Tag: চেক বিতরণ

  • আশাশুনিতে সরকারি অনুদানের চেক বিতরণ

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে থ্যালাসেমিয়া রোগী, স্বেচ্ছাসেবী সংগঠন ও ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদেও মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে উক্ত চেক প্রদান করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ লক্ষ ৩৬ হাজার টাকার এ চেক বিতরণ করেন। সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় ৪ জন থ্যালাসেমিয়া রোগিকে ৫০ হাজার টাকা করে ৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার টাকা করে ও আম্পানে ক্ষতিগ্রস্থ ৪৪টি পরিবারের প্রত্যেককে ৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    চেক বিতরণকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উন্নয়ন কর্মকর্তা দেবু বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ০১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

     এ সময় জেলার ১৭জন ব্যক্তির মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত ৯ লক্ষ ৮০ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান ও এনডিসি আজহার আলী প্রমুখ।

  • সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১২টায় সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার’র সভাপতিত্বে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিনা হাওলাদার প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। জেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ১শ’৪৬ জন রোগীর মাঝে ৭৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

  • খুলনায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে চেক বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি:  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজ (শনিবার) সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর প্রাঙ্গণে শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনা জেলার ৩২ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে চার লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব চেক অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের হাতে তুলে দেন।

    চেক বিতরণকালে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ করে শ্রমিকের পরিবারকে আর্থিক সহয়তা প্রদানের লক্ষ্যে শ্রমিক কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। ইতোমধ্যে শ্রমিকদের জন্য শ্রমনীতি ২০১২ প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন।

    চেক বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র দৌলতপুর সরকারি বিএল কলেজ চত্বরে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় তিনশত ২৩ নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সাত কেজি করে চালসহ, শাক, লাউ, করলা ও ঢেঁড়শসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।