Tag: বাজেট ঘোষণা

  • খুলনা সিটি কর্পোরেশন’র ৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

    প্রেস বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) চলতি ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (বুধবার) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৩৭ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা। গত ২০১৯-২০ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ তিন হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৬৭.৩২ শতাংশ।

    বাজেট ঘোষণাকালে সিটি মেয়র বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরে বলেন, বাজেটে এবারও নতুন কোন কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এটি একটি উন্নয়নমূখী বাজেট। বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিস্কাশন বর্জ্যব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিকসেবা সম্প্রসারণ, মশকনিধন, করোনাভাইরাস প্রতিরোধ, অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, পার্ক, ধর্মীয় উপাসনালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন, কেসিসি’র বিভিন্ন দপ্তর আধুনিকায়ন প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যব্যবস্থাপনার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে।

    মেয়র বলেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে পরিত্রাণ দেওয়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। কেবল সরকারি বা বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না কেসিসি। নিজস্ব আয়ের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে হবে।

    ঢাকা থেকে কেসিসি’র বাজেটে জুম এ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
    বাজেটে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম। এ সময় কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কেসিসির উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • কলারোয়ায় পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা

    কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

    পৌরসভার অর্থ বছরে উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে ২৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৫শত ৫৩ টাকা ৫৪ পয়সার। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর শেখ জামিল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, কাউন্সিলর রফিকুল ইসলাম, এসএম মফিজুল হক, মেজবাহ উদ্দিন লিলু, আলফাজ হোসেন, শেখ ইমাদুল ইসলাম, আকিমুদ্দিন দফাদার, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব প্রমুখ।

  • সাতক্ষীরা জেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক: ‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানের সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

    বাজেট সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, ওবায়দুর রহমান লাল্টু, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মো. মহিতুর রহমান, এম.এ হাকিম, কাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান, শিল্পী রাণী মহলদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। সাতক্ষীরা জেলা পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৩০ কোটি ৮৬ লক্ষ ৯৬ হাজার ৭শ’৫২ টাকা ৭১ পয়সা এবং ২৭ কোটি ৫৬ লক্ষ ১২ হাজার ১শ’৫ টাকা ১২ পয়সা’র সাতক্ষীরা জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধোধিত বাজেট ঘোষণা করা হয়।

    জেলা পরিষদের প্রয়াত সদস্য গোলাম মোস্তফা মুকুল’র স্মৃতি চারণ করে বক্তব্য ও শোক জ্ঞাপন করে শোক প্রস্তাব রাখা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রয়াত সদস্য গোলাম মোস্তফা মুকুল’র স্মরনে স্মরন সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট সভায় পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।