Tag: গ্রেফতার

  • খুলনায় চোলাই মদ ও ইয়াবা সহ ৫ জন গ্রেফতার

    মেহেদী হাসান, খুলনা:  খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর থানার আলমনগর নুরানিয়া জামে মসজিদের ডান পার্শ্বের বাসিন্দা জাকির হোসেনের ছেলে শুকুর আলী শাওন(২৫), খুলনা সদর থানার ৫ নং মাছঘাট এলাকার বাসিন্দা বাদশা খাঁর ছেলে মোঃ মিলন হোসেন(২৮), গোপালগঞ্জজেলার মুকসুদপুর থানার বাইলেকান্দি বাজারের বাসিন্দা আব্দুল আলিমের ছেলে মোঃ অনিক হাসান(২১), খালিশপুর থানার নয়াবাটি গোলচত্বর সংলগ্ন মোঃ খলিল এর ছেলে মোঃআলাউদ্দীন(২০), এবং দৌলতপুর থানার দেয়ানা শেখপাড়ার বাসিন্দা ইসমাইল শেখের ছেলে মোঃ ছাব্বির হোসেন(২০)।

  • র‌্যাব-৬ কর্তৃক ফেন্সিডিল সহ আসামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ২২.০০ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন বৈচনা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বৈচানা গ্রাস্থ’ ইউনুস মোড়ে “আবিদ এন্টারপ্রাইজ” দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ইব্রাহিম হোসেন (২৬), পিতা- মোঃ রেজাউল করিম, মাতাঃ হাফিজা বেগম, সাং-বৈচনা, থানা ও জেলা- সাতক্ষীরাকে ১। ফেন্সিডিল-৬০ বোতল, ২। মোবাইল-০১টি, ৩। সীম কার্ড- ০২টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।

    পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৪১, তাং-১৪/০৯/২০২০ইং রুজু করা হয়।

  • সাতক্ষীরা বেস্ট টীমের আহবায়ক মিলি ও এ্যাডমিন মোস্তাফিজুর গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: ট্রলি চালকের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় অবশেষে গ্রেফতার হলেন সাতক্ষীরা বেস্টটীমের আহবায়ক এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি ও তার স্বামী বেস্টটীমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার (১ই সেপ্টেম্বর) রাত দেড়টার সময় সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ সাতক্ষীরা ফার্মেসী সংলগ্ন বাসা হতে তাদেরকে আটক করা হয়।

    গ্রেফতারের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস, আই হাফিজুর রহমান জানান, সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকার ট্রলি চালক আলম হোসেনের দায়ের করা মামলায় সাতক্ষীরা হতে পালিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় তাদের। আজ তাদেরকে আদালতে নেওয়া হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য: পারিবারিক একটি বিরোধকে কেন্দ্রকরে সাতক্ষীরার বেস্ট টিমের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি এবং তার স্বামী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তালাক প্রেরিত স্ত্রী মাছুরা বেগম (আলমের তালাক প্রাপ্ত স্ত্রী), কুলিয়া গ্রামের মোশারফ হোসেন, আবুল হোসেন সহ অজ্ঞাত ৪/৫ ব্যক্তি বেস্টটীম পরিচয়ে গত শুক্রবার (২৮শে আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আলম হোসেনের বসতবাড়ি তালা ভেঙ্গে ঘরে থাকা স্টিলের আলমারিতে রক্ষীত নগদ ১৫,১০০/- টাকা, জমির দলিল, মূল্যবান কাগজপত্র নিয়ে চলে যায় উল্লেখ করে ভুক্তভোগী আলম বাদী হয়ে গত ২৯শে আগস্ট সাতক্ষীরা সদর থানায় স্ত্রী মাছুরা বেগম, কুলিয়া গ্রামের মোশারফ হোসেন, আবুল হোসেন, বেস্টটীমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান তার স্ত্রী বেস্টটীমের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শাহানাজ পারভীন মিলিসহ ৫জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২৯শে আগস্ট ভুক্তভোগীর দায়েরকরা অভিযোগটি ৩১ আগস্ট মামলা হিসেবে গণ্য করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। যার মামলা নং- ৭৮, তাং- ৩১.৮.২০২০।

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামী সাইফুল গ্রেফতার

    মো: রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রামের ইপিজেড থানার ব্যাংক কলোনীর দুই শিশু আফিফা ও লামিয়াকে ধর্ষণ মামলার আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ই জুলাই ধর্ষক সাইফুল ইসলাম বাসায় টিভিতে গান দেখার লোভ দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণ করে মর্মে জানা যায়। দুই শিশু আফিফা ও লামিয়ার বয়স যথাক্রমে ৬ ও ৫। ঘটনার প্রেক্ষিতে আফিফার পিতা আলী আজগর ও লামিয়ার পিতা রুহুল আমি ইপিজেড থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে ইপিজেড থানার অফিসার ইনচার্জ নুরুল হুদার নেতৃত্বে ধর্ষক সাইফুল ইসলামকে ব্যাংক কলোনী থেকে গ্রেফতার করে পুলিশ।

