Tag: চাকুরিতে সাতক্ষীরায় প্রবেশ-প্রস্থান নিষিদ্ধ

  • চাকুরিতে সাতক্ষীরায় প্রবেশ-প্রস্থান নিষিদ্ধ, আটক হতে পারেন চেকপোষ্টে

    প্রেস বিজ্ঞপ্তি:  এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ জেলা করোনা কমিটি এই মর্মে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামীকাল হতে জেলার বাইরে থেকে এসে কোন লোক সাতক্ষীরা জেলায় তার কর্মক্ষেত্রে কাজ করতে পারবেনা এবং এ জেলা থেকে বাইরের কোন জেলায় কাজ করতে যেতে পারবেনা। তাঁকে তাঁর নিজস্ব কর্মক্ষেত্র এলাকায় অবস্থান করে অফিস আদালত, চিকিৎসাসহ অন্যান্য কাজ করতে হবে। ইতোমধ্যে জেলা পুলিশ সাতক্ষীরা জেলার সীমান্ত চেকপোষ্ট জোরালো করেছে। আগামীকাল থেকে জেলা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন চেকপোষ্টে দায়িত্ব পালন করবেন। জেলার সকল সরকারি, বেসরকারি অফিসসহ কর্মক্ষেত্রের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এ বিষয়টি তাঁর অধস্তন এবং নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা কর্মচারীকে অবহিত করবেন। চেকপোষ্টে কেউ আটক হলে তাঁর দায়িত্ব উক্ত অফিসকে নিতে হবে। কৃষি শ্রমিকগণ এ ঘোষণার বাইরে থাকবে, তারা যদি কৃষি কাজের জন্য বা ধান কাটতে জেলার বাইরে যেতে চায় তাহলে চেকপোষ্টে কর্মরত কর্মকর্তাগণ তাদেরকে সহায়তা করবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

    এস এম মোস্তফা কামাল

    জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

    সাতক্ষীরা

    জেলা প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের নোটিশ এ ক্লিক করুন:

    Notice