নিজস্ব প্রতিবেদক: দেশে ক্যাসিনো-জুয়া বন্ধ থাকলেও কলারোয়া থানা এলাকায় চলছে জমজমাট জুয়ার আসর। থানার নিকটবর্তী ট্রাক শ্রমিক ইউনিয়নের পিছনে ইটভাটায় দিন-রাত প্রকাশ্যে এই জুয়ার আসর চলছে। কলারোয়া থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই জমজমাট জুয়ার আসর চললেও নীরব ভূমিকায় পুলিশ।
অভিযোগ রয়েছে, কলারোয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা শহিদুল ইসলাম, রফিক ভুট্টো, বাগআঁচড়ার সিরাজের নেতৃত্বে এ রমরমা জুয়ার আসর চলছে। পাশাপাশি মাদক বিক্রি ও সেবন করে থাকে খেলতে আসা জুয়াড়িরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে খেলতে আসা বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। দূর দূরান্ত থেকে বিত্তশালী বহিরাগতদের নিয়ে দিন-রাত ওই ইটভাটায় হাজার হাজার টাকার বাঁজি ধরে তাসের আড্ডা বসিয়ে চলছে বাণিজ্য। নাম প্রকাশে অনিচ্ছুক খেলতে আসা এক জুয়াড়ি জানান, শ্রমিক নেতা সহিদুল ও রফিক এই জুয়া খেলা চালিয়ে থাকে।
এলাকাবাসী ও সচেতন মহল জানান, প্রকাশ্যে দিন-রাত জুয়ার আসর চললেও কলারোয়া থানা পুলিশের কোন তৎপরতা দেখা যায়না। এখানে উঠতি বয়সের যুবকদের গভীর রাত পর্যন্ত এ জুয়ার আসরে দেখা যায়। এসবের কারণে এলাকার চুরি ছিনতাই মাদক বিক্রি সেবনসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম বেড়েই চলেছে। এমন ভাবে চলতে থাকলে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। এবিষয়ে এলাকাবাসী জুয়ার আসর বন্ধের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, জুয়া খেলার বিষয়টি আমার জানা নেই। খোজ খবর নিয়ে জুয়া খেলার ঘটনা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag: পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
-
কলারোয়ায় জমজমাট জুয়ার আসর, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
-
ঝাউডাঙ্গায় মিথ্যা মামলা দিয়ে দুটি পরিবারকে হয়রানি,পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ঝাউডাঙ্গায় এক ব্যক্তির পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তদের হামলার শিকার হওয়ার ঘটনায় থানায় হয়রানিমূলক ও মিথ্যা মামলা রেকর্ড হওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। সদর থানায় এজাহার হওয়ার পর পুলিশ কোন রকম তদন্ত ছাড়ায় এক জনপ্রতিনিধির সহযোগীতায় এই মিথ্যা মামলা রেকর্ড করেছে। এব্যপারে পুলিশ সুপারের নিকট সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মামলার আসামির পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯/০৫/২১ তারিখ রাত সাড়ে ১১টার সময় প্রতিদিনের ন্যায় ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে বাদী মোঃ হাবিবুর রহমান মিন্টু (৩৮) তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে পথিমধ্যে তাকে পূর্ব পরিকল্পনা মোতাবেক একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের রজব আলী বিশ্বাসের ছেলে শুভ হোসেন (২৮) ও পাথরঘাটা গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে মিজানুর রহমান (৪৫)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দেশীয় তৈরী অস্ত্র ও লাঠি দিয়ে হামলা ও জখমের অভিযোগ এনে ২১/০৫/২১ তারিখে এজাহার করে থানায় মামলা করেন। মামলা নং- ৪৯।
এদিকে, এ মামলার ১নং আসামী শুভ হোসেন এ হামলা মামলার ঘটনায় কিছুই জানেনা বলে তার পরিবার ও এলকাবাসীরা জানান। এলাকাবাসীরা আরো বলেন, শুভ ও মিজান ঘটনাস্থলে ছিল না। তার পিতা সাবেক ইউপি সদস্য রজব আলী জানান, মারামারির ঘটনার সময় আমার পুত্র বাড়ীতে তার বাচ্চার খাবার খাওয়াচ্ছিলো। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই। তাছাড়া মিন্টু নিয়মিত একজন মাদকাসক্ত। এসবকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা করে পুলিশ দিয়ে নানা ভাবে হয়রানী করা হচ্ছে। এ ঘটনায় মিথ্যা- হয়রানিমূলক মামলার সঠিক তদন্তের জন্য পুলিশ সুপারের নিকট দাবি জানিয়েছেন আসামীসহ স্থানীয় এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অহিদুল ইসলাম জানান, মামলা হয়েছে সঠিক। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সত্য মিথ্যা আদালত দেখবেন।