Tag: বাড়ী লকডাউন

  • কালিগঞ্জে আরো ৫ জনের করোনা শনাক্ত, ৫ বাড়ী লকডাউন

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৫জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু সনাক্ত হয়েছে। এই নিয়ে এ পযন্ত উপজেলার মোট ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো।

    শনিবার কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার সকালে তাদের রিপোর্ট হাতে এসে পৌছালে লকডাউনের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়।

    করোনায় আক্রান্ত ব্যাক্তিরা হলো উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত শেখ রেজাউল ইসলামের স্ত্রী মুনজিলা বেগম (৩৭), তার কন্যা ফাতেমা খাতুন (১৩), নলতা ইউনিয়নের নলতা গ্রামের মৃত আব্দুল হকের পুত্র রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহিদুর রহমান (৪৩), কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের নিরঞ্জন মন্ডলের পুত্র তপন মন্ডল (২৬) এবং ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের কালিগঞ্জ হাসপাতাল সংলগ্ন আজগার আলীর পুত্র সিরাজুল ইসলাম (৫০)।

    কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান গত ২৫ জুন কালিগঞ্জ উপজেলা থেকে ২৬টি নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়লেও বাকী রিপোর্ট এখনো হাতে এসে পৌছায়নি। শনিবার বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানকে জানানো হয়।

    বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে আক্রান্ত ব্যক্তিদের ৫টা বাড়িতে এবং লকডাউন সাইনবোর্ড ও পতাকা টানিয়ে লক ডাউন ঘোষনা করা হয়।

    গত এক সপ্তাহ ধরে কালিগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস রোগী দিন দিন বেড়ে চলেছে। যে কারনে উপজেলা জুড়ে সর্বত্র আতংঙ্ক বিরাজ করলেও হাট বাজারে করোনা আচারণ বিধি না মেনে চলার প্রবনতা বেড়েই চলেছে। বিষয়টি উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসী।

  • ঢাকা থেকে পালানো করোনা রুগী কালিগঞ্জে আটক, ২টি বাড়ী লকডাউন

    কালিগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রুগী মহিবুল্ল্যাহ নামক ব্যাংক কর্মকর্তাকে কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের বাড়ী থেকে আটক করেছে পুলিশ। পরে তাকে এবং তার স্ত্রী কন্যাকে হোম-কোয়ারেন্টাইনে রেখে তার বাড়ী সহ পাশের দুটি বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১০টার সময় উপজেলার নলতা ইউনিয়নের নোওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    করোনায় আক্রান্ত মহিবুল্ল্যাহ সরদার নোওয়াপাড়া গ্রামের বাহার আলী সরদারের পুত্র। সে ঢাকায় সাউথ ইষ্ট ব্যাংকে চাকুরী করা অবস্থায় ঈদের পর হতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ভুগছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ঔষধের দোকান থেকে ঔষধ খেয়ে কোন কাজ না হলে গত ৪ জুন ঢাকা মিডফোর্ড হাসপাতালে করোনা ভাইরাস পরিক্ষার জন্য রক্ত দিয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে গ্রামের বাড়ীতে চলে আসে।

    ৫ তারিখে তার করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ায় তাকে খুঁজে না পেয়ে বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসনকে জানানো হয়। জেলা প্রশাসন বিষয়টি কালিগঞ্জ উপজেলা প্রশাসনকে জানানোর পর সোমবার সকাল আনুমানিক ১০টার সময় থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান এবং স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমান পাড়কে সাথে নিয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য পরিবার ও কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান তার বাড়ীতে যেয়ে তাকে এবং তার স্ত্রী সন্তানকে হোম-কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে পাশের ২টি বাড়ী লকডাউন ঘোষনা করেন।

    এ ব্যাপারে জানতে চাহিলে স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান বলেন মহিবুল্ল্যাহ তার স্ত্রী সন্তানদের পৃথক ভাবে বাসায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।