Tag: চেক প্রদান

  • সাতক্ষীরায় জমি অধিগ্রহণের চেক প্রদান

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলায় হর্টিকালচার সেন্টার নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের এলএ চেক প্রদান করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার কার্যালয়ে জমির মালিক সিদ্দিকা আহম্মেদের হাতে ৩৫ লাখ ৫৮ হাজার ২৩৭ টাকা এবং কাজী জিয়াউর রহমানের হাতে ৮৪ লাখ ৩৫ হাজার ৪৭৭ টাকার চেক তুলে দেন।

    এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে চেক গ্রহীতাদের সাথে কথা বলেন এবং স্বচ্ছতা ও হয়রানিমুক্তভাবে এল এ চেক বিতরণ করায় জেলা প্রশাসককে অভিনন্দন জানান। একই সময় চেক গ্রহীতারাও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • ধুলিহর ও ব্রহ্মরাজপুরে মসজিদ, মন্দির ও সেচ প্রকল্পে জেলা পরিষদের চেক প্রদান

    ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের একাধিক মসজিদ, মন্দির ও সেচ প্রকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৬ জুন) বিকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আঃ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সভাপতিদের হাতে চেক তুলে দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। চেকপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সুপারিঘাটা সার্বজনিন মন্দির, কোমরপুর মাঝের পাড়া জামে মসজিদ, জাহানাবাজ কালিমাতা মন্দির, বড়দল জামে মসজিদ, বাগডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদ, বালুইগাছা বাইতুল আকসা জামে মসজিদ, বালুইগাছা সেচ কমিটি, ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ব্রহ্মরাজপুর শাখা, ব্রহ্মরাজপুর সরদার বাড়ী জামে মসজিদ প্রমুখ।

    সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ছাত্রলীগ সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক আরশাদ আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, শিক্ষক হাবিবুর রহমান, বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য দুলাল সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ সভাপতি আজাহারুল ইসলাম ।

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের ৩ লক্ষ টাকার চেক প্রদান

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস এর কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করেছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ চেক প্রদান করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    এসময় এমপি রবি বলেন,‘দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জাতি তাদেরকে অনেক সম্মানিত করেছে। দেশ আজ প্রাণঘাতী করোনা ভাইরাসের করণে কঠিন সময় পার করছে। করোনা ভাইরাসের কথা বিবেচনা করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা দেশের মানুষের সহযোগিতার জন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করে বীর মুক্তিযোদ্ধারা আবারও প্রমাণ করল তারা দেশ ও দেশের মানুষের জন্য সব সময় পাশে আছে। জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বীর মুক্তিযোদ্ধারা অনেক কিছু নিয়েছে। আজ তারা দেশের জন্য মানবতার জন্য পাশে দাঁড়াল।’

    এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান প্রমুখ।