Tag: ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

  • অপরাধী ও ত্রাণ আত্মসাৎকারীকে ছাড় দেয়া হবে না-জেলা পুলিশ সুপার

    মাসুদুর রহমান মাসুদ: ঘুর্ণিঝড় আম্ফান ও নদীর জোয়ারের পানিতে প্লাবিত আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।

    বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন ও জেলা পুলিশ, সাতক্ষীরার উদ্যোগে বুধবার আশাশুনি উপজেলার ১০নং প্রতাপনগর ইউনিয়ন পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন বেলা ১১টায় প্রতাপনগর ইউনিয়নের লস্কারী খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়নের ৩৫০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

    এ সময় জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, যে যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোন না কেন অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যদি কেউ সরকারের দেয়া ত্রাণ সামগ্রী আত্মসাৎ করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে জেলা পুলিশ।

    এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম লিটন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    ত্রাণ বিতরণ শেষে প্রতাপনগরের ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার সহ অন্যান্যরা।

  • আশাশুনিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

    মাসুদুর রহমান মাসুদ: অতিবর্ষণ ও প্রবল জোয়ারে প্লাবিত আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারী ত্রাণ বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। রবিবার বেলা ১১ টায় তিনি প্রথমে প্রতাপনগর যান এবং ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে লস্কারী খাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ করেন।

    এরপর তিনি শ্রীউলায় গমন করে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

    ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি বলেন, অবহেলিত মানুষের দুঃখের কথাগুলো শুনেছি শুনে উর্দ্ধতন কর্মকর্তা সবাইকে বলেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী জেলার বন্যা দুর্গত এলাকার জন্য ২০০ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে। এ ত্রাণ সামগ্রী মানুষ যাতে সুষ্টভাবে পায় এবং কোন প্রকার দুর্নীতি যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। এসময় তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানুষের দূর্ভোগের কথা তুলে ধরে আরো বরাদ্দ আনার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্থানীয় জনগনকে সাথে নিয়ে রিং বাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।

    পৃথক পৃথক স্থানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পিআইও সোহাগ খান, আরডিও বিশ্বজিৎ ঘোষ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।