Tag: জরিমানা

  • আশাশুনিতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও মাস্ক না পরায় জরিমানা

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারী আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নির্দেশে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার মহিষকুড় মৎস্য সেটের ক্রেতা-বিক্রেতার মুখে মাক্স না থাকায় সভাপতি সহ উপস্থিত ক্রেতা-বিক্রেতাকে ২০০০ টাকা, শ্রীউলা গ্রামের হাকিম সরদারের ছেলে হাফিজুল ইসলামকে ২০০ টাকা, সাতক্ষীরা-ঘোলা সড়কের বাসে সামাজিক দূরত্ব বজায় না রাখায় বাসের সুপারভাইজার সুশান্ত কুমারকে ২০০ টাকা, আশাশুনি গ্রামের রইচউদ্দীন এর ছেলে রবিউল ইসলামকে ১০০ টাকা ও মহিষকুড় গ্রামের মাহবুবুর রহমানের ছেলে হাফিজুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেন।

    এ সময় ভূমি অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে বাগেরহাট জেলার রামপাল থানার পেপলবুনিয়া গ্রামের শংকর মন্ডলের মেয়ে রাখি মন্ডল (১৬) ।

    সম্প্রতি দেবহাটা উপজেলার সুবর্নাবাদ গ্রামের অমিয় মন্ডলের ছেলে অঞ্জন মন্ডলের (২৩) সাথে কিশোরী রাখি মন্ডলের বিয়ে ঠিক করে তার পরিবার। বিয়ে দেওয়ার জন্য রাখি মন্ডলকে পারুলিয়ায় অঞ্জন মন্ডলের বোনায় বিপ্লব জুয়েলার্সের মালিক নিপুন মজুমদারের বাড়ীতে আনা হয়।

    সোমবার রাতে গোপনে ওই নিপুন মজুমদারের বাড়ীতেই কিশোরী রাখি মন্ডলের বিয়ের আয়োজন করা হয়। এসময় স্থানীয়রা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহাকে বিষয়টি অবগত করলে রাতেই বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদ ও এসআই হানিফ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বাল্য বিয়েটি বন্ধ হয়।

    দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন মোবাইল কোর্টের মাধ্যমে কিশোরী কন্যাকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে রাখি মন্ডলের পিতা শংকর মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

  • আশাশুনিতে চিংড়ীতে অপদ্রব্য পুশের দায়ে জরিমানা, মাছ বিনষ্ট

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতেস চিংড়ী মাছে অপদ্রব্য পুশের অপরাধে ২ জনকে জরিমানা ও বাগদা চিংড়ী বিনষ্ট করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ হাজার টাকা জরিমানা ও মাছ বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন সুলতানা।

    এ সময় মৎস্য সেটের চায়না ফিসকে ৩০ কেজি অপদ্রব্য পুশকৃত মাছ ক্রয় করে নিজের কাছে রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় উর্মি ফিসে বিক্রয়ের জন্য ব্যবসায়ী বাঁকড়া গ্রামের হাসান ২০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী এনেছিলো। মাছ আটক করে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রকাশ্যে মাছগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সহকারী মামুন ও লিটু ঘোষ উপস্থিত ছিলেন।

  • রেণুপোনা আহরণ করার দায়ে আশাশুনিতে ৬ জনকে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন প্রজাতির মাছের রেণুপোনা আহরণ করার দায়ে আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জনকে জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত রেণু পোনা নদীতে অবমুক্ত ও ড্রাম বিনষ্ট করা হয়েছে। রবিবার সকালে উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।

    উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের বহু মানুষ কপোতাক্ষ নদে অবৈধ ভাবে নেট জাল ফেলে বিভিন্ন প্রজাতির রেণু পোনা ধরে স্থানীয় বাজাওে বিক্রি করে থাকে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে নদী থেকে মাছের রেণু ধরা, বিক্রি ও পরিবহন করার অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা মোতাবেক রেণু পোনা ব্যবসায়ী বুধহাটা গ্রামের শাহীনকে ২ হাজার টাকা, কাদাকাটি গ্রামের মোকাররাম হোসেনকে ২ হাজার টাকা, মহিষাডাঙ্গা গ্রামের নিমাই বিশ্বাসকে ৩ হাজার টাকা, দলুয়া গ্রামের লিয়াকত আলীকে ১ হাজার টাকা ও ডুমুরপোতা গ্রামের আছাফুর গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

    এছাড়া মাক্স না পরায় দ-বিধি ২৬৯ ধারায় রাউতাড়া গ্রামের আব্দুল গফুরকে ১শ টাকা জরিমানা করা হয়। পরে রেণু বহনকাজে ব্যবহৃত ড্রামগুলি বিনষ্ট এবং জব্দকৃত ২০ হাজার রেণুপোনা কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, পেশকার আব্দুর রশিদ ও এসআই কবিরসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

  • খুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রূপসা পরিবহনকে জরিমানা

    খুলনা প্রতিনিধি: খুলনায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে রূপসা পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৭ জুন) খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

    খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী করোনাকালে সীমিত পরিসরে যান চলাচলের শর্তসমূহ পালিত হচ্ছে কিনা এবং নির্দেশিত হারে যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    তিনি জানান, এসময় যশোরগামী প্রতি যাত্রীর নিকট থেকে অতিরিক্ত ১২ টাকা আদায় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় রূপসা পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    সেনাবাহিনীর সদস্যবৃন্দ এবং সোনাডাঙ্গা থানা পুলিশ মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন ।

  • শ্যামনগরে ইউপি সদস্য সহ দু’জনকে জরিমানা

    আব্রাহাম লিংকন: শ্যামনগরের ভূরিভোজের অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে সহকারী কমিশনার (ভূমি) কে হয়রানী করায় ইউপি সদস্য সহ দু’জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    ঘটনাসূত্রে জানা গেছে যে, টেংরাখালী গ্রামে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু গত ১৪ই মে ২০২০ বৃহস্পতিবার তারিখে তার সমর্থিত লোকজন নিয়ে একটি ভুরিভোজের আয়োজন করেন। তারই প্রেক্ষিতে এলাকার উঠতি বয়সি যুবকরা আজ ১৬ই মে ২০২০ তারিখে একটি ভুরিভোজের আয়োজন করলে ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকী নিকট মোবাইল ফোনে বলেন যে, এই করোনা ভাইরাসকে উপেক্ষা করে জনসমাগম সৃষ্টি করে ২শ’৫০ জন ব্যক্তির ভুরিভোজের আয়োজন করেছেন।

    শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকী বিষয়টি আমলে নিয়ে ১৬ই মে বিকাল ৫টার সময়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন মাত্র ২০/২৫ জন ব্যক্তির ভূরিভোজের আয়োজন হয়েছে।

    শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকীরকে ২৫০ জন ব্যক্তির ভুরিভোজের অসামঞ্জস্যপূর্ণ তথা মিথ্যা সংবাদ দিয়ে হয়রানী করায় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ঐ ভুরিভোজের আয়োজনকারী টেংরাখালী গ্রামের হোসেন কয়ালের পুত্র আনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

    এ ব্যাপারে শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকী বলেন, আসলে ঐ এলাকায় সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদসস্যের মধ্যে দুটি গ্রুপ রঢয়ছে। ইউপি সদস্য আব্দুল হামিদ লান্টু আমাকে জানান তিন থেকে চার শত লোক এই ভুরিভোজে অংশ গ্রহন করবে কিন্তুু ঘটনা স্থানে যেয়ে দেখি ১৫ থেকে ২০ জন লোক। ভুল তথ্য দেওয়ার কারনে ইউপি সদস্য আব্দুল হামিদ লালটুকে দশ হাজার টাকা এবং আয়োজককারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।