Tag: টাকা আত্মসাতের অভিযোগ

  • চট্রগ্রামে এশিয়ান গ্রুপের এমডির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

    চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শিল্প  এশিয়ান গ্রুপের শিল্প প্রতিষ্ঠান এটিএস অ্যাপারেল্স লি.এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ৫২ লক্ষ ১১ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। টাকা আত্মসাতের ঘটনায় শিল্পপতির বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় সম্প্রতি অভিযোগ করা হয়েছে।

    জানা গেছে, এশিয়ান গ্রুপের পরিচালানাধিন এটিএস এ্যাপারেল্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে তাসিন প্লাস্টিক ইন্ড্রাট্রিজ এর মালিক মো. মহিদুর রহমান বাদী হয়ে ৫২ লক্ষ ১১ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের অভিযোগে নগরীর কোতোয়ালী থানায় গত বছরের ১৯ জুলাই একটি অভিযোগ করেন। ২০১৮ সালের ১৪ এপ্রিল উক্ত শিল্পপতি চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলমের নিকট পাওনা টাকা উদ্ধারের জন্য লিখিতভাবে বিচার দাবি করেন। এ ছাড়া টাকা পাওয়ার বিষয়টি বিজিএমইএ চট্টগ্রামের সভাপতি আব্দুস সালামের নিকট বিষয়টি জানানো হয়। তারাও কোন সমাধান দিতে পারেনি।

    গত বছরের ১৮ জুন ঢাকার শিল্পপতি মহিদুর রহমান পাওনা টাকা ফেরত চেয়ে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ তার অফিসে গেলে তাকে হুমকি ও গালিগালজ করে অফিস থেকে বের করে দেয় ইউসুফ। উক্ত টাকাগুলো গার্টমেন্টস এসোসিরিস মালামাল ক্রয় করার জন্য বিভিন্ন ব্যাংকের চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। টাকা উদ্ধারের জন্য নগরীর কোতোয়ালী থানায় ও চট্টগ্রাম চেম্বার অব কর্মাস ও বিজিএমইএসহ একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বৈঠক হলেও শিল্পপতি ইউসুফ কারো কথায় পাত্তা দেয়নি। প্রায় দুই বছর ধরে ঢাকার ব্যবসায়ী মহিদুর রহমানকে টাকা দেয়ার কথা বলে অসংখ্যাবার চট্টগ্রামে আনেন। কিন্তু চট্টগ্রাম আসার পর টাকা পরিশোধ না করে হয়রানি করেন। পাওনা টাকা আদায় করতে এসে প্রায় আরো ১০ লক্ষ টাকা অতিরিক্ত খরচ করান। গামেন্টর্স মালামাল সরবরাহ করে টাকা না পেয়ে মহিদুর এখন নিঃস্ব।

    এ বিষয়ে এটিএস অ্যাপারেল্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযোগকারীকে চিনে না বলে দাবি করেন, তবে টাকা পাওয়ার যাবতীয় ডকুমেন্ট প্রতিবেদকের হাতে রয়েছে বলে জানানো হলে অসুস্থতার ভান করে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন এবং তার কাছ থেকে ঢাকার মহিদুর রহমান টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

    এ বিষয়ে তাসিন প্লাস্টিক ইন্ড্রাট্রিজ এর মালিক মো. মহিদুর রহমান জানান, মালামাল সরবরাহ করে আমার টাকা না দিয়ে ইউসুফ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। চট্টগ্রামে নাকি তার বিচার কেউ করতে পারবে না। সবাই তার কথায় উঠাবসা করে। আমি থানা পুলিশ ও চেম্বার অব কর্মাস এবং বিজিএমইএ নিকট অভিযোগ করেও তারাও আমাকে কোন সমাধান দিতে পারেনি।

    এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি মাহবুবুল আলম জানান, এশিয়ান গ্রুপের ইউসুপ থেকে ঢাকার ব্যবসায়ী মহিদুর রহমান টাকা আদায়ের জন্য আমার কাছে আসছিল, আমি উক্ত ব্যবসায়ীর টাকা উদ্ধার করে দেয়ার জন্য ইউসুপের পরিবারের সদস্যদের সাথে একাধিবার কথা বলছিলাম, তারা আমাকে উক্ত টাকা দিয়ে দিবে বলে আশ্বাস দিয়ে ছিল পরবর্তী সময়ে টাকা দিয়েছি কিনা আমি জানি না।

  • চট্টগ্রামে স্ত্রী ও শ্বাশুড়ির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

    চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে স্ত্রী ও শ্বাশুরির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে আরিফুল্লাহ খান নামক এক যুবক। আরিফ চট্টগ্রামের চান্দগাঁওস্থ খেজুরতলা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী মেহরুন্নেছা রেখা ও তার শ্বাশুরির জান্নাতুল ফেরদৌস তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে ১০ টাকা হাতিয়ে নিয়েছে মর্মে জানা যায়।

    এ বিষয়ে আরিফুল্লাহ খান জানান, গত ৪ বছর আগে হাটহাজারীস্থ পূর্ব শিকারপুর গ্রামের মো: সোলাইমানের কন্যা মেহেরুন্নেছা রেখার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হই। কিন্তু বিয়ে পর থেকে তার পরিবার আমার কাছ থেকে বিভিন্ন অজুহাত টাকা হাতিয়ে নিতে শুরু করে। টাকা না দিলে আমার স্ত্রী আমাকে বিভিন্ন প্রকার মানসিক চাঁপ প্রদান করতো। বিভিন্ন দফায় দফায় আমার কাছ থেকে ব্ল্যাকমেল করে মোট ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে মানসিকভাবে নির্যাতন চালাত আমার স্ত্রী ও আমার শ্বাশুরী। ঈদ-উল-ফিতরের আগে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবী করে তারা। কিন্তু আমি সে টাকা পরিশোধ না করতে তারা আমাকে মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমিকি দিতে থাকে। গত ঈদ-উল-ফিতর এর সময় আমার স্ত্রী আমার শ্বাশুড়ির কথা মোতাবেক আমাকে না জানিয়ে হঠাৎ করে ঘরে থেকে আমার পাসপোর্ট, অলংকার ও আলমারিতে থাকা ১ লক্ষ টাকাসহ আমার সন্তানকে নিয়ে বিনা কারণে বাবার বাড়িতে চলে যায়। আমি এই বিষয় আমার শ্বাশুড়ির কাছে জানতে চাইলে তিনি আমাকে নানা রকম কটু কথা শোনা এবং টাকা না দিলে আমার স্ত্রী আমার কাছে ফিরে আসবেনা মর্মে জানিয়ে দেয়।

    দাবীকৃত টাকা পরিশোধ না করলে ও পূর্বের প্রদানকৃত টাকার কথা ভুলে না গেলে আরিফকে মিথ্যা মামলা ও তাকে হত্যার হুমকি দিয়েছে বলে আরিফ জানান। এই সবকিছুর মূল হোতা হিসেবে আরিফ তার শ্বাশুড়ি জান্নাতুল ফেরদৌসকে দায়ী করে এবং তার স্ত্রী, শ্বাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। এর পূর্বে শালিশ বিচার হলেও এ বিষয়ে কোন প্রকার সুরাহা হয়নি বলে জানান আরিফ।

    এই অভিযোগ নিয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে একাধিকবার বৈঠক হয় বৈঠকে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর জব্বার অভিযোগের সত্যতা তুলে ধরেন এবং বিবাদীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

    এ ব্যাপারে অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস এর সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।