবিনিময় সভায় গত ০৭ জুলাই বিভিন্ন পত্রিকায় তালায় সাস নামক এনজিও পরিচালকের বিরুদ্ধে রাতের আধারে স্কুলের জমিসহ নিরিহ ব্যক্তির জমি দখলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উক্ত জমি বিষয়ে সাংবাদিকদের সরেজমিনে প্রদক্ষিন করানো হয়।