Tag: খাদ্য সহায়তা

  • আশাশুনির বন্যাদূর্গতদের মাঝে খাদ্য সহায়তা দিলেন জি.এম স্পর্শ

    মাসুদুর রহমান মাসুদ/লিটন ঘোষ বাপি: “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু” ভূপেন হাজারিকার এই গানটি যেন বর্তমানে দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম. স্পর্শের জীবনের মূলমন্ত্র।  নিজের দুই মাসের বেতনের অর্থ দিয়ে সাতক্ষীরায় বন্যাদূর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি.এম স্পর্শ।

     আজ মঙ্গলবার ও গতকাল সোমবারদু’দিন নিজ বাড়িতে রান্না করা খাদ্য নিয়ে বন্যাদূর্গত আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও পুঁইজালা এলাকায় পানিবন্দী সাড়ে পাঁচশত মানুষের মাঝে খাদ্য বিতরন করেন তিনি। গতকাল মঙ্গলবার পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দূর্গত তিনশ’ জনকে এবং গত সোমবার মাড়িয়ালা এলাকায় বন্যা কবলিত দুইশ’ পঞ্চাশ জনের মাঝে রান্না করা খাদ্য সরবরাহ করেন।

    এ সময় স্থানীয় শ্রীউলা ইউপি সদস্যা দিপালী রানী সরকার, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রশান্ত সরকার, প্রদীপ, ঠাকুর, অনিস, ডাঃ গোলক, সাগর, বাপ্পি, দিপ্তিময়, অভি, সুজন প্রমুখ তার সাথে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য দেবহাটা উপজেলা মহিরা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ দীর্ঘদিন থেকে তার নিজ এলাকা সহ জেলার বিভিন এলাকায় গরীব, দুঃস্থ, অসহায়, ক্ষতিগ্রস্থ মানুষের নানাভাবে সহযোগিতা কওে যাচ্ছেন।

    মানবতার ফেরিওয়ালা খ্যাত এই জনপ্রতিনিধি দৈনিক সাতনদীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যার ও তার প্রশাসন। পাশপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও কাজ করেছেন বন্যা কবলিত মানুষের জন্য। আমিও কিছু কাজ করার চেষ্টা করছি মাত্র।

    বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, বেড়িবাধ ভেঙ্গে আশাশুনি উপজেলার যে অবস্থা হয়েছে তাতে ক্ষতিগ্রস্থ ঐ সকল এলাকায় যাতাযাতের কোন ব্যবস্থা নেই। মানুষ সেখানে অবর্ননীয় দূর্ভোগ পোহাচ্ছে। বানভাসী মানুষের চাহিদা অনুসারে তিনি এরপর শুকনা খাবার দেয়ার ব্যবস্থা করবেন বলে জানান।

    তিনি  সবাইকে নিজ নিজ জায়গা থেকে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

  • থানায় গেলেন অভিযোগ দিতে, পেলেন খাদ্য সহায়তা

    আশাশুনি ব্যুরো: বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এমনই একটি মহতি কাজ করে আবারও সকলের প্রসংশিত হয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির।

    সোমবার সকালে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিতে আসেন সদর ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের মৃত সুপদ সরকারের ছেলে দিপংকর সরকার ও স্ত্রী ময়না রানী সরকার। অফিসার ইনচার্জ তার বিষয়ে খ্ঁোজ খবর নিয়ে জানতে পারেন, তারা খুবই গরীব ও অসহায়। অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির অভিযোগকারীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় থানা পুলিশের অফিসারবৃন্দ ও আশাশুনি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কলারোয়ায় ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিল বিএনপি

    কামরুল হাসান, কলারোয়া: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কলারোয়া উপজেলায় ঘরে থাকা কর্মহীন-অসহায়-দরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে জাতীয়তাবাদি দল বিএনপি’র পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ধারাবাহিকভাবে গত চারদিনে উপজেলার পাঁচটি ইউনিয়নে এসব অসহায় পরিবারের মাঝে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।

    এর ধারাবাহিকতায় রোববার সকালে উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়নের ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুকুলের সভাপতিত্বে ৬০০ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

    অপরদিকে, একইদিন দুপুর ১২ টার দিকে হেলাতলা ইউনিয়নের ইমলামপুর দাখিল মাদরাসার সামনে স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সাড়ে ৪০০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে ত্রান সামগ্রীর এসব প্যাকেট অধিকাংশ পরিবারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়। প্রতিটি ত্রান সামগ্রীর প্যাকেটে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও একটি করে সাবান প্রদান করা হয়।

    এ সময় প্রধান অতিথি বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে। তবে সরকারের দৃষ্টি আকর্ষন করে তিনি আরো বলেন, ত্রান নিয়ে স্বজনপ্রীতি না করে দলমত নির্বিশেষে সকল অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রান দেওয়ার আহবান জানান।

    পৃথক দুটি ইউনিয়নে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম, গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সা.সম্পাদক এম এ হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, যুবদল নেতা কে এম আশরাফুজ্জামান পলাশ।

    এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্দুল করিম, মশিয়ার রহমান, লুৎফুল করিম, বজলু সরকার, হযরত দফাদার, প্রভাষক আব্দুর জব্বার, মাস্টার আব্দুল আলিম, মনিরুজ্জামান মনি, শেখ মনি, আফসার আলী, হেলাতলা ইউনিয়নের বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, মোঃ আলী প্রমুখ।

    ত্রান বিতরণের ব্যাপারে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন জানান, এর আগে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন, সোনাবাড়িয়া ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়নে একইভাবে ত্রান বিতরণ করা হয়। সব মিলে পাঁচটি ইউনিয়েনে মোট ৩ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।