Tag: গ্রেপ্তার

  • খুলনায় মাদক সহ ১২ জন গ্রেপ্তার

    খুলনা প্রতিনিধি: খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল, ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৯ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, লবণচরা বুড়ো মৌলভী দরগা রোডের কাশেমিয়া মসজিদের পাশে মোঃ খোকন খাঁ’র ছেলে মোঃ রাজু খাঁ(২৮), বরিশালের আম্বুলা পয়সারহাট এলাকার আলমগীর হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে আরিফ(২২), ফকিরহাটের সৈয়দ মহল্লার সৈয়দ কেরামত আলীর ছেলে সৈয়দ আশিকুর রহমান(৩৮), একই এলাকার মৃতঃ গাজী সোলায়মানের ছেলে মোঃ কাজী শামীম হাসান(৩২), দিঘলিয়ার সেনের বাজার কলের পুকুর এলাকার মোঃ শহিদুল ইসলাম দুলু’র ছেলে মোঃ মাহমুদুল হাসান ইমন(২৫), বাগেরহাট পিসি কলেজের পূর্ব পাশের মৃতঃ গোবিন্দ কুমার বিশ্বাসের ছেলে আশিক কুমার বিশ্বাস(২৭), খালিশপুর ক্রিসেন্ট বাজার এলাকার মৃতঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ মাহফুজ আহম্মেদ(৩০), কাস্টম অফিস রেল বস্তি এলাকার মোঃ নাসির উদ্দিন ওরফে নাকিয়ার ছেলে মোঃ মনির হোসেন(৩০), কাস্টম অফিস রেল বস্তির মৃতঃ আমজেদ শেখের ছেলে ৯) সোহাগ শেখ(২৭), বয়রা ক্রস রোড, এ্যাকোয়ার আবাসিকের পাশের মোঃ শহিদ শেখের ছেলে মোঃ বেলাল হোসেন সাগর(২৩), রূপসা পিঠাভোগের আলাইপুর বাজারের পাশের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া(২৫) এবং গোবরচাকা হাজী বাড়ী লেনের শেখ আব্দুল মান্নানের ছেলে শেখ শাহাজাদা হোসেন ওরফে লিটন(৩১)।

  • ‘জুয়া’ খেলার অপরাধে গাধা গ্রেপ্তার !

    অনলাইন ডেস্ক: জুয়ার রেসে অংশ নেয়ার দায়ে এক গাধাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। আটক করা হয়েছে আরো ৮ জনকে। তবে ওই ৮ জন অবশ্য গাধা নয়, মানুষ। একইসাথে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার রুপি। জুয়ায় অংশ নেয়ার অপরাধে বাকি ৮ জনের সাথে এফআইআরে গাধার নামটিও আছে!

    ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ঘটনা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে। পাঞ্জাবের রহিম ইয়ান খান শহরের পুলিশ জানিয়েছে, গাধাদের রেস করে জুয়া খেলছিল কয়েকজন। ঐ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়েছে।

    সংশ্লিষ্ট থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গাধাটিকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ বাকিদের সঙ্গে গাধাটির নামও এফআইআর এ ছিল। তাই গাধাটিকে আপাতত থানার বাইরে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত।  সূত্র- হিন্দুস্তান টাইমস।