Tag: নিখোঁজ

  • সাতক্ষীরায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৯ অগাস্ট শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে বের হয়ে তারা আর ফেরেনি। নিখোঁজ হওয়া ছাত্ররা হলেন সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন এর ছেলে মোঃ রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের পুত্র ইমামুল হোসেন।

    এ ঘটনায় উভয়ের পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় ৪৪০ ও ৪৭৩ নং পৃথক দু’টি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানা গেছে।