Tag: বিবৃতি

  • আশাশুনির হাজরাখালিতে পাউবো’র রিং বাধঁ বিষয়ে মানবাধিকার ফাউন্ডেশনের বিবৃতি

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার হাজরাখালি নদী ভাঙ্গনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিং বাধঁ নিয়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) মহাসচিব রবিউল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতি দেয়া হয়েছে।

    যাতে বলা হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডেও অসাবধানাতার কারনে একটি ভাঙ্গন কবলিত এলাকায় পরিনত হয়েছে। গত ২০মে থেকে প্লাবিত হলেও পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনসাধারণ অন্যন্য এলাকা গুলো রিং বাধঁ দিতে সক্ষম হলেও হাজরাখালি পয়েন্ট সম্ভব হয়নি। কর্তৃপক্ষ রিং দেওয়ার প্রস্তাব দিলেও একটি মহল ভাঙ্গন পয়েন্ট থেকে মাত্র ১ কিঃমিঃ রিং বাধঁ দেয়ার সুযোগ থাকলেও অজানা কারনে হাজরাখালি, কোলা, হিজলিয়া, কলিমাখালি, লাঙ্গলদাড়িয়া, মাড়িয়ালা আংশিক সহ মোট ছয়টি গ্রাম,আনু: ৬ হাজার বিঘা জমি, ২ হাজার পরিবারে আনুঃ ১০ হাজার মানুষকে নদীর গর্ভে ঠেলে দিয়ে রিং বাধঁ দেয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। যাতে ১০হাজার মানুষ নদীর গর্ভে হাবুডুবুও খাবে এবং তাদের মানবাধিকারও ক্ষুন্ন হবে। উক্ত রিং বাধেঁর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সাথে সাথে সরকারি দায়িত প্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়ে নিদিষ্ট জায়গায় বাধঁ দেয়ার অনুরোধ করা হয়েছে।

    বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পদক অরিফুজ্জামান আপন উক্ত বিবৃতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • দৈনিক সাতনদী সম্পাদকের সুস্থতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা মো: হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ-সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজন সহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।