নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝ পারুলিয়া গ্রামের আব্দুল করিম মোড়লের পুত্র শরিফুল ইসলাম(৩২) এবং ৬ নং ওয়ার্ডের খেজুরবাড়ীয়া গ্রামের আব্দুল গফুর গাজীর পুত্র মিঠু গাজী(২৪) ।
তারা স¤প্রতি তীব্র জ্বর সর্দি কাশি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করান। চিকিৎসকরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে পরীক্ষা শেষে শরিফুল ইসলাম ও মিঠু গাজীর করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে তারা নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। শরিফুল ইসলাম ও মিঠু গাজীর করোনা পজিটিভ রিপোর্ট পাবার পর উপজেলা নির্বাহী প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়।
৩ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর নির্দেশে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আক্রান্তদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
Tag: বাড়ি লকডাউন
-
পারুলিয়ায় দু’ব্যক্তি করোনা আক্রান্ত, বাড়ি লকডাউন
-
তালায় শিক্ষকের করোনা সনাক্ত, ১০ বাড়ি লকডাউন
নজরুল ইসলাম, তালা: সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম মোড়ল (৪০) করোনা(কোভিড-১৯) সনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন।
জানাযায়,উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোহর আলী মোড়লের ছেলে শালিখা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম মোড়ল চিকিৎসার জন্য ঢাকাতে থেকে এসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন । সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার সকালে শিক্ষকের রির্পোট পজেটিভ আসে।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: মেহেদী রাসেল জানান, থানার কুইক রেসিডেন্স টিম করোনা ভাইরাসে আক্রান্ত শিক্ষক সিরাজুল বাড়ি সহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে এ নিয়ে তালা উপজেলা মোট ৫ জন (২ জন নারী) করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও ১জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।