Tag: ত্রাণ বিতরণ

  • শ্যামনগরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

    আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালীর দ্বীপে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। রবিবার(২৩ আগস্ট) বেলা ১ টায় ভারী বর্ষণ এবং অতিরিক্ত জোয়ারের কারনে গোলাখালীর দ্বীপে বসবাসরত একশত পরিবার পানি বন্দী হয়ে পড়া গোলাখালীতে বসবাসরত একশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

    এ সময় উপজেলা নির্বাহী অফিসার পানি বন্দী মানুষের উদ্দেশ্য বলেন, আপনারা পানি বন্দী শুনে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষে ত্রাণ সামগ্রী ত্রাণ দিতে এসেছি। আপনাদের যে কোন সমস্যায় উপজেলা প্রশাসন পাশে থাকার আশ্বস্থ করেন।

    এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন সহ অনেক উপস্থিত ছিলেন ।

  • আশাশুনির প্রতাপনগরে আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবরের মাঝে ত্রাণ বিতরণ

    আব্দুস সাত্তার, প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদিস এর সভাপতি এ,এস,এম,ওবাইদুল্লাা ও প্রফেসর হাবিবুল্লাাহ বাহার এর পক্ষ থেকে ইউনিয়নের ১৮৪টি অসহায় পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেককে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তৈল ও ১টি করে সাবান।

    মঙ্গলবার বিকালে প্রতাপনগর পশ্চিমপাড়া পুরাতন থানার হার্টখোলা বিট হাউজ জামে মসজিদ সংলগ্ন স্থানে ত্রান বিতারন কার্যক্রম পরিচালনা করছেন আলহাজ্ব আব্দুস সাত্তার গাজী। এ সময় জুবায়ের হোসেন (রনি), আজহারুল ইসলাম, হুজাইফা আল-আমিম, মামুন হোসেন, মিঠু হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • আশাশুনির শ্রীউলায় এমপি রুহুল হকের পক্ষে ত্রাণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্নিঝড় আম্ফানে ক্ষত্রিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষ থেকে সোমবার সকালে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিঃ তেল, ১ কেজি লবণ ও ১টি করে সাবান প্রদান করা হয়।

    ত্রাণ সামগ্রী বিতরণকালে এমপি প্রতিনিধি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও শম্ভুজীৎ মন্ডল,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, যুবলীগ নেতা তৌষিকে কাইফু, প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, ওমর ছাকি পলাশ, আ’লীগ নেতা আলাউদ্দিন লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় এনইউবিটিকে এর উপাচার্যের পক্ষে ত্রাণ বিতরণ

     নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনার উপাচার্য ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র উদ্যোগে সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার প্রলয়কারি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে তাঁর একটি প্রতিনিধি দল দূর্গত এলাকায় প্রায় এক হাজার অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃৃবৃন্দ, সাংবাদিকসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি:

  • সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতার ত্রাণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চারশো পরিবারের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।

    ত্রাণ বিতরণকালে তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

    খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান, বিএনপি নেতা গাজী আছির উদ্দীন, শিক্ষক মোসলেম উদ্দীনসহ আরও অনেকে।

  • সরকার স্বচ্ছতার সাথে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে

    প্রেস বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (মঙ্গলবার) দুপুরে খুলনার খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ১৫ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার ত্রাণ কার্যক্রম স্বচ্ছতার সাথে পরিচালনা করছে এবং তা নিবিড়ভাবে মনিটরিং করছে। দেশে খাদ্য সংকটের কোন কারণ নেই। পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে। তিনি বলেন, শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের দৈনন্দিন কাজ করতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ৯ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

    সকালে তিনি ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে চারশত ২৮ কর্মহীনের মাঝে সাত কেজি করে চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকা বিতরণ করেন।

  • কলারোয়ার সোনাবাড়িয়ায় বিএনপির উদ্যোগে ত্রাণ বিতারণ

    আখতারুজ্জামান: মহামারি করোনাভাইরাসের কারনে ৪০০ অসচ্ছল পরিবারের মাঝে কলারোয়ার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ত্রাণ বিতারণ করেন। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টায় উক্ত ত্রাণ বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ,সহসভাপতি রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) আব্দুর রকিব মোল্ল্যা,প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক,পৌরকমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব কামরুল ইসলাম,সহসাধারণ সম্পাদক শওকত হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন,সাবেক মেম্বর আকবার আলী,উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু,সাধারণ সম্পাদক এম এ হাকীম সবুজ, যুবনেতা শফিউজ্জামান পলাশ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেড়াগাছি ইউনিয়ন বিএনপিির সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাক্তার সিরাজুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাওফিকুর রহমান সন্জু, ইসলাম,সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাসির উদ্দিন,,সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক রেজা,সাবেক যুগ্নসাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ,ইউনিয়ন যুবদলের সভাপতি তাহেরুল ইসলাম , সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কেড়াগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক খোরশেদসহ প্রমূখ।