Tag: নাইকো মামলার

  • ফের পেছালো নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি

    মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলাটির অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। কিন্ত খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন ঠিক করেন।

    খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

    মামলাটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে বিচারাধীন।

    ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।