Tag: কুপিয়ে জখম

  • তালায় পুলিশের সামনে ১ জনকে কুপিয়ে জখম, আহত ৪

    আকবর হোসেন: পূর্ব শক্রতার জেরে তালার তেতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে ইদ্রিস গং কর্তৃক, এসআই সাইদুর রহমানের সামনে একই এলাকার মোঃ আবুল হোসেন মন্টুর স্ত্রীকে কুপিয়ে জখম করা সহ ৪জনকে আহত করেছে। বর্তমানে ২ জন তালা হাসপাতালে ভর্তি আছে। তালা থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভুক্তভোগীরা।

    ঘটনার বিবরনে, তেতুলিয়া ইউনিয়নে কলিয়া গ্রামের মৃত কেরামত আলী মাহমুদ এর পুত্র আবুল হোসেন মন্টু(৫০) বলেন, পৈত্রিক জমির মাপকে কেন্দ্র করে, একই এলাকার মৃত সানা তুল্লা মাহমুদ এর পুত্র ইদ্রিস আলী(৩৫), হেকমত আলী মাহমুদ এর পুত্র মিজান মাহমুদ(৫২), জিয়াউর মাহমুদ(৩৫), হামিদ আলী মাহমুদ(৫৫),ফজর আলী মাহমুদ এর পুত্র রবিউল ইসলাম(৩০), রহমান মাহমুদের পুত্র রফিকুল মাহমুদ(২৮) এবং মুত খাদেম আলী মাহমুদ এর পুত্র শাহিনুর মাহমুদ(৩২) উভয়ে মিলে বুধবার (২৪জুন) সকাল ১০ ঘটিকায় আমার নিজ বাড়ীতে ঢুকে জাতপুর ক্যাম্পের এসআই সাইদুর রহমানের সামনে, প্রথমে ইদ্রিস আলী মাহমুদ আমাকে বেধকড় মাধধোর করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র গাছকাটা দা দ্বার আমার মাথায় কোপ মারতে গেলে, আমার স্ত্রী হালিমা বেগম(৪৫) ঠেকাতে যায়। সেই দায়ের কোপ হালিমার মাথায় মারে। এতে প্রচুর রক্ত ক্ষরন হয়। বর্তমানে সে তালা হাসপাতালে ভর্তি আছে। তার মাথায় ১৩টি সেলাই দেয়া হয়েছে। এর পরে সকলে মিলে আমার ডিগ্রী পড়–য়া কণ্যা রাফিজা খাতুন(২২) কে শ্লীলতাহানী করে। এর পর আমার মাতা রিজিয়া বেগম(৭০), আমার ভাই মোঃ আবুল হাসান(৩৫), আবুল কাশেম(৪৫), একাদশ শ্রেণীর ছাত্র তামিম(১৭), আমার খালা ভানু বিবি(৬০), আমার এইটে পড়া ছেলে তাজনিম মাহমুদ(১২) কে সন্ত্রাসী কায়দায় আক্রমন করে। আমাদের জীবনের শেষ করে দেয়ার হুমকি দিয়ে বেধকড় মারধোর করে। তারা আমাদের ঘরবাড়ী ভাংচুর করে। আমার মেয়ে রাফিজার গলায় আট আনা ওজনের স্বর্নের চেইন ছিড়ে নেয় এবং আমার স্ত্রীর ১২ আনা ওজনের গলার চেইনও ছিড়ে নেয়। যার আনুমানিক মুল্য ৪৫ হাজার টাকা। এ ছাড়া বাড়ীর টিউব ওয়েল ভেংগে দেয়। তারা এসিল্যান্ড অফিসের নোটিশকে অগ্রাজ্য করে আমাদের উচ্ছেদ করার উদ্দেশ্যে আক্রমন করে। আমরা সুবিচারের আশায় তালা থানায় লিখিত এজাহার দাখিল করেছি।

    এ বিষয়ে জাতপুর ক্যাম্পের এসআই সায়েদুর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন, তারা যদি আইনগত সহায়তা নেয় তবে আমি সাহায্য করিব। এছাড়া আগামী সোমবার ২পক্ষকে নিয়ে বসার ব্যবস্থা করবো।

  • তালার কানাইদিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বাড়ীর মালিককে কুপিয়ে জখম

    আকবর হোসেন: সাতক্ষীরার তালায় সিঁদ কেটে বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাড়ির মালিক কার্ত্তিক দেবনাথ (৬৫) কে উপর্যুপরী কুপিয়ে মারাতœক আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে সে তালা হাসপাতালে ভর্তি আছে। কার্ত্তিক জালালপুর ইউনিয়নে কানাইদিয়ার গ্রামের মৃত কুঞ্জ বিহারী দেবনাথের ছেলে।

    আহতের পারিবারিক সূত্র জানায়, কার্ত্তিক প্রতি রাতের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে স্বস্ত্রীক ঘুমিয়ে ছিলেনর। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বসত ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢোকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় কার্ত্তিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত কওে ও লাঠিপেটা করতে থাকে। এ সময় তার আত্মচিৎকারে পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীর ঘুম থেকে জেগে ঐ অবস্থা দেখে চিৎকার শুরু করেন। তাদের আতœচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা একই পথে পালিয়ে যায়।

    এরপর গুরুতর অবস্থায় কার্ত্তিক দেবনাথকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে হাসপাতালে আনা হয়।
    ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে কুপিয়েছে। উল্লেখ্য যে, গত ২০১৯ সালে তার উপর সন্ত্রাসী হামলা হয়েছিল। তাকে হাসপাতালে দেখতে যান তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় উপস্থিত ছিলেন তালা হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রাজিব সরদার।

    এ ব্যাপারে জালালপুর ইউপির স্থানীয় ২ নং ওয়ার্ড সদস্য কালিদাশ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। তার ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জঘন্য এ ঘটনাটি ঘটে থাকতে পারে।

    তালা থানা ডিউটি অফিসার এস আই জামিরুল জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ হলে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।