Tag: নিহত

  • সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত

    নিজস্ব প্রতিবেদক: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মইনুল ইসলাম আওয়াল নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের সাতক্ষীরা-চাপড়া সড়কের আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম আওয়াল (৩০) পুরাতন সাতক্ষীরার মুন্সিপাড়া এলাকার খোকনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে শহরে বাবার ব্যবসা প্রতিষ্ঠাণ ফকির মিষ্টান্ন ভান্ডরে যাচ্ছিল আওয়াল। পথিমধ্যে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের ৫০ গজ দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আউয়াল। ট্রাকের চাকা তার ডান হাতের উপর দিয়ে উঠে যায়। উদ্ধার করে সাতক্ষীরা সদর হাতপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

    সাতক্ষীরা হোটেল-রেস্তোরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অব্দুস সালাম বাচ্চু জানান, খুলনায় যাওয়ার পথে চুকনগর এলাকায় পৌঁছালে আউয়াল মারা যায়। ট্রাকের চাকায় আউয়ালের ডান হাত ভেঙ্গে চূর্ণ-বিচুর্ণ হয়ে গেছে। মুখ ও বুকের অধিকাংশ চামড়া উঠে গেছে।

    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে আওয়াল। ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ খান বাহিনীর তিন সদস্য নিহত

    সিরাজুল ইসলাম, শ্যামনগর : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু খান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুই দস্যুকে আটক ও দুই জেলেকে উদ্ধার করা হয়। দস্যুদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হরদহ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরার হরদহ এলাকার মো. লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৪), আশাশুনি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হাবিবুর রহমান (২৪) ও অজ্ঞাত এক যুবক (২৫)। আটক দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

    র‌্যাব জানায়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফিরিঙ্গি নদী এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৫ জুন) রাত থেকে রোববার (২৮ জুন) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এর আগে শনিবার রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হরদহ এলাকায় বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত হয়।

    রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার র‌্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাাহ আল মামুন বলেন, সুন্দরবনে নতুন করে দস্যুতায় নামার চেষ্টা করলে তাদের পরিণতি এমন হবে। আমাদের গোয়েন্দা নজরদারির থেকে কেউ পার পাবে না। কাজেই দস্যুতার পথ ছেড়ে দেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল রওসোনুল ফিরোজ প্রমুখ।