Tag: ধান কাটা

  • কৃষকদের উৎসাহিত করতে মেশিন দিয়ে ধান কাটলেন এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় শ্রমিক সংকটে মেশিন দিয়ে কৃষকের ধান কাটলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (১২ মে) বিকালে করোনা ভাইরাস’র প্রভাবে ধান কাটা শ্রমিক সংকটে সদরের বাঁকাল বাঁশতলা এলাকায় মেশিন দিয়ে কৃষকের ধান কাটার ব্যবস্থা করেন এমপি রবি।

    এ সময় এমপি রবি বলেন,‘ এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে মিলছে না ধান কাটা শ্রমিক। বোরো মৌসুম শুরু হওয়ায় শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। জননেত্রী শেখ হাসিনার আহবানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে গিয়ে স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছে। নেতাকর্মীরা আরও যেন উৎসাহ পায় সে কারণে আমি মেশিন দিয়ে মাঠে গিয়ে ধান কাটলাম।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র ভারপ্রাপ্ত উপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ জসিম উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, দৈনিক যুগেরবার্তা পত্রিকার সম্পাদক আবু নাসের মো. আবু সায়ীদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান প্রমুখ।

  • দেবহাটায় কৃষকের ধান কেটে সাহায্য করলো ছাত্রলীগ নেতৃবৃন্দ

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী দেবহাটায় মাঠে গিয়ে কৃষকের ধান কেটে সাহায্য করলো পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক এ,এইচ সোহাগের নির্দেশ অনুযায়ী পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম নেতৃত্বে এক কৃষকের ১বিঘা ৫ কাটা জমির ধান কেটে দেয়া হয় ।

    এ সময় আরও উপস্থিত ছিলো পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নূর নবী হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ,৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অনিক ঘোষ, সাধারণ সম্পাদক বাবলা গাজী, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান, সাধারণ সম্পাদক রিদুল হোসেন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন অভি,সাধারণ সম্পাদক শিপন হোসেন সহ ছাত্রলীগের কর্মী মুন্না, সাগর, রিপন, বাবু, শুভ্র বসু প্রমুখ ধান কাটার কাজে অংশ নেন।

    আনের মালিক ঐ কৃষক বলেন, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হতে চলছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটার সাহায্য করেছে তা কখনো ভুলবার নয়।

  • এবার ধান কাটায় সাতক্ষীরা জেলা ছাত্রদল

    কামরুল হাসান, কলারোয়া: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষকের ক্ষেতের ধান ঘরে তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে ৷ এমন পরিস্থিতিতে  কলারোয়ায় এক কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহযোগিতার হাত বাড়ালো সাতক্ষীরা জেলা  ছাত্রদলের নেতা-কর্মীরা।

    সোমবার সকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে পৌরসভার তুলসীডাংগা পশ্চিমপাড়ার প্রবীণ কৃষক সৈয়দ আলি দফাদারের ধান কেটে দেন তারা।

    জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, ফেসবুকে শ্রমিক না পাওয়ার তথ্য পেয়ে সংশ্লিষ্ট কৃষকের সাথে মুঠোফোনে কথা বলে তাঁর ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন,  খুবই ভালো লাগছে যে রোজা রেখে ঐ কৃষকের ১৩ কাঠা জমির পাকা ধান ছাত্রদল কেটে দিতে পেরেছে৷

    ধান কেটে দেয়ায় যারপরনাই খুশি প্রবীণ কৃষক সৈয়দ আলি দফাদার।  তাদের জন্য প্রাণখুলে আল্লাহর দরবারে দোয়া করবেন বলে জানান তিনি।

    এ সময় ধান কাটা কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের মফিজুল ইসলাম, ইশারুল ইসলাম, মহিনুল ইসলাম সাগর, রাজন গাজী, জাহাঙ্গীর আলম, রাসেল, আরিফ, হৃদয়, ইসারাত, সজীব প্রমুখ।