Tag: খাদ্য বিতরণ

  • কর্মহীন মানুষের মাঝে কাশেম গ্রুপের খাদ্য বিতরণ কর্মসুচির উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: কাশেম গ্রুপ সাতক্ষীরা’র পক্ষ থেকে করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় কাশেম গ্রুপ সাতক্ষীরা’র আয়োজনে কাশেম গ্রুপ এ.কে ট্রাভেলস্ এর সামনে কাশেম গ্রুপ সাতক্ষীরা’র এমডি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কাশেম গ্রুপ সাতক্ষীরা’র চেয়ারম্যান তাহমিদ সাহেদ চয়ন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ।

      করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার ০৯টি ওয়ার্ডে ২ হাজার ৫শ’ মানুষের মাঝে কাশেম গ্রুপ সাতক্ষীরা’র পক্ষ থেকে প্রতিদিন রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ কর্মসুচি চলবে রোজার ঈদের আগের দিন পর্যন্ত।

  • রান্না করা খাবার সরবারহের ১০ম দিন অতিবাহিত করলো জেলা বিএনপি

    প্রেস বিজ্ঞপ্তি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে প্রতিদিনের চলমান খাদ্য কর্মসূচির আওতায় ১০ম দিনের মত সফল ভাবে ৩১৫ জন মানুষের মধ্যে রাতের রান্না করা খাবার পৌছে দিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি।

    ৮ মে শুক্রবার (১০ম দিন) মানুষের বাড়ি পৌছে দেওয়ার জন্য খাবারের প্যাকেট স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা পৌরসভার সফল মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান পলাশ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অলিউর রহমান ওলি ও সম্পাদক মতিনুর রহমান কচি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    উল্লেখ্য: বুধবার ২৯ এপ্রিল বিকালে শহরতলীর কামালনগর এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।