Tag: নগদ অর্থ বিতরন

  • দেবহাটায় জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন

    কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় জেলা পরিষদের উদ্যোগে করোনা ও ঘূণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ঋষি ও দাস পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১জুন) বিকাল সাড়ে ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম উপজেলার ৫টি ইউনয়নের ২০০ ক্ষতিগ্রস্থ ঋষি ও দাস পরিবারের মাঝে ৫০০টাকা করে বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চিপ সাদিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আল ফৈরদাউস আলফা, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল প্রমূখ।

    এ সময় তারা উপজেলার বিভিন্ন স্থানে ঘূণিঝড় আম্পানে পড়ে যাওয়া গাছগুলো দেখতে যান তারপর তারা ডাকবাংলো পরিদর্শন করেন এবং করোনায় আতঙ্ক না হয়ে সবাইকে সচেতন হওয়ার কথা বলেন।

  • তালায় জাগরনী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থদের মাঝে অর্থ বিতরন

    আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালায় জাগরনী চক্র ফাউন্ডেশনের পক্ষে থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

    করোনা ভাইরাস মহামারির কারণে ২২মে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, খেশরা ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব হোসেন রাজু, এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, তালা শাখা ম্যানেজার মোঃ আজাদুর রহমান, সাতপাকিয়া শাখা ম্যানেজার বাবুলাল মন্ডল, জেঠুয়া শাখা ম্যানেজার মিজানুর রহমান, শোভাশুনি শাখা ম্যানেজার এনামুল হক, পাটকেলঘাটা শাখা ম্যানেজার খলিলুর রহমান, আনুলিয়া শাখার ম্যানেজার মোজাফ্ফর হোসেন প্রমুখ।

    তালা এরিয়ায় ৬টি শাখায় মোট ৬শত পরিবারের মাঝে জনপ্রতি ৫শত টাকা করে ৩ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে। তালা এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের বলেন, জাগরনী চক্রের পক্ষ থেকে দেশের মোট ৪০টি জেলায় ৪০ হাজার পরিবারের মাঝে ২কোটি টাকা বিতরন করা হয়েছে।