Tag: পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর গ্রামে নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ২ বছর বয়সী এক শিশুপুত্রের। বুধবার বেলা ১১ টার দিকে চন্দনপুর গ্রামে নানা আবু তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, কলারোয়ার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামের খালিদ হোসেনের শিশুপুত্র সাজিম (২) দুদিন আগে তার নানা বাড়ি চন্দনপুর গ্রাম যায়। বুধবার নানার বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু সাজিম। খেলার এক পর্যায়ে সে সবার অলক্ষ্যে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক সময় তার নানার বাড়ির লোকজন মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে শিশুটিকে। বুধবার দুপুরে মায়ের সাথে বাড়ি ফেরার কথা ছিলো সাজিমের। এই ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আশিক (৫) নামে এক শিশুর মুত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে মৌতলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে শেখ শাহিনের পুত্র।

    পারিবারিক সূত্র মতে, আশিক নিজ বাড়ীর আঙিনায় খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। বহু খোজাখুজির এক পর্যায়ে পুকুর হতে গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুর রহমান মুত্যু ঘোষনা করেন।