Tag: টিসিবি’র পণ্য বিক্রি

  • কলারোয়ার চন্দনপুরে টিসিবি’র পণ্য বিক্রি

    কামরুল হাসান, কলারোয়া:  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ রয়েছে আতংকে। অন্যদিকে বাজার পরিচালনায় প্রশাসন থেকে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি কম থাকায় দ্রব্যমূল্য বেড়ে চলেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে বেকায়দায়। একারণে সাধারণ মানুষের একটু কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার একমাত্র ভরসা এখন টিসিবি। বেশ কিছুদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি ডিলারের মাধ্যমে টিসিবি’র পন্য বিতরণ করে আসছে।

    তারই ধারাবাহিকতায়  আজ শুক্রবার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির উপস্থিতিতে  হিজলদী বাজারে বিতরণ করা হয় টিসিবির পণ্যসামগ্রী। সেখানে তেল.চিনি ও ডাল বাজারের চেয়ে ২০ থেকে ৫০ টাকা কম দামে কিনতে পারছে মানুষ। এ কারণে টিসিবির ট্রাকে মাল কিনতে মানুষের উপচে পড়া ভিড়।

    টিসিবির সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি কেজি প্রতি ৫০ টাকা, মসুরির ডাল ৫০ টাকা ও ছোলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সকাল ৯ টা থেকে চন্দনপুর ইউনিয়ন হিজলদী বাজারে মেসার্স সাহিদা বীজভান্ডারের প্রতিনিধিরা  ট্রাকে করে টিসিবির এসব মালমাল বিক্রি করছে। এসময় চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুলইসলাম মনির উপস্থিতিতে মালামাল বিক্রয় করা হয়।

    টিসিবির ডিলার সাহিদা বীজভান্ডারে সত্বাধিকারী আজহারুল ইসলাম জানান, কম দামে সঠিক ওজনে তেল, ডাল চিনি বিক্রি করছি। তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো বিক্রি করা হচ্ছে।

  • কলারোয়ার দেয়াড়ায় টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রি। রোববার সকাল ৯ টায় খোরদোস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে।

    এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি প্রতি ৬০ টাকা, চিনি কেজি প্রতি ৫০ ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে।

    টিসিবি’র এই পণ্য বিক্রির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস চুন্নু, ইউপি সদস্য কওছার আলি, আব্দুর রশিদ প্রমুখ।

  • কলারোয়ার হেলাতলায় টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন

    কামরুল হাসান:   কলারোয়ার হেলাতলা ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রি ।  শুক্রবার সকাল ৯ টায় হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
    এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি ৬০ টাকা,  চিনি কেজি প্রতি ৫০ টাকা ও খেজুর কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে।
    টিসিবি’র এই পণ্য বিক্রি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক হোসেন প্রমুখ।