Tag: গাঁজা সহ আসামী গ্রেফতার

  • র‌্যাব-৬ কর্তৃক ২ কেজি গাঁজা সহ আসামী গ্রেফতার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জুলাই ২০২০ ইং তারিখ আনুমানিক ১৭.১৫ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতআনি গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

    উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতআনি গ্রামস্থ সাবুতলার মোড়স্থ জনৈক রফিকুলের রাইস মিলের দক্ষিন পাশে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মাসুদ রানা @রাহুল (২৪), পিতা-মোঃ আব্দুল্লাহ, সাং- ভাদরা, থানা ও জেলা- সাতক্ষীরাকে ০২ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।

    পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা রুজু প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি:

  • সাতক্ষীরায় র‌্যাব-৬ কর্তৃক গাঁজা সহ আসামী গ্রেফতার

     র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঃ গত ০৩ জুলাই ২০২০ ইং তারিখ সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন কাওন ডাংগা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

    উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন কাওন ডাংগা গ্রামস্থ জনৈক আফাজ উদ্দিন মেম্বার এর পুকুরের দক্ষিন পাড়ের পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আশিক হোসেন (১৯), পিতা- মোঃ ফিরোজ হাজরা, সাং কেড়াগাছি, থানাঃ কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে ০১ (এক) কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।

    পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-১৫, তাং-০৩/০৭/২০২০ইং রুজু করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • র‌্যাব-৬ কর্তৃক দেড় কেজি গাঁজা সহ ১ আসামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায়, গত ২৯ জুন ২০২০ ইং তারিখ আনুমানিক ১৮.০৫ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন বাকসা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন বাকশা গ্রামন্থ হঠাৎগঞ্জ চৌরাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আমিরুল ইসলাম (২৩), পিতা-মোঃ শারাফাত ইসলাম@ফারা, সাং- বোয়ালিয়া, থানাঃ কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।

    পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ মামলা রুজু প্রক্রিয়াধীন।