Tag: নগদ অর্থ বিতরণ

  • কোমরপুরে জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ ও চিঠি হস্তান্তর

    কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: জেলা পরিষদের উদ্যোগে দেবহাটা উপজেলার উ: কোমরপুর ঋষিপাড়ায় নগদ অর্থ বিতরণ ও দুই লক্ষ টাকার চিঠি হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২আগষ্ট) বিকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশনায় উত্তর কোমরপুর ঋষি পাড়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন ২৫টি ঋষি পরিবারে ৫০০টাকা বিতরণ করেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা।

    পাশাপাশি শাখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নতি প্রকল্পের জন্য সিনিয়র শিক্ষক বাবু প্রশান্ত কুমারের কাছে জেলা পরিষদের ২০১৯-২০ অর্থবছরের এডিপি প্রজেক্টের ১ লক্ষ চিঠি হস্তান্তর এবং খানাবাটি সার্বজনীন পূজা মন্ডপের কমিটির সভাপতি বাবু সুভাষ চন্দ্র দাসের হাতে ১ লক্ষ টাকার প্রকল্পের চিঠি হস্তান্তর এই জেলা পরিষদ সদস্য।

    এসময় কুলিয়া টেকসা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল ও পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসামের জন্য সকলের কাছে দোয়া চান।

  • আশাশুনির কুল্যায় অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

    মাসুদুর রহমান মাসুদ : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে যারা অসহায় হয়ে পড়েছেন এমন ১৪০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি বরাদ্দকৃত জনপ্রতি ২০০ টাকা করে বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।

    এ সময় ট্যাগ অফিসার; উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশবুন্দ উপস্থিত ছিলেন।

  • স্বাস্থ্য বিধি না মানলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হবে – এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা প্রকল্প পরিষদের অর্থায়ণে শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,’আল্লাহ পাক অনেক মহান দয়ালু। তিনি আমাদের প্রলংকারী ঘুর্ণিঝড় আম্ফান থেকে রক্ষা করেছেন। করোনা ভাইরাস একটি ছোয়াছে রোগ। সংক্রমণ রোধে সকলে স্বাস্থ বিধি মেনে চলতে হবে। আমি বিনয়ের সাথে বলছি আপনারা আল্লাহর অস্তে সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনারা যদি করোনা নিয়ে অবহেলা করে স্বাস্থ বিধি না মানেন তাহলে আপনার আমার পরিবার এবং দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হবে। আমেরিকার মত উন্নত রাষ্ট্র করোনা প্রতিরোধে হিমশিম খেয়েছে। হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আসুন সবাই মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলি।’

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ০৯টি ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্থ ১০০ জন মানুষের মাঝে ৫০০ টাকা করে ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।