    আফিফার পিতা আলী আজগর ও রুহুল আমিন সাতনদীকে জানান, ধর্ষক সাইফুল ইসলাম আমাদের প্রতিবেশী। আমরা এবং আমাদের স্ত্রী সকলে ইপিজেড গামের্ন্টসে চাকুরী করি। সাইফুল ইসলাম ও তার স্ত্রীও ইপিজেড গামের্ন্টসে চাকুরী করে। প্রতিদিন চাকুরীতে যাওয়ার সময় আমাদের সন্তানদের বাসায় একলা রেখে যায়। ১৪ই জুলাই বিকাল ৫.৩০ মিনিটে আমাদের কাছে আমাদের আরেক প্রতিবেশী মোস্তফা ও আত্মীয় মিজানুর রহমান ফোন করে আমাদের ও আমাদের স্ত্রী সকলকে বাসায় সমস্যা হয়েছে মর্মে ডাকে। আমরা সন্ধা আনুমানিক ৬ টার সময় বাসায় এসে দেখি আফিফা ও লামিয়া অসুস্থ অবস্থায় ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করছে। আমার মেয়ের কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় আনুমানিক সন্ধা আনুমানিক ৪টার সময় ধর্ষক সাইফুল ইসলাম বাসায় টিভিতে গান দেখার লোভ দেখিয়ে বাসায় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং তাদের দুইজনকে ধর্ষন করে। ব্যথার যন্ত্রনায় কান্নাকাটির শব্দ শুনে আমাদের বাসায় আশেপাশের লোকজন ধর্ষক সাইফুল ইসলামের বাসার দিকে এগিয়ে আসলে সে কৌশলে পালিয়ে যায়।

    অভিযোগ পাওয়ার পরপরেই ইপিজেড থানা থেকে অফিসার ইনচার্জ নুরুল হুদার নেতৃত্বে এএসআই টিটু ও সঙ্গীয় ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষনকারী সাইফুলকে গ্রেফতার করে থানায় আনা হয়। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই যুবক দুই শিশুকে যৌন নির্যাতন করার কথা স্বীকার করেছে। বুধবার সকালে আসামীকে চট্টগ্রাম আদালতে প্রেরন করা হয়। এলাকাবাসী সংবাদ পত্রের মাধ্যমে ধর্ষক সাইফুল ইসলামে কঠোর শাস্তি ও মৃত্যুদন্ডের দাবী জানায়।

  • সুন্দরবনে দস্যু চক্রের চারজন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সঙ্গে জড়িত থাকায় চারজনে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করার পক্রিয়া চলছে।

    সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, সুন্দরবনের বনজীবীদের অপহরণ করে বিকাশ নম্বরের মাধ্যমে মুক্তিপন আদায় করে আসছে বনদস্যুরা। এমন একটি ঘটনার তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হচ্ছে। বাকি একজনকেও গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা রয়েছে আরও অনেকে। তিনি বলেন, অজ্ঞাতনামাদের মধ্যে ডাকাত, তাদের সহযোগী ও হোন্ডি ব্যবসায়ীরা রয়েছে। এ ব্যাপারে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত পরে জানানো হবে।

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, মোবাইল ফোনের পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হবে। মামলাটি নথিভুক্ত হওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

  • শ্যামনগরে ডজন মামলার আসামী হুমায়ুন পুলিশের হাতে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক,শ্যামনগর : সাতক্ষীরারা-শ্যামনগরের ডজন-ডজন মামলার আসামী হুমায়ুন কবীর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। আসামী গ্রেফতারকালে হুমায়ুনের ভাইয়ের নেতৃত্বে পুলিশের উপর হামলা করা হলে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

    জানা গেছে, উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের হোসেন আলীর পুত্র হুমায়ুন কবীরের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যার চেষ্টা, নাশকতা, খুন, ধর্ষণ, সরকারী খাদ্যগুদামের জায়গা দখল সহ প্রায় ৩ ডজন মামলা রয়েছে।

    তথ্যানুসন্ধানে জানা যায়, মানিকখালী গ্রামের হালিমা বেগম বাদী হয়ে গত ০৮ এপ্রিল ২০২০ ইং তারিখে হিুমায়ুনের বিরুদ্ধে শ্লীলতাহানী, খুন ও দেড় লাখ টাকা ছিনতাইয়ের মামলা করে, যার নং-২২।

    মুক্তযোদ্ধা পরিবার ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে,যার মামলা নং-০৫/০৫-২০২০। পুলিশের নামে ফেসবুকে বাজে মন্তব্য করায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে, যার নং-৩২/০৫-২০২০। উক্ত মামলা সহ তার নামে চলমান ৫টা মামলার মধ্যে তিনটি মামলা পেন্ডিং এবং ২টি মামলা আসামী হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের এসআই আনুউদ্দীন, এসআই আব্দুর রাজ্জাক, এসআই নূর কামাল, এএস আই বিল্লাল হোসেন ও একজন কনেষ্টেবল আজ ২ই জুন ২০২০ মঙ্গলবার তাকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।

    এসআই আইনুদ্দীন জানান, আমরা ৬জন পুলিশ সদস্য হুমায়ুনের বাড়ীতে গিয়ে গ্রেফতারকালে হুমায়ুনের ছোট ভাই হায়দার এর নেতৃত্বে তার পিতা, মাতা, স্ত্রী সহ তার নিকটাত্মীয় ও প্রতিবেশীরা পুলিশের উপর হামলা করে। হামলঅয় ৫ পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এদেও মধ্যে ৪ জন পুলিশ সদস্য সাময়িক চিকিৎসা নিয়েছে। এছাড়া এসআই আ: রাজ্জাক গুরুতর অসুস্থ হওয়া শ্যামনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এসআই আ: রাজ্জাক বলেন, গ্রেফতারকালে পুলিশের অবস্থান টের পেয়ে হুমায়ুন তার বাড়ীর ছাদ থেকে লাফ দিয়ে পালানোর সময়ে পায়ে হালকা জখম হয়। তাকে আগামীকাল সাতক্ষীরা জেল হাজতে প্রেরন করা হবে।

    এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ নাজমুল হুদা হুমায়ুনের গ্রেফতারে সত্যতা স্বীকার করে বলেন, আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

    তবে সর্বশেষ পাওয়া তথ্য মতে, আটক হুমায়ুন গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিল।

     

  • ফেসবুকে ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেফতার ২

    ইসলাম ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) তাদের আদালতে উপস্থিত করা হবে।

    এর আগে, শুক্রবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

    পুলিশ জানায়, ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী, পুলিশ বাহিনী, ক্ষমতাসীন দল, মসজিদে নামাজ আদায়, মসজিদের ইমাম (মৌলভী ও হুজুর) নিয়ে ‘পথিক সুমন’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত কিছুদিন ধরে কটূ মন্তব্য লিখে পোস্ট করা হচ্ছিল। এ স্ট্যাটাসের পর নেতিবাচক মন্তব্য করে একই এলাকার একই সম্প্রদায়ের অধর চন্দ্র মল্লিক নামে আরেক যুবক। বিষয়টি থানা পুলিশকে একাধিক মুসল্লি ফোন করে জানান। পরে পুলিশ স্ট্যাটাসের সত্যতা যাচাই করে তাদের আটক করে।

    মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল, পুলিশ বাহিনীকে নিয়ে নেতিবাচক পোস্ট ও কমেন্টের অভিযোগের সত্যতা যাচাই করে রাতে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হবে। সূত্র: বাংলা ট্রিবিউন

  • জালিয়াতি মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

    বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে চাঞ্চল্যকর জালিয়াতি মামলায় ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে। ভোলা সদর মডেল থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে তরিকুল ইসলাম মুমিনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষে তাকে গ্রেফতারের কথা স্বীকার না করলেও শুক্রবার ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেন।

    একাধিক তথ্যসূত্রে জানা যায়, রাজধানী ঢাকার কোতয়ালি থানায় একটি চাঞ্চল্যকর জালিয়াতির মামলা দায়ের করার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রকল্পের কাজের তদবির করে দিবে বলে কোটি টাকা হাতিয়ে নেন তরিকুল ইসলাম মুমিন। এ ছাড়াও সরকারের বিশেষ কোনো ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে ভিসি পদে নিয়োগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুমিনসহ একটি চক্রের বিরুদ্ধে। সেই চক্রে একজন মন্ত্রীর পিএস সহায়তা করার অভিযোগ উঠেছে।

    পরে সে টাকা নিয়ে মমিন উধাও হয়ে জন্মস্থান ভোলায় পলাতক হন। পরে তার অবস্থান নিশ্চিত করার পর বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

    ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি, তবে তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতারের সহায়তা চাইলে ভোলা সদর মডেল থানা পুলিশের মোবাইল টিম সহায়তা করে। মামলাটি চাঞ্চল্যকর না হলে এ করোনার মধ্যে তাকে গ্রেফতারের জন্য ভোলায় ঢাকা পুলিশ আশার কথা নয় বলে জানান ওসি।

    সূত্র: ইত্তেফাক