Tag: ত্রান সামগ্রী বিতরণ

  • আশাশুনির ৪ ইউনিয়নের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

    আশাশুনি ব্যুরো: আশাশুনির ৪টি ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ, করোনা মহামারীর কারনে সংকটাপন্ন এবং বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক সংগঠন “আহার” এর উদ্যোগে এবং সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্র সমাজ ও আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার আশাশুনির প্রতাপনগরে, বড়দলের ফুলতলায়, আশাশুনি সদরের প্রশান্তি গুচ্ছগ্রামে এবং খাজরা ইউনিয়নের গদাইপুরে দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

    ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পোলাও এর চাউল, লাচ্চা সেমাই, নুডুলস্, চিনি, সাবান, গুড়া দুধ, চিপস্ মাস্ক ও পোশাক সামগ্রী।

    ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন আহার এর প্রধান উদ্যোক্তা আল আমিন হাওলাদার, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জাপা নেতা জাকির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, আহার এর উদ্যোক্তা রেদওয়ান ইসলাম, রুবি তালুকদার, আশিকুর রহমান, বায়জিদ চৌধুরী, ইয়াফিত রহমান, ইমরান হোসেন, আল আমিন বিশ^াস ও সেচ্ছাসেবী সুপ্তা আক্তার, বড়দল ইউনিয়ন জাতীয় পর্টির সভাপতি মফিজুল ইসলাম, জাপা নেতা রেনু বেগম, খাজরা ইউনিয়ন জাপার সভাপতি সাজ্জাদ হোসেন, জাপা নেতা খাজরার শহিদুর রহমান মোল্যা ও প্রতাপনগরের আব্দুর রাজ্জাক প্রমুখ।

  • তালায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

    আকবর হোসেন: সাতক্ষীরার তালায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের ও প্লাবিত এলাকার গরীব ও দুঃস্থ্যদের মাঝে আনুলিয়া শাখায় ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

    শনিবার(০৬ জুন) কয়রা আনুলিয়া শাখায়, ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ৩শত গরীব ও দুঃস্থ্যদের প্রত্যেককের মাঝে ০৫ কেজি চাউল, ০৫ কেজি চিড়া, ০২ কেজি গুড়, ০৫ কেজি আলু, ০১ কেজি ডাউল, ০১ কেজি তৈল, সাবান ২টি,লবন ৫শ গ্রাম এবং ১০ প্যাকেট খাবার স্যালাইন বিতরন করা হয়েছে।

    ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাগরনী চক্রের নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশিদ, পরিচালক মোঃ আজিজুল হক, উপ-পরিচালক কৃষ্ণপদ সরকার, সাতক্ষীরা জেলা জোনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, তালা এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের, কয়রা সদর চেয়ারম্যান হুমায়ুন কবির, কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এসএম আমিনুর রহমান, কয়রা কপোতাক্ষ কলেজের উপধ্যক্ষ আব্দুল মালেন, কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, তালা শাখার ম্যানেজার মোঃ আজাদুর রহমান, আনুলিয়া শাখা ম্যানেজার মোজাফ্ফ হোসেন,সাতপাকিয়া ম্যানেজার বাবুলাল মন্ডল, জেঠুয়া ম্যানেজার মিজানুর রহমান, শোভাশুনি ম্যানেজার এনামুল হক, পাটকেল ঘাটা ম্যানেজার খলিলুর রহমান প্রমুখ।

    জাগরনী চক্র ফাউন্ডেশন আম্পানে ক্ষতিগ্রস্থ মোট ২২শত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করবে বলে জানিয়েছেন তালা এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের।