Tag: পরিদর্শন ও ত্রাণ বিতরণ

  • ধুলিহর ও ব্রহ্মরাজপুরে প্লাবিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে ভারী বর্ষণে প্লাবিত হয়ে পানিবন্দী এলাকা পরিদর্শন ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় সরেজমিনে সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সপারিঘাটা এলাকার পানিবন্দী এলাকা পরিদর্শণ করেন ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং বেতনা নদীর পলি অপসারণ করে ক্যানেল তৈরী করে পানি নিষ্কাশন কাজ পরিদর্শণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে অতি ভারী বর্ষণে প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে বালুইগাছা, গৌবিন্দপুর, পারমাছখোলা, শাল্যে, কামারডাঙ্গী ও গোয়ালপোতাসহ দু’টি ইউনিয়নের প্রায় সকল গ্রাম। এসময় দলীয় ও জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

    মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার প্রতাপনগর ও আশাশুনি সদর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও প্রতাপনগর ইউনিয়নের ১৫শ’ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর এর চাউল বিতরণ করেছেন উপজেলা চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও প্রতাপনগরের লস্কারী খাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন।

    ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য কোহিনুর ইসলাম, সিরাজুল ইসলাম সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান বলেন, অতিবর্ষণ ও প্রবল জোয়ারের কারণে ভাঙ্গন কবলিত এলাকার মূল বাঁধ ও রিং বাঁধ ভেঙে প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়নের সকল গ্রাম ও আশাশুনি সদর ইউনিয়নের অধিকাংশ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অতি দ্রুত রিংবাঁধ ও পরবর্তীতে টেকসই বাঁধ দিয়ে বানভাসি মানুষকে ও ভাঙ্গন কবলিত এলাকাকে ডযাতে রক্ষা করা যায় সেব্যাপাওে আমি সরকারের বিভিন্ন দপ্তরে কথা বলেছি।

    এ সময় তিনি উপকূলবর্তী জনগণ ও জনপদকে রক্ষার লক্ষ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।